শনিবার , ২৮ জুন ২০২৫ | ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আইসিটি
  7. আজকের পত্রিকা
  8. আন্তর্জাতিক
  9. আবহাওয়া
  10. আমাদের পরিবার
  11. ইসলাম
  12. ইসলাম ও জীবন
  13. একদিন প্রতিদিন
  14. এশিয়া
  15. কৃষি

যুদ্ধবিরতির মধ্যেই তেহরানে ফের একাধিক বিস্ফোরণ

প্রতিবেদক
surmaparerkotha
জুন ২৮, ২০২৫ ৪:৪৫ অপরাহ্ণ


সুরমা পারের কথা ডেস্কঃ

ইসরায়েলের সঙ্গে ‍যুদ্ধবিরতির মধ্যেই ইরানের রাজধানী তেহরানে আবার বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় সক্রিয় করা হয়েছে দেশটির আকাশ প্রতিরক্ষাব্যবস্থা।

শনিবার (২৮ জুন) ভোরে তেহরানের পশ্চিমাঞ্চলে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

ইসরায়েলের সঙ্গে যুদ্ধের সময় নিহত ৬০ জন উচ্চপর্যায়ের ব্যক্তির রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়ার আগে এ ঘটনা ঘটে।

ইরান ইন্টারন্যাশনাল সূত্রে জানা গেছে, তেহরানের ইসলামশহর এলাকায় বিস্ফোরণ ঘটে এবং সেখানকার আকাশে অ্যান্টি-এয়ারক্রাফ্ট গান চালানো হয়। স্থানীয় সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের পোস্ট থেকে এ তথ্য উঠে এসেছে।তেহরানের পশ্চিমাঞ্চলের বিদগানে এলাকাটি সামরিক ঘাঁটি ও ক্ষেপণাস্ত্র স্থাপনার জন্য পরিচিত। সম্প্রতি ১২ দিনের ইরান-ইসরায়েল যুদ্ধ চলাকালীন ইসরায়েলি হামলার লক্ষ্যবস্তু হয়েছিল।

এদিকে, ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানায়, ইয়েমেন থেকে ইসরায়েলের দিকে একটি রকেট ছোড়া হয়েছে। বাতাসে প্রতিরক্ষাব্যবস্থা সক্রিয় করে হুমকি প্রতিহত করা হয়েছে।

সর্বশেষ - রাজনীতি