বৃহস্পতিবার , ২ জানুয়ারি ২০২৫ | ২৫শে শ্রাবণ, ১৪৩৩
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আইসিটি
  7. আজকের পত্রিকা
  8. আন্তর্জাতিক
  9. আবহাওয়া
  10. আমাদের পরিবার
  11. ইসলাম
  12. ইসলাম ও জীবন
  13. একদিন প্রতিদিন
  14. এশিয়া
  15. কৃষি

উখিয়ায় চলন্ত মোটরসাইকেল থেকে পড়ে বাসচাপায় দুজনের মৃত্যু

প্রতিবেদক
surmaparerkotha
জানুয়ারি ২, ২০২৫ ৩:৫০ অপরাহ্ণ

সুরমা পারের কথা ডেস্কঃ

 

চলন্ত মোটরসাইকেল থেকে পড়ে গিয়ে বিপরীত দিক থেকে আসা চলন্ত বাসের চাকার নিচে পিষ্ট হয়ে একই কোম্পানিতে কর্মরত দুই চাকরিজীবীর মৃত্যু হয়েছে। শাহপুরি হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মাহাবুল কবির বিষয়টি নিশ্চিত করেছেন।

বৃহস্পতিবার (২ জানুয়ারি) দুপুর ১২টার দিকে উখিয়ার পালংখালী ইউনিয়নের থাইংখালী ময়নার ঘোনা এলাকায় আনোয়ার সিএনজি অটোগ্যাস পাম্প এর সামনে ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন, সাতক্ষীরা খলিশখালী এলাকার আনিস গাজীর পুত্র লিটন গাজী। অপরজন উখিয়া ১২ নাম্বার রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা মুহাম্মদ রফিকের পুত্র আবদুর রহমান। তারা দু’জনেই আবুল খায়ের টোব্যাকোতে কর্মরত ছিলেন।

মাহাবুল কবির জানিয়েছেন, মোটরসাইকেল আরোহীরা উখিয়া থেকে টেকনাফের দিকে যাওয়ার পথে হঠাৎ করে উল্টে গেলে বিপরীত দিক থেকে দ্রুতবেগে আসা বাসের নীচে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করেছেন। পরিবারের পক্ষ থেকে আইনানুগ ব্যবস্থা নিতে চাইলে সহযোগিতা করবেন বলেও জানিয়েছেন ওসি।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

দুর্নীতির মামলায় গ্রেফতার দক্ষিণ আফ্রিকার তিন ক্রিকেটার

খালি পেটে গ্রিন টি পান করেন?

এর আগে ত্রিপুরার আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনে হামলা চালায় হিন্দু সংঘর্ষ সমিতি নামে একটি সংগঠনের সদস্যরা। সেখানে বাংলাদেশের পতাকা নামিয়ে তাতে আগুন দেয় তাঁরা। পরে এ ঘটনাকে ‘দুঃখজনক’ উল্লেখ করে বিবৃতি দেয় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। এদিকে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, এ ঘটনায় বাংলাদেশ ‘গভীরভাবে ক্ষুব্ধ’। এর আগে ভারতের পশ্চিমবঙ্গ থেকে হাসপাতাল ও চেম্বারে বাংলাদেশি রোগীদের চিকিৎসা দেওয়া হবে না বলে ঘোষণা দেওয়া হয়। সর্বপ্রথম কলকাতার জে এন রায় হাসপাতাল এবং সর্বশেষ ত্রিপুরার আগরতলার আইএলএস হাসপাতাল এ ঘোষণা দেয়। এরপর পশ্চিমবঙ্গের শিলিগুড়ির এক চিকিৎসক বলেন, তিনি বাংলাদেশি রোগীদের চিকিৎসা দেবেন। কিন্তু এর আগে ভারতীয় পতাকায় প্রণাম করে তাঁর চেম্বারে প্রবেশ করতে হবে। চন্দ্রনাথ অধিকারী নামের আরেক চিকিৎসক ইন্ডিয়ান এক্সপ্রেসকে বলেন, তিনি সরকারি হাসপাতালে কাজ করেন। সেখানে সবাইকে চিকিৎসা দেবেন। কিন্তু নিজের ব্যক্তিগত চেম্বারে কোনো বাংলাদেশি রোগীকে দেখবেন না। তবে পশ্চিমবঙ্গ মেডিকেল কাউন্সিল (ডব্লিউবিএমসি) বাংলাদেশি রোগীদের চিকিৎসাসেবা দেওয়া বন্ধের বিষয়টিকে সমর্থন করেনি। ডব্লিউবিএমসির সভাপতি ড. সুদীপ্ত রায় বলেছেন, তাঁরা রোগীদের মধ্যে কোনো বৈষম্য করেন না। সবার চিকিৎসা করবেন। বাংলাদেশি রোগীদের চিকিৎসা দেওয়ার পক্ষে অধিকাংশ ভারতীয় চিকিৎসকবাংলাদেশি রোগীদের চিকিৎসা দেওয়ার পক্ষে অধিকাংশ ভারতীয় চিকিৎসক গত মাসের মাঝামাঝি ঢাকার বিমানবন্দরে সম্মিলিত সনাতনী জাগরণ জোটের নেতা চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তার এবং পরদিন তাঁকে আদালতে হাজির করার পর চট্টগ্রামে সহিংসতায় আইনজীবীর প্রাণহানির পর দুই দেশের মধ্যে উত্তেজনা তৈরি হয়। দুই দেশই পরস্পরের বিরুদ্ধে জাতীয় পতাকা অবমাননার অভিযোগ করেছে। গত ৫ আগস্ট গণ-অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতন এবং তাঁর ভারতে চলে যাওয়ার পর থেকে দুই দেশের মধ্যকার সম্পর্কের জটিলতা বাড়তে থাকে। বাংলাদেশিদের ভিসা দেওয়া সাময়িক বন্ধ রাখে ভারত। এর পর থেকে দেশটিতে বাংলাদেশি রোগী ও পর্যটকের সংখ্যা কমতে থাকে।

সিরিয়ায় বিদ্রোহীদের ওপর রুশ বিমান হামলা, নিহত ২৫

স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা খুন, চাঞ্চল্যকর তথ্য দিলো পুলিশ

সুনামগঞ্জে নিখোঁজের ৯ দিন পর দুই তরুণী ঢাকা থেকে উদ্ধার

সিলেটে আবারও চো রা ই পথে নিয়ে আসা রয়েল এনফিল্ড মোটরসাইকেল জব্দ

গোলাপগঞ্জে অস্ত্রের মুখে ইসলামী ব্যাংকের ২০ লাখ টাকা ছিনতাই

হবিগঞ্জে পাগলা কুকুরের কামড়ে আহত ১৫০

আইসিসি থেকে কত টাকা পায়, জানাল বিসিবি