শনিবার , ৭ ডিসেম্বর ২০২৪ | ১লা অগ্রহায়ণ, ১৪৩৩
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আইসিটি
  7. আজকের পত্রিকা
  8. আন্তর্জাতিক
  9. আবহাওয়া
  10. আমাদের পরিবার
  11. ইসলাম
  12. ইসলাম ও জীবন
  13. একদিন প্রতিদিন
  14. এশিয়া
  15. কৃষি

শেখ হাসিনাকে প্যাথলজিক্যাল খুনি বললেন সারজিস

প্রতিবেদক
surmaparerkotha
ডিসেম্বর ৭, ২০২৪ ৪:১৫ অপরাহ্ণ

সুরমা পারের কথা ডেস্কঃ

 

হাসিনা যদি একজন প্যাথলজিক্যাল খুনি না হয়, তাহলে তো সে ২ হাজার খুন করতে পারতো না। এমনটাই মন্তব্য করেছেন, জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলম। তিনি বলেন, মানুষের জীবনের প্রতি যদি তার মায়া থাকতো, তাহলে সে এতো জীবন ঝরাতে পারতো না।

শনিবার (৭ ডিসেম্বর) চট্টগ্রাম নগরীর পিটিআই অডিটোরিয়ামে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের পক্ষ থেকে চট্টগ্রাম বিভাগে জুলাই বিপ্লবে নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

তিনি আরও বলেন, জুলাই আগস্ট গণহত্যায় তার নির্মমতাই প্রমাণ করে এতদিন তার পরিবারের জন্য যে কান্না দেশবাসীকে দেখিয়েছেন তার পুরোটাই ছিল নাটক ও মায়াকান্না ।

খুনি হাসিনাকে ফাঁসির দড়িতে ঝুলানোর পাশাপাশি হাসিনার নাম যারা নিচ্ছে তাদের খুঁজে বের করা হবে বলেও হুঁশিয়ারি দেন সারজিস। তিনি বলেন, ‘খুনিরা নতুন করে ফিরে আসছে, নতুন করে গল্প লিখছে, যারা তাদের পুনর্বাসন করতে চায় তাদের বিরুদ্ধে দ্বিতীয়বার রাজপথে নামতে এবং জীবন দিতে প্রস্তুত আছি।’

সারজিস আরও বলেন, ‘৫ আগস্টের আগে আমরা যেমন ঐক্যবদ্ধভাবে জীবন দেয়ার জন্য প্রস্তুত ছিলাম, এখনও খুনিদের বিচার নিশ্চিতে এবং সব ষড়যন্ত্র রুখে দিতে ঐক্যবদ্ধভাবে জীবন দিতে প্রস্তুত আছি।’

জুলাই বিপ্লবে নিহত চট্টগ্রাম বিভাগের ১০৫ শহীদ পরিবারের প্রত্যেককে দেয়া হচ্ছে ৫ লাখ টাকার চেক।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

আগামী সপ্তাহেই গাজায় যুদ্ধবিরতি হতে পারে: ট্রাম্প

কবে বিয়ে করছেন ববি?

ভারতে শেখ হাসিনার ১০০ দিন: কীভাবে রয়েছেন, সামনেই বা কী?

জবির ৭০০শিক্ষার্থীর আবাসনের দায়িত্ব নিল আস সুন্নাহ ফাউন্ডেশন

ইরানে হামলার প্রতিবাদে পরমাণু শক্তিধর তিন দেশের কড়া বার্তা

বিশ্বম্ভরপুরে অপহৃত কিশোরী নরসিংদীতে উদ্ধার, অপহরক গ্রে ফ তা র

ঘন কুয়াশায় নামবে তাপমাত্রা, পড়বে আরও শীত

এর আগে ত্রিপুরার আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনে হামলা চালায় হিন্দু সংঘর্ষ সমিতি নামে একটি সংগঠনের সদস্যরা। সেখানে বাংলাদেশের পতাকা নামিয়ে তাতে আগুন দেয় তাঁরা। পরে এ ঘটনাকে ‘দুঃখজনক’ উল্লেখ করে বিবৃতি দেয় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। এদিকে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, এ ঘটনায় বাংলাদেশ ‘গভীরভাবে ক্ষুব্ধ’। এর আগে ভারতের পশ্চিমবঙ্গ থেকে হাসপাতাল ও চেম্বারে বাংলাদেশি রোগীদের চিকিৎসা দেওয়া হবে না বলে ঘোষণা দেওয়া হয়। সর্বপ্রথম কলকাতার জে এন রায় হাসপাতাল এবং সর্বশেষ ত্রিপুরার আগরতলার আইএলএস হাসপাতাল এ ঘোষণা দেয়। এরপর পশ্চিমবঙ্গের শিলিগুড়ির এক চিকিৎসক বলেন, তিনি বাংলাদেশি রোগীদের চিকিৎসা দেবেন। কিন্তু এর আগে ভারতীয় পতাকায় প্রণাম করে তাঁর চেম্বারে প্রবেশ করতে হবে। চন্দ্রনাথ অধিকারী নামের আরেক চিকিৎসক ইন্ডিয়ান এক্সপ্রেসকে বলেন, তিনি সরকারি হাসপাতালে কাজ করেন। সেখানে সবাইকে চিকিৎসা দেবেন। কিন্তু নিজের ব্যক্তিগত চেম্বারে কোনো বাংলাদেশি রোগীকে দেখবেন না। তবে পশ্চিমবঙ্গ মেডিকেল কাউন্সিল (ডব্লিউবিএমসি) বাংলাদেশি রোগীদের চিকিৎসাসেবা দেওয়া বন্ধের বিষয়টিকে সমর্থন করেনি। ডব্লিউবিএমসির সভাপতি ড. সুদীপ্ত রায় বলেছেন, তাঁরা রোগীদের মধ্যে কোনো বৈষম্য করেন না। সবার চিকিৎসা করবেন। বাংলাদেশি রোগীদের চিকিৎসা দেওয়ার পক্ষে অধিকাংশ ভারতীয় চিকিৎসকবাংলাদেশি রোগীদের চিকিৎসা দেওয়ার পক্ষে অধিকাংশ ভারতীয় চিকিৎসক গত মাসের মাঝামাঝি ঢাকার বিমানবন্দরে সম্মিলিত সনাতনী জাগরণ জোটের নেতা চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তার এবং পরদিন তাঁকে আদালতে হাজির করার পর চট্টগ্রামে সহিংসতায় আইনজীবীর প্রাণহানির পর দুই দেশের মধ্যে উত্তেজনা তৈরি হয়। দুই দেশই পরস্পরের বিরুদ্ধে জাতীয় পতাকা অবমাননার অভিযোগ করেছে। গত ৫ আগস্ট গণ-অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতন এবং তাঁর ভারতে চলে যাওয়ার পর থেকে দুই দেশের মধ্যকার সম্পর্কের জটিলতা বাড়তে থাকে। বাংলাদেশিদের ভিসা দেওয়া সাময়িক বন্ধ রাখে ভারত। এর পর থেকে দেশটিতে বাংলাদেশি রোগী ও পর্যটকের সংখ্যা কমতে থাকে।

এক ঘণ্টায় ইসরায়েলে ৮ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ ইরানের

সিলেট জেলা আইনজীবী সমিতির শোক সভা ও দোয়া মহফিল