বুধবার , ১৮ জুন ২০২৫ | ১১ই বৈশাখ, ১৪৩৩
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আইসিটি
  7. আজকের পত্রিকা
  8. আন্তর্জাতিক
  9. আবহাওয়া
  10. আমাদের পরিবার
  11. ইসলাম
  12. ইসলাম ও জীবন
  13. একদিন প্রতিদিন
  14. এশিয়া
  15. কৃষি

বিশ্বম্ভরপুরে অপহৃত কিশোরী নরসিংদীতে উদ্ধার, অপহরক গ্রে ফ তা র

প্রতিবেদক
surmaparerkotha
জুন ১৮, ২০২৫ ২:১০ অপরাহ্ণ

সুরমা পারের কথা ডেস্কঃ

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর থেকে অপহৃতা এক কিশোরীকে নরসিংদীর মনোহরদী উপজেলার হাতিরদিয়া এলাকা থেকে উদ্ধার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-১১, সিপিএসসি নরসিংদী ক্যাম্প। অভিযানে অপহরণকারী মো. বাহাদুর ইসলামকে (২২) গ্রেফতার করা হয়েছে।

 

মঙ্গলবার (১৭ জুন) দুপুরে এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি সাংবাদিকদের জানান র‍্যাব-১১ সিপিএসসি নরসিংদী ক্যাম্প কমান্ডার জুয়েল রানা।

 

গ্রেফতার হওয়া অপহরণকারী বাহাদুর ইসলাম কিশোরগঞ্জ জেলার কটিয়াদি থানার লক্ষ্মীগঞ্জের মমরদিয়া এলাকার মৃত লাল মিয়ার ছেলে।

 

র‍্যাব জানায়, ১৩ জুন সকালে সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর থেকে ওই কিশোরীকে (১৩) জোরপূর্বক একটি মাইক্রোবাসে তুলে অপহরণ করেন অভিযুক্ত বাহাদুর ইসলাম ও তাঁর সহযোগীরা। ঘটনার পর পরিবার মামলা করলে র‍্যাব-১১, সিপিএসসি নরসিংদী তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ১৬ জুন দিবাগত রাত ২টা ৩০ মিনিটে মনোহরদী থানার হাতিরদিয়া বাজারসংলগ্ন হাজী নুরুল ইসলামের বাড়িতে অভিযান চালায়। সেখান থেকে অপহৃত কিশোরীকে উদ্ধার করা হয় এবং মূল অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।

 

এ বিষয়ে নরসিংদী র‍্যাব ক্যাম্পের কমান্ডার জুয়েল রানা বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে অপহৃত কিশোরীকে উদ্ধার ও অপহরণকারীকে গ্রেফতার করা হয়েছে। পরে তাঁদের বিশ্বম্ভরপুর থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

সর্বশেষ - জাতীয়