সোমবার , ৩০ ডিসেম্বর ২০২৪ | ১৭ই আশ্বিন, ১৪৩৩
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আইসিটি
  7. আজকের পত্রিকা
  8. আন্তর্জাতিক
  9. আবহাওয়া
  10. আমাদের পরিবার
  11. ইসলাম
  12. ইসলাম ও জীবন
  13. একদিন প্রতিদিন
  14. এশিয়া
  15. কৃষি

ঢাকায় নিয়ে শিশু নুসাইবাকে বিক্রি করেন বাবা

প্রতিবেদক
surmaparerkotha
ডিসেম্বর ৩০, ২০২৪ ১:১৭ অপরাহ্ণ

সুরমা পারের কথা ডেস্কঃ

 

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় দেড় মাস বয়সী নুসাইবাকে ঢাকা নিয়ে বিক্রি করেছিলেন বাবা। পরে পুলিশের সহযোগিতায় শিশুটি মায়ের কোলে ফিরেছে। উপজেলার ফতেপুর পশ্চিম ইউনিয়নের রাঢ়ীকান্দি গ্রামে এ ঘটনা ঘটে।

জানা যায়, গত বছরের ২৪ এপ্রিল উপজেলার ফতেপুর পশ্চিম ইউনিয়নের রাঢ়ীকান্দি গ্রামের তফাজ্জল হোসেনের মেয়ে বৃষ্টি আক্তার ও একই গ্রামের শাহ আলম মৃধার ছেলে ইমরান মৃধা ভালোবেসে বিয়ে করেন। তাদের দাম্পত্য জীবনে মেয়ে সন্তান নুসাইবা আক্তারের জন্ম হয়। এরপর থেকে তাদের মধ্যে বিবাধ শুরু হয়। একপর্যায়ে গত ২২ ডিসেম্বর তাদের মধ্যে বিবাহবিচ্ছেদ হয়।

তখন বৃষ্টি আক্তারের কাছ থেকে একটি খালি স্ট্যাম্পে সই রেখে শিশু নুসাইবা আক্তারকে নিয়ে যায় ইমরান মৃধা ও তার পরিবার। পরে তারা নুসাইবাকে টাকার বিনিময়ে অন্যত্র বিক্রি করে দেয়।

এ ঘটনায় নুসাইবাকে উদ্ধার করতে তার মা বৃষ্টি আক্তার বাদী হয়ে শ্বশুর, স্বামী ও ননদকে বিবাদী করে মতলব উত্তর থানায় একটি অভিযোগ করেন। অভিযোগের পরিপ্রেক্ষিতে থানার এসআই শাহাদাৎ হোসেন নুসাইবাকে উদ্ধার করে থানায় নিয়ে আসেন।

পরে থানার ওসি মো. রবিউল হক নুসাইবাকে তার মায়ের কোলে ফিরিয়ে দেন।

সন্তানকে ফিরে পাওয়ার বিষয়ে বৃষ্টি আক্তার বলেন, আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। আমার বিক্রি হয়ে যাওয়া শিশুকে ফিরে পেয়েছি এবং পুলিশকে ধন্যবাদ জানাই।

মতলব উত্তর থানার ওসি মো. রবিউল হক বলেন, অভিযোগের ভিত্তিতে পুলিশ শিশুটিকে রোববার সকালে ঢাকা থেকে উদ্ধার করে। শিশুটির মা-বাবা বিবাহ বিচ্ছেদ হওয়ায় তাকে তার মায়ের কোলে হস্তান্তর করা হয়েছে। শিশুটিকে তার মায়ের কাছে রেখে ভরণপোষণের খরচ দেবেন বলে অঙ্গীকার করেন বাবা ইমরান মৃধা।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

