শনিবার , ১৭ জানুয়ারি ২০২৬ | ২রা অগ্রহায়ণ, ১৪৩৩
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আইসিটি
  7. আজকের পত্রিকা
  8. আন্তর্জাতিক
  9. আবহাওয়া
  10. আমাদের পরিবার
  11. ইসলাম
  12. ইসলাম ও জীবন
  13. একদিন প্রতিদিন
  14. এশিয়া
  15. কৃষি

গ্রিনল্যান্ড দখলে এবার ‘সবচেয়ে প্রিয় অস্ত্র’ ব্যবহারের হুমকি ট্রাম্পের!

প্রতিবেদক
surmaparerkotha
জানুয়ারি ১৭, ২০২৬ ১২:৩৭ অপরাহ্ণ

সুরমা পারের কথা ডেস্কঃ

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে তুলে নিয়ে যাওয়ার পর থেকেই ভয়ংকর বেপরোয়া হয়ে উঠেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরই মধ্যে ভেনেজুয়েলার তেল সম্পদ দখল করে বিক্রি শুরু করে দিয়েছেন তিনি। ইরানের সরকার উৎখাতের জন্য সাম্প্রতিক বিক্ষোভেও তার প্রত্যক্ষ মদদের বিষয়টি অনেকটাই প্রকাশ্য। অন্যদিকে ইউরোপের দেশ ডেনমার্কের অধীনে থাকা গ্রিনল্যান্ড দখলেও বদ্ধপরিকর তিনি। এমনকি এক্ষেত্রে ন্যাটোকেও তোয়াক্কা করছেন না ট্রাম্প; বলছেন, যে কোনও উপায়ে গ্রিনল্যান্ড তার চাই।

এরই মধ্যে প্রাকৃতিক সম্পদে ভরপুর বিশাল এ ভূখণ্ড দখলে ডজনখানেক হুমকি দিয়েছেন বর্তমান মার্কিন প্রেসিডেন্ট। হঠাৎ বেপরোয়া ট্রাম্পকে রুখতে এরই মধ্যে ডেনমার্কের পক্ষ থেকে যুক্তরাষ্ট্রকে কয়েক দফায় দেওয়া হয়েছে পাল্টা হুমকি; ডেনমার্কের সঙ্গে একাত্মতা ঘোষণা করেছে ইউরোপীয় ইউনিয়ন ও ন্যাটোভুক্ত বেশ কয়েকটি দেশ।

এ অবস্থায় এবার বিরোধীদের ওপর নিজের ‘সবচেয়ে প্রিয় অস্ত্র’ ব্যবহারের হুমকি দিয়ে বসেছেন ডোনাল্ড ট্রাম্প; ঘোষণা করেছেন, গ্রিনল্যান্ড দখলের ক্ষেত্রে যে বা যারাই বিরোধীতা করবে, তাদের ওপর বড় ধরনের শুল্ক আরোপ করবেন তিনি।

শুক্রবার (১৬ জানুয়ারি) হোয়াইট হাউসে আয়োজিত এক বৈঠকে এ ঘোষণা দেন ট্রাম্প। খবর এনডিটিভির।

মার্কিন বর্তমান প্রেসিডেন্ট বলেন, ‘দেশগুলো গ্রিনল্যান্ড ইস্যুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে একমত না হলে তিনি তাদের ওপর শুল্ক বসাতে পারি। কারণ, জাতীয় নিরাপত্তার জন্য গ্রিনল্যান্ড আমাদের প্রয়োজন।’

তবে, কোন কোন দেশের ওপর এই নতুন শুল্কারোপ করা হতে পারে অথবা নিজের লক্ষ্য অর্জনে আমদানির ওপর এমন কর বসাতে কোন আইনি ক্ষমতা ব্যবহার করবেন, সে বিষয়ে ট্রাম্প বিস্তারিত কিছু বলেননি।

এদিকে যুক্তরাষ্ট্রের হুমকির জবাবে এরই মধ্যে গ্রিনল্যান্ডে সেনা মোতায়েন করেছে ইউরোপীয় ইউনিয়ন। স্থানীয় সময় শুক্রবার গ্রিনল্যান্ডে পৌঁছান জার্মানিসহ ইউরোপের বিভিন্ন দেশের সামরিক সদস্যরা। ডেনমার্কের অনুরোধে চলতি সপ্তাহে সীমিত সংখ্যক সেনা মোতায়েন করেছে ইউরোপীয় দেশগুলো। আর উত্তেজনা কমাতে ডেনমার্ক ও গ্রিনল্যান্ডের নেতাদের সঙ্গে বৈঠক করেছেন যুক্তরাষ্ট্রের কংগ্রেস সদস্যরা।

স্থানীয় সময় শুক্রবার ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে গ্রিনল্যান্ড বিষয়ক মার্কিন বিশেষ দূত জেফ ল্যান্ড্রি বলেন, গ্রিনল্যান্ড নিয়ে যুক্তরাষ্ট্র ও ডেনমার্কের মধ্যে চুক্তি হওয়া উচিত এবং শেষ পর্যন্ত তা হবেও।

ট্রাম্প ইতোমধ্যে নিজের অবস্থান স্পষ্ট করেছেন জানিয়ে তিনি বলেন, বিষয়টি পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স আলোচনার মাধ্যমে চূড়ান্ত করবেন। আগামী মার্চে গ্রিনল্যান্ড সফরের পরিকল্পনার কথাও জানান তিনি।

গ্রিনল্যান্ডে যুক্তরাষ্ট্র সামরিক হস্তক্ষেপ করলে তা হবে একটি ‘রাজনৈতিক বিপর্যয়’, এমন সতর্কবার্তা দিলেও পোল্যান্ডের প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্ক জানান, ইউরোপীয় দেশগুলোর সেনা মোতায়েনে অংশ নেবে না তার দেশ। পোল্যান্ডের এই সিদ্ধান্তে নতুন করে ন্যাটোর ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠছে।

 

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
ভারত-বাংলাদেশের সাম্প্রতিক সংকটে বাধাগ্রস্ত হচ্ছে বাণিজ্যিক সম্পর্ক: পররাষ্ট্র উপদেষ্টা

ভারত-বাংলাদেশের সাম্প্রতিক সংকটে বাধাগ্রস্ত হচ্ছে বাণিজ্যিক সম্পর্ক: পররাষ্ট্র উপদেষ্টা

ইতিহাস গড়লেন জ্যোতি

ফেসবুক-ইনস্টাগ্রাম-হোয়াটসঅ্যাপ সাড়ে তিন ঘণ্টা পর সচল

চাকরির পড়াশোনায় ঢাবি কেন্দ্রীয় গ্রন্থাগারের ব্যবহার বাড়ছে

যুক্তরাষ্ট্রের ভিসানীতি শিথিল করলেন বাইডেন

পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে ফ্যাসিজম দীর্ঘায়িত হয়েছে: অ্যাটর্নি জেনারেল

রি মা ন্ডে সাবেক বিমানমন্ত্রীসহ ৪ জন

বাগেরহাটে বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের গাড়িবহরে হামলা

প্রধান উপদেষ্টা সঙ্গে খালেদা জিয়ার মতবিনিময়

এর আগে ত্রিপুরার আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনে হামলা চালায় হিন্দু সংঘর্ষ সমিতি নামে একটি সংগঠনের সদস্যরা। সেখানে বাংলাদেশের পতাকা নামিয়ে তাতে আগুন দেয় তাঁরা। পরে এ ঘটনাকে ‘দুঃখজনক’ উল্লেখ করে বিবৃতি দেয় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। এদিকে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, এ ঘটনায় বাংলাদেশ ‘গভীরভাবে ক্ষুব্ধ’। এর আগে ভারতের পশ্চিমবঙ্গ থেকে হাসপাতাল ও চেম্বারে বাংলাদেশি রোগীদের চিকিৎসা দেওয়া হবে না বলে ঘোষণা দেওয়া হয়। সর্বপ্রথম কলকাতার জে এন রায় হাসপাতাল এবং সর্বশেষ ত্রিপুরার আগরতলার আইএলএস হাসপাতাল এ ঘোষণা দেয়। এরপর পশ্চিমবঙ্গের শিলিগুড়ির এক চিকিৎসক বলেন, তিনি বাংলাদেশি রোগীদের চিকিৎসা দেবেন। কিন্তু এর আগে ভারতীয় পতাকায় প্রণাম করে তাঁর চেম্বারে প্রবেশ করতে হবে। চন্দ্রনাথ অধিকারী নামের আরেক চিকিৎসক ইন্ডিয়ান এক্সপ্রেসকে বলেন, তিনি সরকারি হাসপাতালে কাজ করেন। সেখানে সবাইকে চিকিৎসা দেবেন। কিন্তু নিজের ব্যক্তিগত চেম্বারে কোনো বাংলাদেশি রোগীকে দেখবেন না। তবে পশ্চিমবঙ্গ মেডিকেল কাউন্সিল (ডব্লিউবিএমসি) বাংলাদেশি রোগীদের চিকিৎসাসেবা দেওয়া বন্ধের বিষয়টিকে সমর্থন করেনি। ডব্লিউবিএমসির সভাপতি ড. সুদীপ্ত রায় বলেছেন, তাঁরা রোগীদের মধ্যে কোনো বৈষম্য করেন না। সবার চিকিৎসা করবেন। বাংলাদেশি রোগীদের চিকিৎসা দেওয়ার পক্ষে অধিকাংশ ভারতীয় চিকিৎসকবাংলাদেশি রোগীদের চিকিৎসা দেওয়ার পক্ষে অধিকাংশ ভারতীয় চিকিৎসক গত মাসের মাঝামাঝি ঢাকার বিমানবন্দরে সম্মিলিত সনাতনী জাগরণ জোটের নেতা চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তার এবং পরদিন তাঁকে আদালতে হাজির করার পর চট্টগ্রামে সহিংসতায় আইনজীবীর প্রাণহানির পর দুই দেশের মধ্যে উত্তেজনা তৈরি হয়। দুই দেশই পরস্পরের বিরুদ্ধে জাতীয় পতাকা অবমাননার অভিযোগ করেছে। গত ৫ আগস্ট গণ-অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতন এবং তাঁর ভারতে চলে যাওয়ার পর থেকে দুই দেশের মধ্যকার সম্পর্কের জটিলতা বাড়তে থাকে। বাংলাদেশিদের ভিসা দেওয়া সাময়িক বন্ধ রাখে ভারত। এর পর থেকে দেশটিতে বাংলাদেশি রোগী ও পর্যটকের সংখ্যা কমতে থাকে।