বৃহস্পতিবার , ১২ ডিসেম্বর ২০২৪ | ১০ই শ্রাবণ, ১৪৩৩
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আইসিটি
  7. আজকের পত্রিকা
  8. আন্তর্জাতিক
  9. আবহাওয়া
  10. আমাদের পরিবার
  11. ইসলাম
  12. ইসলাম ও জীবন
  13. একদিন প্রতিদিন
  14. এশিয়া
  15. কৃষি

ফেসবুক-ইনস্টাগ্রাম-হোয়াটসঅ্যাপ সাড়ে তিন ঘণ্টা পর সচল

প্রতিবেদক
surmaparerkotha
ডিসেম্বর ১২, ২০২৪ ৩:০৮ অপরাহ্ণ

সুরমা পারের কথা ডেস্কঃ

 

হঠাৎ ডাউন হয়ে যাওয়ার সাড়ে তিন ঘণ্টা পর মেটা প্ল্যাটফর্মের মালিকানাধীন—ফেসবুক, ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপ সচল হয়েছে। তবে বিশ্বজুড়ে কিছু ব্যবহারকারী এখনো ফেসবুক ও ইনস্টাগ্রামে অ্যাক্সেস করতে সমস্যার সম্মুখীন হচ্ছেন।

বুধবার রাত ১২টায় মেটার জনপ্রিয় পরিষেবাগুলো বিশ্বজুড়ে ডাউন হতে শুরু করে। ধীরে ধীরে প্রযুক্তিগত এ ত্রুটির সম্মুখীন হন ব্যবহারকারীরা। দীর্ঘ সাড়ে তিন ঘণ্টা পর বাংলাদেশ সময় রাত ৩টা ৩০ মিনিটের দিকে সচল হয় হোয়াটসঅ্যাপ। ধীরে ধীরে সচল হতে থাকে ফেসবুক, ইনস্টাগ্রাম ও ম্যাসেঞ্জার।

আউটেজ-ট্র্যাকিং ওয়েবসাইট ডাউনডিটেক্টর ডটকম বলছে, বিশ্বজুড়ে বড় প্রযুক্তিগত ত্রুটির সম্মুখীন হয়েছেন মেটার ব্যবহারকারীরা। সমস্যার শুরুতে ফেসবুকে প্রবেশ করতে গেলে একটি বার্তায় দেখায়, ‘আমরা যত দ্রুত সম্ভব এটি ঠিক করার জন্য কাজ করছি।’

এসময় ডাউনডিটেক্টরে ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ম্যাসেঞ্জার ও ইনস্টাগ্রামের জন্য বড় এবং তীব্র স্পাইক দেখায়, যার ফলে অনেকেই সমস্যায় পড়েছেন।

ডাউনডিটেক্টর ডটকম জানায়, প্রথম দিকে ১০ হাজারেরও বেশি ব্যবহারকারী ফেসবুকে অ্যাক্সেস করতে সমস্যায় পড়েছেন বলে জানিয়েছেন। ১ ঘণ্টার মধ্যে তা বেড়ে ১ লাখের অধিক হয়ে যায়। এছাড়া শুরুতে ৭ হাজার ৫০০ এর বেশি মানুষ ইনস্টাগ্রাম ব্যবহার করতে গিয়ে সমস্যায় পড়েছেন। পরে তা বেড়ে ৬৪ হাজার ছাড়িয়ে যায়। হোয়াটসঅ্যাপ ব্যবহারে সমস্যায় পড়েছেন ১২ হাজারেরও বেশি। এছাড়া ম্যাসেঞ্জারও ব্যবহার করতে পাড়ছেন না ১৪ হাজারেরও বেশি ব্যবহারকারী।

সাড়ে তিন ঘণ্টা পর হোয়াটসঅ্যাপ এ স্পাইক কমে ২০০তে নেমে আসে। এছাড়া ইনস্টাগ্রামে স্পাইক কমে ৪ হাজারে নামে। এছাড়া ফেসবুকে হয় ৩ হাজার। ম্যাসেঞ্জারের স্পাইক ৫০০তে নেমে আসে।

এদিকে তাৎক্ষণিক মেটা কর্তৃপক্ষ কোনো মন্তব্য না দিলেও পরে এক্সসহ ভিন্ন প্ল্যাটফর্মে দুঃখ প্রকাশ করে বার্তা দেওয়া হয়।

মেটার অফিসিয়াল এক্স পেজে বলা হয়, ‘আমরা জানি যে একটি প্রযুক্তিগত সমস্যা কিছু মানুষের আমাদের পরিষেবায় প্রবেশের সক্ষমতাকে প্রভাবিত করছে। আমরা যত দ্রুত সম্ভব বিষয়গুলো স্বাভাবিক করার জন্য কাজ করছি এবং কোনও অসুবিধার জন্য দুঃখিত।’

