শনিবার , ২৮ ডিসেম্বর ২০২৪ | ৯ই শ্রাবণ, ১৪৩৩
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আইসিটি
  7. আজকের পত্রিকা
  8. আন্তর্জাতিক
  9. আবহাওয়া
  10. আমাদের পরিবার
  11. ইসলাম
  12. ইসলাম ও জীবন
  13. একদিন প্রতিদিন
  14. এশিয়া
  15. কৃষি

হবিগঞ্জে ফেসবুক পোস্টকে ঘিরে দুপক্ষের সংঘর্ষ, আহত ৫০

প্রতিবেদক
surmaparerkotha
ডিসেম্বর ২৮, ২০২৪ ৪:২০ অপরাহ্ণ

সুরমা পারের কথা ডেস্কঃ

 

হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলায় ফেসবুকে পোস্ট দেয়াকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় গ্রুপের অন্তত ৫০ জন আহত হয়েছেন। শনিবার (২৮ ডিসেম্বর) সকালে উপজেলার পশ্চিমবাগ এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানান, পশ্চিমবাগ এলাকার অলিউর রহমানের পক্ষে এক যুবক ফেসবুকে একটি পোস্ট করে। এই পোস্ট দেয়াকে কেন্দ্র করে মুহিত মিয়ার লোকজনের সাথে তাদের বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে নারী-পুরুষসহ অর্ধশতাধিক লোক আহত হয়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

বিষয়টি নিশ্চিত করে আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবিএম মাঈদুল হাসান জানান, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পাশাপাশি ঘটনার সাথে জড়িতদের আটকের চেষ্টা চলছে বলেও জানান তিনি।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

সুনামগঞ্জে ট্রাক-সিএনজি সংঘর্ষে নিহত ১

বছরের প্রথম দিনে সব বই দিতে না পারায় শিক্ষামন্ত্রীর দুঃখ প্রকাশ

আন্তর্জাতিক গণমাধ্যমে বাংলাদেশকে ভুলভাবে তুলে ধরা হয়েছে : প্রেস সচিব

৮০ বছর বয়সেও মডেলিং করবেন: রুনা খান

পরিষেবা বাড়াচ্ছে বিমান, বাড়ছে আন্তর্জাতিক রুটও

দুই দিনের রিমান্ডে ব্যারিস্টার সুমন

ষড়যন্ত্র মোকাবিলায় আমরা সজাগ ও ঐক্যবদ্ধ : প্রধান উপদেষ্টা

র‍্যাবে আয়নাঘর আছে, স্বীকার করলেন ডিজি

এর আগে ত্রিপুরার আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনে হামলা চালায় হিন্দু সংঘর্ষ সমিতি নামে একটি সংগঠনের সদস্যরা। সেখানে বাংলাদেশের পতাকা নামিয়ে তাতে আগুন দেয় তাঁরা। পরে এ ঘটনাকে ‘দুঃখজনক’ উল্লেখ করে বিবৃতি দেয় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। এদিকে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, এ ঘটনায় বাংলাদেশ ‘গভীরভাবে ক্ষুব্ধ’। এর আগে ভারতের পশ্চিমবঙ্গ থেকে হাসপাতাল ও চেম্বারে বাংলাদেশি রোগীদের চিকিৎসা দেওয়া হবে না বলে ঘোষণা দেওয়া হয়। সর্বপ্রথম কলকাতার জে এন রায় হাসপাতাল এবং সর্বশেষ ত্রিপুরার আগরতলার আইএলএস হাসপাতাল এ ঘোষণা দেয়। এরপর পশ্চিমবঙ্গের শিলিগুড়ির এক চিকিৎসক বলেন, তিনি বাংলাদেশি রোগীদের চিকিৎসা দেবেন। কিন্তু এর আগে ভারতীয় পতাকায় প্রণাম করে তাঁর চেম্বারে প্রবেশ করতে হবে। চন্দ্রনাথ অধিকারী নামের আরেক চিকিৎসক ইন্ডিয়ান এক্সপ্রেসকে বলেন, তিনি সরকারি হাসপাতালে কাজ করেন। সেখানে সবাইকে চিকিৎসা দেবেন। কিন্তু নিজের ব্যক্তিগত চেম্বারে কোনো বাংলাদেশি রোগীকে দেখবেন না। তবে পশ্চিমবঙ্গ মেডিকেল কাউন্সিল (ডব্লিউবিএমসি) বাংলাদেশি রোগীদের চিকিৎসাসেবা দেওয়া বন্ধের বিষয়টিকে সমর্থন করেনি। ডব্লিউবিএমসির সভাপতি ড. সুদীপ্ত রায় বলেছেন, তাঁরা রোগীদের মধ্যে কোনো বৈষম্য করেন না। সবার চিকিৎসা করবেন। বাংলাদেশি রোগীদের চিকিৎসা দেওয়ার পক্ষে অধিকাংশ ভারতীয় চিকিৎসকবাংলাদেশি রোগীদের চিকিৎসা দেওয়ার পক্ষে অধিকাংশ ভারতীয় চিকিৎসক গত মাসের মাঝামাঝি ঢাকার বিমানবন্দরে সম্মিলিত সনাতনী জাগরণ জোটের নেতা চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তার এবং পরদিন তাঁকে আদালতে হাজির করার পর চট্টগ্রামে সহিংসতায় আইনজীবীর প্রাণহানির পর দুই দেশের মধ্যে উত্তেজনা তৈরি হয়। দুই দেশই পরস্পরের বিরুদ্ধে জাতীয় পতাকা অবমাননার অভিযোগ করেছে। গত ৫ আগস্ট গণ-অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতন এবং তাঁর ভারতে চলে যাওয়ার পর থেকে দুই দেশের মধ্যকার সম্পর্কের জটিলতা বাড়তে থাকে। বাংলাদেশিদের ভিসা দেওয়া সাময়িক বন্ধ রাখে ভারত। এর পর থেকে দেশটিতে বাংলাদেশি রোগী ও পর্যটকের সংখ্যা কমতে থাকে।

অন্তর্বর্তী সরকারের ব্যর্থতায় আগের অবস্থায় ফিরতে পারে বাংলাদেশ