শনিবার , ২৮ জুন ২০২৫ | ২৩শে কার্তিক, ১৪৩৩
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আইসিটি
  7. আজকের পত্রিকা
  8. আন্তর্জাতিক
  9. আবহাওয়া
  10. আমাদের পরিবার
  11. ইসলাম
  12. ইসলাম ও জীবন
  13. একদিন প্রতিদিন
  14. এশিয়া
  15. কৃষি

আদালত রায় দিলো পাকিস্তানের পক্ষে, ক্ষুব্ধ ভারত।

প্রতিবেদক
surmaparerkotha
জুন ২৮, ২০২৫ ২:৫৫ অপরাহ্ণ

সিন্ধু পানি চুক্তি নিয়ে নেদারল্যান্ডসের হেগের স্থায়ী সালিশি আদালতের একটি রায়কে নিজেদের ‘আইনি জয়’ হিসেবে দেখছে পাকিস্তান। একই সঙ্গে রায়কে ভারতের জন্য ‘বড় ধাক্কা’ হিসেবে দেখছে দেশটি। যদিও এই রায় প্রত্যাখ্যান করেছে ভারত।

শুক্রবার (২৭ ‍জুন) হেগের স্থায়ী সালিশি আদালতের একটি রায়ে বলা হয়, চুক্তি স্থগিত করার ভারতের সিদ্ধান্ত বিরোধ নিষ্পত্তির ক্ষমতাকে প্রভাবিত করে না।

আদালত জানান, সিন্ধু পানিবণ্টন চুক্তি তখনই শেষ হবে যখন উভয় দেশ এটি শেষ করার জন্য রাজি হবে। কোনো একতরফা স্থগিতাদেশ বা চুক্তি থেকে সরে আসার সুযোগ নেই। এ ছাড়া একবার সালিশি প্রক্রিয়া শুরু হলে, কোনো পক্ষ পিছু হটে তা ব্যাহত করতে পারে না।আদালতের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে পাকিস্তান। রায়কে একটি বড় আইনি বিজয় হিসেবে দেখেছে দেশটি। যা ভারতের কিষাণগঙ্গা ও রাটল জলবিদ্যুৎ প্রকল্পগুলোকে পাকিস্তানের আপত্তির মুখে ফেলেছে। পাকিস্তান বলছে, ভারতের একতরফা পদক্ষেপ আদালত বা নিরপেক্ষ বিশেষজ্ঞের বিরোধ নিষ্পত্তির ক্ষমতাকে কেড়ে নিতে পারে না।

এদিকে আদালতের এই রায়ের পর ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, এই আদালতকে ভারত কখনো স্বীকৃতি দেয়নি এবং এর গঠনকেই সিন্ধু পানি চুক্তির গুরুতর লঙ্ঘন বলে মনে করে দেশটি।

ভারতের দাবি, আন্তর্জাতিক আইনের অধীনে সিন্ধু পানি চুক্তি স্থগিত করার সিদ্ধান্ত একটি সার্বভৌম অধিকার। যতক্ষণ চুক্তিটি স্থগিত অবস্থায় থাকবে, ততক্ষণ এর কোনো বাধ্যবাধকতা মানতে বাধ্য নয় ভারত।

