রবিবার , ৫ এপ্রিল ২০২৬ | ৯ই ভাদ্র, ১৪৩৩
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আইসিটি
  7. আজকের পত্রিকা
  8. আন্তর্জাতিক
  9. আবহাওয়া
  10. আমাদের পরিবার
  11. ইসলাম
  12. ইসলাম ও জীবন
  13. একদিন প্রতিদিন
  14. এশিয়া
  15. কৃষি

মায়ামির নতুন স্টেডিয়ামের অভিষেকে গোল করলেন মেসি 

প্রতিবেদক
surmaparerkotha
এপ্রিল ৫, ২০২৬ ১২:৫১ অপরাহ্ণ

ইন্টার মায়ামির নতুন স্টেডিয়াম ন্যুয়ের অভিষেক ম্যাচে অস্টিন এফসির বিপক্ষে মাঠে নেমেছিল মেসি-সুয়ারেজরা। এই ম্যাচে নিজের নামাঙ্কিত ‘লিও মেসি স্ট্যান্ড’— এর সামনে দুর্দান্ত হেডে গোল করেন মেসি। তারপরও জয় তুলতে পারেনি ইন্টার মায়ামি।

ঘরের মাঠে অস্টিন এফসির বিপক্ষে এমএলএসের ম্যাচটি শেষ হয়েছে ২-২ সমতায়। এদিন ৬ মিনিটেই সফরকারীদের এগিয়ে দেন অস্টিন ডিফেন্ডার গুইলহার্মে বিরোর। এর চার মিনিট পরই দুর্দান্ত এক হেডে গোল করে মায়ামিকে সমতায় ফেরান মেসি।

এটি তার ক্যারিয়ারের ৯০৩ নম্বর গোল। সমতায় ফেরার পর মায়ামি বল দখলে আধিপত্য দেখালেও অস্টিনের রক্ষণভাগ ভাঙা কঠিন হয়ে পড়েছিল। উল্টো ৫৩ মিনিটে পাল্টা–আক্রমণে জেইডেন নেলসনের গোলে আবারও লিড নেয় অস্টিন।

ম্যাচ যখন হাতছাড়া হওয়ার উপক্রম, তখন ৭৩ মিনিটে অভিজ্ঞ লুইস সুয়ারেজকে মাঠে নামান কোচ হাভিয়ের মাচেরানো। মাঠে নামার ৮ মিনিট পরে গোল করে দলের হার বাঁচান এই উরুগুইয়ান স্ট্রাইকার। মেসির নেওয়া কর্নার থেকে জর্মান বার্টারেম হেড করার পর খুব কাছ থেকে বল জালে জড়ান সুয়ারেজ।

ভাগ্য সহায় হলে ম্যাচের শেষ দিকে মেসি দারুণ একটা সমাপ্তি টানতে পারতেন। কিন্তু ৯০ মিনিটে তার ট্রেডমার্ক ফ্রি-কিকটি পোস্টে লেগে ফিরে আসে। ফিরতি বলে সুয়ারেজ জালে বলে জড়িয়েছিলেন ঠিকই, তবে অফসাইডের কারণে বাতিল হয়ে সেটি।

এই ড্রয়ের ফলে এমএলএসে টানা পাঁচ ম্যাচে অপরাজিত রইল ইন্টার মায়ামি। অন্যদিকে চার ম্যাচ জয়হীন থাকল অস্টিন। গত মৌসুমে এমএলএস কাপ জেতার পর এটিই ছিল মায়ামির প্রথম হোম ম্যাচ।

এ ছাড়া দীর্ঘ ছয় বছর ফোর্ট লডারডেলকে নিজেদের হোম গ্রাউন্ড হিসেবে ব্যবহারের পর এবারই প্রথম নিজেদের শহরের নামে গড়া স্টেডিয়ামে খেলার সুযোগ পেল তারা।

২৬ হাজার দর্শক ধারণক্ষমতার স্টেডিয়ামটি উদ্বোধন করেন ক্লাবের সহমালিক ডেভিড বেকহাম ও জর্জ মাস। খেলা শুরুর আগে আবেগপ্রবণ হয়ে বেকহাম বলেন, মায়ামিতে এই স্টেডিয়াম চালু করার জন্য বছরের পর বছর চেষ্টা করার পর আজ এটি বাস্তবে রূপ নিতে দেখাটা আমার জন্য বিশেষ কিছু।

তিনি বলেন, ২০ বছর আগে এমএলএসে আসার সময় অনেক কথা দিয়েছিলাম। ১৩ বছর আগে মায়ামিতে আসার সময়ও সেই প্রতিশ্রুতির কথা শুনিয়েছিলাম। আজ আমাদের সেই স্বপ্ন সত্যি হলো।

আগামী সপ্তাহে নিজেদের এই নতুন মাঠে নিউইয়র্ক রেড বুলসের মুখোমুখি হবে মায়ামি।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

ট্রাম্পকে পাগল বললেন জাতিসংঘের পারমাণবিক তদারকি সংস্থার সাবেক প্রধান

আইন নিজের হাতে তুলে না নেয়ার অনুরোধ অন্তবর্তীকালীন সরকারের

যে কারণে চোখ ঘষা উচিত নয়

ইজতেমা মাঠ দখলের চেষ্টা করলে সাদপন্থীদের প্রতিহত করবে সাধারণ মুসল্লিরা

সরকারবিরোধী আন্দোলনে গ্রেপ্তার বিক্ষোভকারীর মৃত্যুদণ্ড কার্যকর করতে যাচ্ছে ইরান

ইসরায়েলি হামলায় হিজবুল্লাহর মুখপাত্র নিহত

স্বরাষ্ট্র সচিব আবদুল মোমেনের পদত্যাগ, হচ্ছেন দুদক চেয়ারম্যান

যুদ্ধবিরতি শুরুর আগে আরও একঝাঁক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ ইরানের

ঘন কুয়াশায় নামবে তাপমাত্রা, পড়বে আরও শীত

সিরিয়ায় বিদ্রোহীদের ওপর রুশ বিমান হামলা, নিহত ২৫