এবারও সরকারি স্কুলে আবেদন বেশি

জমি নিয়ে বিরোধে চাচাতো ভাইকে পিটিয়ে হত্যা, আটক ২

পর্তুগালে হামলার শিকার হচ্ছেন প্রবাসীরা

মহানগর ছাত্র জমিয়তের কাউন্সিল আজ

এর আগে ত্রিপুরার আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনে হামলা চালায় হিন্দু সংঘর্ষ সমিতি নামে একটি সংগঠনের সদস্যরা। সেখানে বাংলাদেশের পতাকা নামিয়ে তাতে আগুন দেয় তাঁরা। পরে এ ঘটনাকে ‘দুঃখজনক’ উল্লেখ করে বিবৃতি দেয় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। এদিকে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, এ ঘটনায় বাংলাদেশ ‘গভীরভাবে ক্ষুব্ধ’। এর আগে ভারতের পশ্চিমবঙ্গ থেকে হাসপাতাল ও চেম্বারে বাংলাদেশি রোগীদের চিকিৎসা দেওয়া হবে না বলে ঘোষণা দেওয়া হয়। সর্বপ্রথম কলকাতার জে এন রায় হাসপাতাল এবং সর্বশেষ ত্রিপুরার আগরতলার আইএলএস হাসপাতাল এ ঘোষণা দেয়। এরপর পশ্চিমবঙ্গের শিলিগুড়ির এক চিকিৎসক বলেন, তিনি বাংলাদেশি রোগীদের চিকিৎসা দেবেন। কিন্তু এর আগে ভারতীয় পতাকায় প্রণাম করে তাঁর চেম্বারে প্রবেশ করতে হবে। চন্দ্রনাথ অধিকারী নামের আরেক চিকিৎসক ইন্ডিয়ান এক্সপ্রেসকে বলেন, তিনি সরকারি হাসপাতালে কাজ করেন। সেখানে সবাইকে চিকিৎসা দেবেন। কিন্তু নিজের ব্যক্তিগত চেম্বারে কোনো বাংলাদেশি রোগীকে দেখবেন না। তবে পশ্চিমবঙ্গ মেডিকেল কাউন্সিল (ডব্লিউবিএমসি) বাংলাদেশি রোগীদের চিকিৎসাসেবা দেওয়া বন্ধের বিষয়টিকে সমর্থন করেনি। ডব্লিউবিএমসির সভাপতি ড. সুদীপ্ত রায় বলেছেন, তাঁরা রোগীদের মধ্যে কোনো বৈষম্য করেন না। সবার চিকিৎসা করবেন। বাংলাদেশি রোগীদের চিকিৎসা দেওয়ার পক্ষে অধিকাংশ ভারতীয় চিকিৎসকবাংলাদেশি রোগীদের চিকিৎসা দেওয়ার পক্ষে অধিকাংশ ভারতীয় চিকিৎসক গত মাসের মাঝামাঝি ঢাকার বিমানবন্দরে সম্মিলিত সনাতনী জাগরণ জোটের নেতা চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তার এবং পরদিন তাঁকে আদালতে হাজির করার পর চট্টগ্রামে সহিংসতায় আইনজীবীর প্রাণহানির পর দুই দেশের মধ্যে উত্তেজনা তৈরি হয়। দুই দেশই পরস্পরের বিরুদ্ধে জাতীয় পতাকা অবমাননার অভিযোগ করেছে। গত ৫ আগস্ট গণ-অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতন এবং তাঁর ভারতে চলে যাওয়ার পর থেকে দুই দেশের মধ্যকার সম্পর্কের জটিলতা বাড়তে থাকে। বাংলাদেশিদের ভিসা দেওয়া সাময়িক বন্ধ রাখে ভারত। এর পর থেকে দেশটিতে বাংলাদেশি রোগী ও পর্যটকের সংখ্যা কমতে থাকে।

আইনজীবী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার!

চড়া দামেই পেঁয়াজ-আলু

চাঁদপুরে হাদি হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও পথসভা

সমন্বয়ক খালেদকে ‘গু মে র চেষ্টা’, নিয়ে আসা হয়েছিলো সিলেটে

সমন্বয়ক খালেদকে ‘গু মে র চেষ্টা’, নিয়ে আসা হয়েছিলো সিলেটে

শাবিতে যুক্তরাষ্ট্র ও কানাডায় উচ্চশিক্ষা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

শাবিতে যুক্তরাষ্ট্র ও কানাডায় উচ্চশিক্ষা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত