বুধবার , ৪ ডিসেম্বর ২০২৪ | ২৬শে আশ্বিন, ১৪৩৩
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আইসিটি
  7. আজকের পত্রিকা
  8. আন্তর্জাতিক
  9. আবহাওয়া
  10. আমাদের পরিবার
  11. ইসলাম
  12. ইসলাম ও জীবন
  13. একদিন প্রতিদিন
  14. এশিয়া
  15. কৃষি

পাকিস্তান থেকে ২৫ হাজার টন চিনি কিনল বাংলাদেশ

প্রতিবেদক
surmaparerkotha
ডিসেম্বর ৪, ২০২৪ ১:৩৫ অপরাহ্ণ

সুরমা পারের কথা ডেস্কঃ

 

পাকিস্তানের কাছ থেকে ২৫ হাজার টন চিনি কিনেছে বাংলাদেশ। উচ্চমানের এই চিনি আগামী মাসে দেশটির করাচি বন্দর থেকে বাংলাদেশের চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছাবে।

পাকিস্তানি কর্তৃপক্ষের বলছে, অনেক দশক পর ভ্রাতৃপ্রতীম বাংলাদেশে এত বিপুল পরিমাণ চিনি রপ্তানি করছে পাকিস্তান। এতদিন ভারত থেকে চিনি আমদানি করত বাংলাদেশ।

সোমবার (০২ ডিসেম্বর) আন্তর্জাতিক বাজারে চিনির দাম প্রতি টন ৫৩০ ডলারে পৌঁছেছে। এ বছর প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের অনুমোদনে প্রায় ৬ লাখ টন চিনি বিক্রির চুক্তি করেছে পাকিস্তান। এর মধ্যে ৭০ হাজার টন মধ্য এশিয়ার দেশগুলোতে পাঠানো হবে। থাইল্যান্ড ৫০ হাজার টন চিনি ক্রয় করেছে।

পাকিস্তানের চিনির ডিলারদের একজন কর্মকর্তা মাজিদ মালিক জানান, উপসাগরী দেশ, আরব দেশ ও আফ্রিকার দেশও পাকিস্তান থেকে চিনি কেনার জন্য চুক্তি স্বাক্ষর করেছে।

এই বছর চিনি রপ্তানি থেকে পাকিস্তান ৪০০ থেকে ৫০০ মিলিয়ন ডলার আয় করবে। দেশটির প্রধান বৈদেশিক মুদ্রা অর্জনকারী খাতের একটি চিনি শিল্প। সোমবার (০২ ডিসেম্বর) থেকে পাকিস্তানের ৮০টির বেশি চিনি কল উৎপাদন শুরু করেছে।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

অস্ত্রধারী সন্ত্রাসীদের ডাটাবেজ তৈরি করা হচ্ছে: পুলিশ কমিশনার

ট্রাম্পের আরও হামলার হুমকির মধ্যেই ইরানে নিহত জেনারেলদের জানাজা অনুষ্ঠিত

দক্ষিণ সুরমায় বাস-অটোরিকশা সংঘর্ষে প্রাণ গেল দুই যাত্রীর

কোচ হতে চান দি মারিয়া

বিপ্লবের চেতনা ধ্বংস হলে জাতির কপালে দুর্ভোগ আছে

শুক্রবার সিলেটে যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না

অন্তর্বর্তী সরকারের সংস্কারের সঙ্গে ৩১ দফা মিলে যাবে: মির্জা ফখরুল

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেটে শীতবস্ত্র বিতরণ

স্কুলে ভর্তি : প্রথম দুই দিনে আবেদন পড়েছে ১ লাখ ৮৭ হাজার

আগামী নির্বাচনে রাতে নয়, ভোট হবে দিনে: ধর্ম উপদেষ্টা