সূত্র: দ্য ডন ও হিন্দুস্তান টাইমস

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

আগামী নির্বাচনে রাতে নয়, ভোট হবে দিনে: ধর্ম উপদেষ্টা

ডেঙ্গু রোগীর সংখ্যা ৮০ হাজার

ছাতকে ইউপি চেয়ারম্যান আবু বক্কর গ্রেফতার

প্যারাগুয়ে ম্যাচের আগে আর্জেন্টাইন শিবিরে বড় ধাক্কা

হকি দলকে ২০ লাখ টাকা পুরস্কারের ঘোষণা ক্রীড়া উপদেষ্টার

ডেঙ্গুতে একদিনে ৯ জনের মৃত্যু

সিলেটে হাই-টেক পার্কের প্রকল্প বাতিল, ৩২৪ কোটি টাকাই জলে

ছাত্রীকে ধর্ষণ ও ভিডিও ধারণ, বিশ্ববিদ্যালয়ের ২ ছাত্র আটক

ভিসা বাড়ানোর উদ্যোগ নেবে ভারত : পরিবেশ উপদেষ্টা

এর আগে ত্রিপুরার আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনে হামলা চালায় হিন্দু সংঘর্ষ সমিতি নামে একটি সংগঠনের সদস্যরা। সেখানে বাংলাদেশের পতাকা নামিয়ে তাতে আগুন দেয় তাঁরা। পরে এ ঘটনাকে ‘দুঃখজনক’ উল্লেখ করে বিবৃতি দেয় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। এদিকে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, এ ঘটনায় বাংলাদেশ ‘গভীরভাবে ক্ষুব্ধ’। এর আগে ভারতের পশ্চিমবঙ্গ থেকে হাসপাতাল ও চেম্বারে বাংলাদেশি রোগীদের চিকিৎসা দেওয়া হবে না বলে ঘোষণা দেওয়া হয়। সর্বপ্রথম কলকাতার জে এন রায় হাসপাতাল এবং সর্বশেষ ত্রিপুরার আগরতলার আইএলএস হাসপাতাল এ ঘোষণা দেয়। এরপর পশ্চিমবঙ্গের শিলিগুড়ির এক চিকিৎসক বলেন, তিনি বাংলাদেশি রোগীদের চিকিৎসা দেবেন। কিন্তু এর আগে ভারতীয় পতাকায় প্রণাম করে তাঁর চেম্বারে প্রবেশ করতে হবে। চন্দ্রনাথ অধিকারী নামের আরেক চিকিৎসক ইন্ডিয়ান এক্সপ্রেসকে বলেন, তিনি সরকারি হাসপাতালে কাজ করেন। সেখানে সবাইকে চিকিৎসা দেবেন। কিন্তু নিজের ব্যক্তিগত চেম্বারে কোনো বাংলাদেশি রোগীকে দেখবেন না। তবে পশ্চিমবঙ্গ মেডিকেল কাউন্সিল (ডব্লিউবিএমসি) বাংলাদেশি রোগীদের চিকিৎসাসেবা দেওয়া বন্ধের বিষয়টিকে সমর্থন করেনি। ডব্লিউবিএমসির সভাপতি ড. সুদীপ্ত রায় বলেছেন, তাঁরা রোগীদের মধ্যে কোনো বৈষম্য করেন না। সবার চিকিৎসা করবেন। বাংলাদেশি রোগীদের চিকিৎসা দেওয়ার পক্ষে অধিকাংশ ভারতীয় চিকিৎসকবাংলাদেশি রোগীদের চিকিৎসা দেওয়ার পক্ষে অধিকাংশ ভারতীয় চিকিৎসক গত মাসের মাঝামাঝি ঢাকার বিমানবন্দরে সম্মিলিত সনাতনী জাগরণ জোটের নেতা চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তার এবং পরদিন তাঁকে আদালতে হাজির করার পর চট্টগ্রামে সহিংসতায় আইনজীবীর প্রাণহানির পর দুই দেশের মধ্যে উত্তেজনা তৈরি হয়। দুই দেশই পরস্পরের বিরুদ্ধে জাতীয় পতাকা অবমাননার অভিযোগ করেছে। গত ৫ আগস্ট গণ-অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতন এবং তাঁর ভারতে চলে যাওয়ার পর থেকে দুই দেশের মধ্যকার সম্পর্কের জটিলতা বাড়তে থাকে। বাংলাদেশিদের ভিসা দেওয়া সাময়িক বন্ধ রাখে ভারত। এর পর থেকে দেশটিতে বাংলাদেশি রোগী ও পর্যটকের সংখ্যা কমতে থাকে।