প্রযুক্তিগত কারণে চলতি বছর মার্চ ও এপ্রিল মাসে মার্ক জাকার্বাগের মালিকানাধীন মেটার বিভিন্ন পরিষেবা ব্যহত হয়েছে। কয়েক ঘণ্টা অচল হয়েছিল ফেসবুক, ইনস্টাগ্রাম ও থ্রেডস।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

নির্বাচনের ট্রেন যাত্রা শুরু করেছে, এটা থামবে না: ড. ইউনূস

যুক্তরাষ্ট্রে সাবেক ইরানি সেনাসহ গ্রেফতার ১৩০ জন

নেপাল-ভুটানের জলবিদ্যুতের জন্য দক্ষিণ এশিয়া গ্রিড তৈরির আহ্বান

পিকআপ ভ্যানচাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহী দুই বন্ধুর

গোলাপগঞ্জে অস্ত্রের মুখে ইসলামী ব্যাংকের ২০ লাখ টাকা ছিনতাই

এর আগে ত্রিপুরার আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনে হামলা চালায় হিন্দু সংঘর্ষ সমিতি নামে একটি সংগঠনের সদস্যরা। সেখানে বাংলাদেশের পতাকা নামিয়ে তাতে আগুন দেয় তাঁরা। পরে এ ঘটনাকে ‘দুঃখজনক’ উল্লেখ করে বিবৃতি দেয় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। এদিকে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, এ ঘটনায় বাংলাদেশ ‘গভীরভাবে ক্ষুব্ধ’। এর আগে ভারতের পশ্চিমবঙ্গ থেকে হাসপাতাল ও চেম্বারে বাংলাদেশি রোগীদের চিকিৎসা দেওয়া হবে না বলে ঘোষণা দেওয়া হয়। সর্বপ্রথম কলকাতার জে এন রায় হাসপাতাল এবং সর্বশেষ ত্রিপুরার আগরতলার আইএলএস হাসপাতাল এ ঘোষণা দেয়। এরপর পশ্চিমবঙ্গের শিলিগুড়ির এক চিকিৎসক বলেন, তিনি বাংলাদেশি রোগীদের চিকিৎসা দেবেন। কিন্তু এর আগে ভারতীয় পতাকায় প্রণাম করে তাঁর চেম্বারে প্রবেশ করতে হবে। চন্দ্রনাথ অধিকারী নামের আরেক চিকিৎসক ইন্ডিয়ান এক্সপ্রেসকে বলেন, তিনি সরকারি হাসপাতালে কাজ করেন। সেখানে সবাইকে চিকিৎসা দেবেন। কিন্তু নিজের ব্যক্তিগত চেম্বারে কোনো বাংলাদেশি রোগীকে দেখবেন না। তবে পশ্চিমবঙ্গ মেডিকেল কাউন্সিল (ডব্লিউবিএমসি) বাংলাদেশি রোগীদের চিকিৎসাসেবা দেওয়া বন্ধের বিষয়টিকে সমর্থন করেনি। ডব্লিউবিএমসির সভাপতি ড. সুদীপ্ত রায় বলেছেন, তাঁরা রোগীদের মধ্যে কোনো বৈষম্য করেন না। সবার চিকিৎসা করবেন। বাংলাদেশি রোগীদের চিকিৎসা দেওয়ার পক্ষে অধিকাংশ ভারতীয় চিকিৎসকবাংলাদেশি রোগীদের চিকিৎসা দেওয়ার পক্ষে অধিকাংশ ভারতীয় চিকিৎসক গত মাসের মাঝামাঝি ঢাকার বিমানবন্দরে সম্মিলিত সনাতনী জাগরণ জোটের নেতা চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তার এবং পরদিন তাঁকে আদালতে হাজির করার পর চট্টগ্রামে সহিংসতায় আইনজীবীর প্রাণহানির পর দুই দেশের মধ্যে উত্তেজনা তৈরি হয়। দুই দেশই পরস্পরের বিরুদ্ধে জাতীয় পতাকা অবমাননার অভিযোগ করেছে। গত ৫ আগস্ট গণ-অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতন এবং তাঁর ভারতে চলে যাওয়ার পর থেকে দুই দেশের মধ্যকার সম্পর্কের জটিলতা বাড়তে থাকে। বাংলাদেশিদের ভিসা দেওয়া সাময়িক বন্ধ রাখে ভারত। এর পর থেকে দেশটিতে বাংলাদেশি রোগী ও পর্যটকের সংখ্যা কমতে থাকে।

মেয়ে জাইমাকে নিয়ে ‘মিট অ্যান্ড গ্রিট’-এ অংশ নেবেন তারেক রহমান

জাকের-শামিমকে ‘স্পিরিট অব ক্রিকেট’ দেয়ার সুপারিশ বিশপের

সিলেটে ট্রাক চাপায় প্রাণ হারালেন যুবক

ডেনমার্ককে খাদের কিনারায় রেখে গ্রুপ চ্যাম্পিয়ন স্পেন