মঙ্গলবার , ১৯ নভেম্বর ২০২৪ | ২৩শে কার্তিক, ১৪৩৩
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আইসিটি
  7. আজকের পত্রিকা
  8. আন্তর্জাতিক
  9. আবহাওয়া
  10. আমাদের পরিবার
  11. ইসলাম
  12. ইসলাম ও জীবন
  13. একদিন প্রতিদিন
  14. এশিয়া
  15. কৃষি

ডেঙ্গু রোগীর সংখ্যা ৮০ হাজার

প্রতিবেদক
surmaparerkotha
নভেম্বর ১৯, ২০২৪ ৮:২৮ অপরাহ্ণ

নিউজ ডেস্ক : চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৮১ হাজার ৬৮ রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে চলতি মাসে এখন পর্যন্ত (১৮ নভেম্বর সকাল পর্যন্ত) ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৯ হাজার ২৫১ জন। গত মাসে ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩০ হাজার ৮৭৯ জন।

চলতি বছরের এখন পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ৪২১ জনের। নভেম্বরের ১৮ দিনে ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ১০৬ জনের। গত মাসে ডেঙ্গুতে ১৩৫ জনের মৃত্যু হয়েছিল।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বিশ্লেষণে দেখা গেছে, এ বছর ডেঙ্গুতে সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছেন ২১ থেকে ২৫ বছর বয়সী ব্যক্তিরা। এ সংখ্যা ১২ হাজার ২৯৯। তবে ডেঙ্গুতে বেশি মৃত্যু হয়েছে ২৬ থেকে ৩০ বছর বয়সী ব্যক্তিদের। এই বয়সী ৪১ জনের মৃত্যু হয়েছে ডেঙ্গুতে।

চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে সর্বোচ্চ রোগী ভর্তি হয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এলাকার হাসপাতালগুলোয়, এ সংখ্যা ১৭ হাজার ৩০৯। এরপরই আছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। সেখানে রোগীর সংখ্যা এখন পর্যন্ত ১৪ হাজার ৬০১। দুই সিটি কর্পোরেশনের বাইরে তৃতীয় সর্বোচ্চ রোগী ভর্তি হয়েছেন ঢাকা বিভাগের হাসপাতালগুলোয়। এসব হাসপাতালে ১৪ হাজার ৩৯২ রোগী ডেঙ্গু নিয়ে ভর্তি হয়েছেন।

এ বছর ডেঙ্গুতে সবচেয়ে বেশি ১৮৪ রোগীর মৃত্যু হয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকার হাসপাতালে। এরপর ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের হাসপাতালগুলোয় চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে ৭০ জনের।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

মাদারীপুরে যাত্রীবাহী বাস উল্টে খাদে, আহত ২০

এক অঙ্গ শুকানোর পর অন্য অঙ্গ ধৌত করলে অজু হবে

তাপমাত্রা নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা

টি-টোয়েন্টিতে হোয়াইটওয়াশ বাংলাদেশ

‘নিষিদ্ধ’ বোমা ব্যবহার করছে ইরান— অভিযোগ ইসরায়েলের

ফ্রান্সের হাতছাড়া হচ্ছে আফ্রিকার দেশ

গাজায় তীব্র ঠাণ্ডায় মারা যাচ্ছে শিশুরা

এর আগে ত্রিপুরার আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনে হামলা চালায় হিন্দু সংঘর্ষ সমিতি নামে একটি সংগঠনের সদস্যরা। সেখানে বাংলাদেশের পতাকা নামিয়ে তাতে আগুন দেয় তাঁরা। পরে এ ঘটনাকে ‘দুঃখজনক’ উল্লেখ করে বিবৃতি দেয় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। এদিকে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, এ ঘটনায় বাংলাদেশ ‘গভীরভাবে ক্ষুব্ধ’। এর আগে ভারতের পশ্চিমবঙ্গ থেকে হাসপাতাল ও চেম্বারে বাংলাদেশি রোগীদের চিকিৎসা দেওয়া হবে না বলে ঘোষণা দেওয়া হয়। সর্বপ্রথম কলকাতার জে এন রায় হাসপাতাল এবং সর্বশেষ ত্রিপুরার আগরতলার আইএলএস হাসপাতাল এ ঘোষণা দেয়। এরপর পশ্চিমবঙ্গের শিলিগুড়ির এক চিকিৎসক বলেন, তিনি বাংলাদেশি রোগীদের চিকিৎসা দেবেন। কিন্তু এর আগে ভারতীয় পতাকায় প্রণাম করে তাঁর চেম্বারে প্রবেশ করতে হবে। চন্দ্রনাথ অধিকারী নামের আরেক চিকিৎসক ইন্ডিয়ান এক্সপ্রেসকে বলেন, তিনি সরকারি হাসপাতালে কাজ করেন। সেখানে সবাইকে চিকিৎসা দেবেন। কিন্তু নিজের ব্যক্তিগত চেম্বারে কোনো বাংলাদেশি রোগীকে দেখবেন না। তবে পশ্চিমবঙ্গ মেডিকেল কাউন্সিল (ডব্লিউবিএমসি) বাংলাদেশি রোগীদের চিকিৎসাসেবা দেওয়া বন্ধের বিষয়টিকে সমর্থন করেনি। ডব্লিউবিএমসির সভাপতি ড. সুদীপ্ত রায় বলেছেন, তাঁরা রোগীদের মধ্যে কোনো বৈষম্য করেন না। সবার চিকিৎসা করবেন। বাংলাদেশি রোগীদের চিকিৎসা দেওয়ার পক্ষে অধিকাংশ ভারতীয় চিকিৎসকবাংলাদেশি রোগীদের চিকিৎসা দেওয়ার পক্ষে অধিকাংশ ভারতীয় চিকিৎসক গত মাসের মাঝামাঝি ঢাকার বিমানবন্দরে সম্মিলিত সনাতনী জাগরণ জোটের নেতা চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তার এবং পরদিন তাঁকে আদালতে হাজির করার পর চট্টগ্রামে সহিংসতায় আইনজীবীর প্রাণহানির পর দুই দেশের মধ্যে উত্তেজনা তৈরি হয়। দুই দেশই পরস্পরের বিরুদ্ধে জাতীয় পতাকা অবমাননার অভিযোগ করেছে। গত ৫ আগস্ট গণ-অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতন এবং তাঁর ভারতে চলে যাওয়ার পর থেকে দুই দেশের মধ্যকার সম্পর্কের জটিলতা বাড়তে থাকে। বাংলাদেশিদের ভিসা দেওয়া সাময়িক বন্ধ রাখে ভারত। এর পর থেকে দেশটিতে বাংলাদেশি রোগী ও পর্যটকের সংখ্যা কমতে থাকে।

অন্তর্বর্তী সরকারের সংস্কারের সঙ্গে ৩১ দফা মিলে যাবে: মির্জা ফখরুল

টিকা গ্রহণের আগে হজযাত্রীদের যেসব স্বাস্থ্য পরীক্ষা বাধ্যতামূলক