সোমবার , ৯ ডিসেম্বর ২০২৪ | ২৪শে শ্রাবণ, ১৪৩৩
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আইসিটি
  7. আজকের পত্রিকা
  8. আন্তর্জাতিক
  9. আবহাওয়া
  10. আমাদের পরিবার
  11. ইসলাম
  12. ইসলাম ও জীবন
  13. একদিন প্রতিদিন
  14. এশিয়া
  15. কৃষি

বাংলাদেশ-ভারত পররাষ্ট্রসচিব পর্যায়ের বৈঠক শেষ

প্রতিবেদক
surmaparerkotha
ডিসেম্বর ৯, ২০২৪ ৩:৩৪ অপরাহ্ণ

সুরমা পারের কথা ডেস্কঃ

 

বাংলাদেশ ও ভারতের মধ্যে পররাষ্ট্রসচিব পর্যায়ের বৈঠক আজ সোমবার (৯ ডিসেম্বর) দুপুরে ঢাকার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় অনুষ্ঠিত হয়েছে। প্রায় দুই ঘণ্টাব্যাপী এই বৈঠকে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন পররাষ্ট্রসচিব মো. জসীম উদ্দিন এবং ভারতের পক্ষে পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রি। বৈঠকের আগে দুই দেশের পররাষ্ট্রসচিবরা একান্ত আলোচনাতেও মিলিত হন।

বৈঠকে দুই দেশের সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হলেও কোন বিষয়গুলো বেশি গুরুত্ব পেয়েছে, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি। তবে পররাষ্ট্রসচিব মো. জসীম উদ্দিন বিকেলে গণমাধ্যমের কাছে বৈঠকের বিষয়ে বিস্তারিত জানানোর কথা রয়েছে।

বৈঠকের পর বিক্রম মিশ্রি মধ্যাহ্নভোজে অংশ নেন এবং পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন ও প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। আজ রাতেই তাঁর দিল্লি ফিরে যাওয়ার কথা রয়েছে।

শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের পতনের পর এটিই বাংলাদেশ ও ভারতের মধ্যে উচ্চপর্যায়ের প্রথম বৈঠক।

উল্লেখ্য, বাংলাদেশের সঙ্গে সম্পর্কের চ্যালেঞ্জপূর্ণ পরিস্থিতির মধ্যেই সকালে ঢাকায় পৌঁছান ভারতের পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রি। সকাল ৯টার দিকে ভারতীয় বিমানবাহিনীর একটি উড়োজাহাজে কুর্মিটোলা বিমানঘাঁটিতে পৌঁছালে তাঁকে স্বাগত জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক (দক্ষিণ এশিয়া অনুবিভাগ) ইশরাত জাহান।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

এর আগে ত্রিপুরার আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনে হামলা চালায় হিন্দু সংঘর্ষ সমিতি নামে একটি সংগঠনের সদস্যরা। সেখানে বাংলাদেশের পতাকা নামিয়ে তাতে আগুন দেয় তাঁরা। পরে এ ঘটনাকে ‘দুঃখজনক’ উল্লেখ করে বিবৃতি দেয় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। এদিকে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, এ ঘটনায় বাংলাদেশ ‘গভীরভাবে ক্ষুব্ধ’। এর আগে ভারতের পশ্চিমবঙ্গ থেকে হাসপাতাল ও চেম্বারে বাংলাদেশি রোগীদের চিকিৎসা দেওয়া হবে না বলে ঘোষণা দেওয়া হয়। সর্বপ্রথম কলকাতার জে এন রায় হাসপাতাল এবং সর্বশেষ ত্রিপুরার আগরতলার আইএলএস হাসপাতাল এ ঘোষণা দেয়। এরপর পশ্চিমবঙ্গের শিলিগুড়ির এক চিকিৎসক বলেন, তিনি বাংলাদেশি রোগীদের চিকিৎসা দেবেন। কিন্তু এর আগে ভারতীয় পতাকায় প্রণাম করে তাঁর চেম্বারে প্রবেশ করতে হবে। চন্দ্রনাথ অধিকারী নামের আরেক চিকিৎসক ইন্ডিয়ান এক্সপ্রেসকে বলেন, তিনি সরকারি হাসপাতালে কাজ করেন। সেখানে সবাইকে চিকিৎসা দেবেন। কিন্তু নিজের ব্যক্তিগত চেম্বারে কোনো বাংলাদেশি রোগীকে দেখবেন না। তবে পশ্চিমবঙ্গ মেডিকেল কাউন্সিল (ডব্লিউবিএমসি) বাংলাদেশি রোগীদের চিকিৎসাসেবা দেওয়া বন্ধের বিষয়টিকে সমর্থন করেনি। ডব্লিউবিএমসির সভাপতি ড. সুদীপ্ত রায় বলেছেন, তাঁরা রোগীদের মধ্যে কোনো বৈষম্য করেন না। সবার চিকিৎসা করবেন। বাংলাদেশি রোগীদের চিকিৎসা দেওয়ার পক্ষে অধিকাংশ ভারতীয় চিকিৎসকবাংলাদেশি রোগীদের চিকিৎসা দেওয়ার পক্ষে অধিকাংশ ভারতীয় চিকিৎসক গত মাসের মাঝামাঝি ঢাকার বিমানবন্দরে সম্মিলিত সনাতনী জাগরণ জোটের নেতা চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তার এবং পরদিন তাঁকে আদালতে হাজির করার পর চট্টগ্রামে সহিংসতায় আইনজীবীর প্রাণহানির পর দুই দেশের মধ্যে উত্তেজনা তৈরি হয়। দুই দেশই পরস্পরের বিরুদ্ধে জাতীয় পতাকা অবমাননার অভিযোগ করেছে। গত ৫ আগস্ট গণ-অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতন এবং তাঁর ভারতে চলে যাওয়ার পর থেকে দুই দেশের মধ্যকার সম্পর্কের জটিলতা বাড়তে থাকে। বাংলাদেশিদের ভিসা দেওয়া সাময়িক বন্ধ রাখে ভারত। এর পর থেকে দেশটিতে বাংলাদেশি রোগী ও পর্যটকের সংখ্যা কমতে থাকে।

শরীরের বিভিন্ন স্থানে কালচে দাগ দেখা যাচ্ছে?

ভরিতে ১৫০০ টাকা বাড়ল সোনার দাম

বিএনপিতে যোগ দিলেন আ.লীগের শতাধিক নেতাকর্মী

বিজয় দিবসে দেওয়ান বাজার ইউনিয়ন বিএনপির শ্রদ্ধা

ঘন কুয়াশায় নামবে তাপমাত্রা, পড়বে আরও শীত

পরমাণু কর্মসূচি উন্নত করার ঘোষণা ইরানের

ফাইনালের রেসে থাকতে সিডনিতে ভারতকে জিততেই হবে, অস্ট্রেলিয়া-শ্রীলঙ্কার সমীকরণ কী

জয়ার প্রশংসায় পার্বতী

জুলাইয়ের গণঅভ্যুত্থান নিয়ে গল্প আহ্বান কুবি বসুন্ধরা শুভসংঘের