বৃহস্পতিবার , ২ জানুয়ারি ২০২৫ | ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আইসিটি
  7. আজকের পত্রিকা
  8. আন্তর্জাতিক
  9. আবহাওয়া
  10. আমাদের পরিবার
  11. ইসলাম
  12. ইসলাম ও জীবন
  13. একদিন প্রতিদিন
  14. এশিয়া
  15. কৃষি

সিলেট সীমান্তে আজও আ ট ক ২ খাসিয়া

প্রতিবেদক
surmaparerkotha
জানুয়ারি ২, ২০২৫ ৪:১২ অপরাহ্ণ

সুরমা পারের কথা ডেস্কঃ

 

সিলেটের সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে অনুপ্রবেশের অভিযোগে আরো দুই ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। অবৈধভাবে সীমান্ত পার হয়ে বাংলাদেশে প্রবেশের দায়ে তাদের আটক করা হয়েছে।

বিজিবি জানায়,  সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর অধীনস্থ লাফার্জ বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১২৩৯/এমপি হতে আনুমানিক ৯০ গজ বাংলাদেশের অভ্যন্তরে শ্যামারগাঁও নামক স্থান থেকে তাদের আটক করা হয়েছে।

আটককৃতরা হচ্ছেন, শিলং এর ইস্ট খাসিয়া হিল জেলার সাইগ্রাম থানার কালাটেক গ্রামের তুফান বিশ্বাসের ছেলে নান্টু বিশ্বাস (২২) এবং একই গ্রামের রাজেন্দ্র বিশ্বাসের ছেলে সুবোধ বিশ্বাস  (৬৫)।

তাদেরকে দোয়ারাবাজার থানায় হস্তান্তর করা হবে।

এর আগে বছরের প্রথম দিন গতকাল (০১ জানুয়ারি) আরো ২ ভারতীয় নাগরিককে আটক করে বিজিবি। আটক দুই ভারতীয় নাগরিকের মধ্যে একজনের নাম ব্লোমিং স্টার (৩২)। তিনি ভারতের শিলং এর ইস্ট খাসিয়া হিল জেলার ওয়ামলিংক এলাকার মৃত কয়াইতের ছেলে। অপর ব্যক্তির নাম লোকাস (৫৫)। তিনি ভারতের শিলং এর ইস্ট খাসিয়া হিল জেলার বার্মন টিলা এলাকার মৃত গোমারু এর ছেলে।

বিজিবি জানায়, সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) গোয়াইনঘাট সীমান্তের দমদমা নামক এলাকার সীমান্ত পিলার ১২৬০/৪-এস হতে আনুমানিক ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ভারতীয় নাগরিক ব্লোমিং স্টার (৩২) কে এবং কলাউরা নামক এলাকার সীমান্ত পিলার ১২৩৬ হতে ৮০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে লোকাস (৫৫) কে আটক করা হয়।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

জনআকাঙ্খার তুলনায় বড় শক্তি নেই, সেই শিক্ষাই দিলো চব্বিশ

আগামীর বাংলাদেশ কেমন হবে জানালেন: প্রধান উপদেষ্টা

সাবেক অতিরিক্ত আইজিপি ইকবাল গ্রেফতার

সুনামগঞ্জে সড়কড়ে প্রাণ গেল ২ মোটরসাইকেল আরোহীর

ইরানের দফায় দফায় হামলা, শত্রুদেশে হতাহতের সংখ্যা বাড়ছে

স্থানীয় সরকার নির্বাচন নির্দলীয় করার প্রস্তাব স্থানীয় সরকার প্রতিনিধিদের: বদিউল আলম

ধর্ষণ করে ছাত্রীকে বললেন কাউকে বলো না, ৭ বছর পর পেলেন শাস্তি

ক্ষুব্ধ বিএনপি নেতা খান জামাল ও জুলাই বিপ্লবে চোখ হারানো টিপু বিপিএল এর কনসার্টে উপেক্ষিত জুলাই বিপ্লবের আহতরা

এবার সিলেট সীমান্তে প্রায় সাড়ে ৩ কোটি টাকার চোরাই পণ্য জব্দ

এবার সিলেট সীমান্তে প্রায় সাড়ে ৩ কোটি টাকার চোরাই পণ্য জব্দ

মরক্কো উপকূলে নৌকাডুবিতে ৬৯ অভিবাসীর মৃত্যু