মঙ্গলবার , ২৬ নভেম্বর ২০২৪ | ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আইসিটি
  7. আজকের পত্রিকা
  8. আন্তর্জাতিক
  9. আবহাওয়া
  10. আমাদের পরিবার
  11. ইসলাম
  12. ইসলাম ও জীবন
  13. একদিন প্রতিদিন
  14. এশিয়া
  15. কৃষি

সিলেটে দুই পক্ষের সংঘর্ষে যুবদলকর্মী নিহত

প্রতিবেদক
surmaparerkotha
নভেম্বর ২৬, ২০২৪ ২:২২ অপরাহ্ণ

নিউজ ডেস্ক : সিলেট নগরীর শাহপরাণ বাহুবল এলাকায় দুই পক্ষের সংঘর্ষে যুবদলের এক কর্মী নিহত হয়েছেন। সোমবার রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত বিলাল আহমদ মুন্সী (৩৫) শাহপরাণ বাহুবল আবাসিক এলাকার জহুরুল ইসলামের ছেলে। তিনি পেশায় রঙ মিস্ত্রী ছিলেন। এছাড়া তিনি স্থানীয় যুবদলের কর্মী ছিলেন বলে জানা গেছে।

মৃত্যুর বিষয়টি সিলেটভিউকে নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম।

তিনি জানান, কয়েকদিন থেকে ঐ এলাকায় দুই পক্ষের মধ্যে বিরোধ চলছিল। এ নিয়ে সোমবার সন্ধ্যায় একটি সালিশ বসেছিলো। কিন্তু সেখানে সমাধান হয়নি। পরে আবার দুই পক্ষ সংঘর্ষে জড়ায়। এতে গুরুতর আহত হন ঐ যুবক। পরে তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

স্থানীয় সূত্র জানায়, সংঘর্ষে উভয় পক্ষে স্থানীয় ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা জড়িত ছিলেন। এলাকায় আধিপত্য নিয়ে বিরোধের জের ধরে সংঘর্ষের ঘটনাটি ঘটেছে।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

সিলেট আজ মুক্ত দিবস

প্রেমিকার বিয়ে হওয়ার সংবাদ পেয়ে প্রেমিক দুবাই থেকে দেশে আসছে

দুর্নীতিবাজরা কীসের বিশ্বাসে নামাজ পড়ে— প্রশ্ন উপদেষ্টা আসিফ নজরুলের

দুর্নীতিবাজরা কীসের বিশ্বাসে নামাজ পড়ে— প্রশ্ন উপদেষ্টা আসিফ নজরুলের

২০ ওভারে ৩৪৯, ছেলেদের স্বীকৃত টি-টোয়েন্টিতে সর্বোচ্চ দলীয় রানের বিশ্বরেকর্ড

সচিবালয়ে অগ্নিকাণ্ডের আলামত স্বাভাবিক নয়, পরীক্ষার জন্য পাঠানো হচ্ছে বিদেশে

ত্রিপুরায় নাজেহাল ও হয়রানির শিকার বাংলাদেশি যাত্রীরা

সিলেট সীমান্তে ১ কোটি ৬৫ লক্ষ টাকার চোরাই পণ্য জব্দ

কানাইঘাটে বাড়িতে ঢুকে প্রবাসীর বৃদ্ধা মাকে প্রাণনাশের হুমকি || থানায় অভিযোগ দায়ের

রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণবিধির খসড়া চূড়ান্ত

মানুষের ভাগ্য সম্পর্কে পবিত্র কোরআনে যা বলা হয়েছে