সোমবার , ২ ডিসেম্বর ২০২৪ | ১১ই বৈশাখ, ১৪৩৩
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আইসিটি
  7. আজকের পত্রিকা
  8. আন্তর্জাতিক
  9. আবহাওয়া
  10. আমাদের পরিবার
  11. ইসলাম
  12. ইসলাম ও জীবন
  13. একদিন প্রতিদিন
  14. এশিয়া
  15. কৃষি

বিশ্বনাথে অগ্নিকান্ডে ৬ বসতঘর ভস্মিভূত

প্রতিবেদক
surmaparerkotha
ডিসেম্বর ২, ২০২৪ ১১:৩৩ পূর্বাহ্ণ

সুরমা পারের কথা ডেস্কঃ

 

বিশ্বনাথে বৈদ্যুতিক অগ্নিকান্ডে ৬ পরিবারের বসতঘর পুড়ে প্রায় ১২ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। রোববার সকাল ১০টায় উপজেলার রামপাশা ইউনিয়নের নওধার মাঝপাড়া গ্রামে অগ্নিকান্ডের ঘটনাটি ঘটে। উপজেলা প্রশাসন থেকে ক্ষতিগ্রস্ত পরিবারদের শুকনো খাবার দেয়া হয়েছে।

জানা গেছে, রোববার সকালে উপজেলার রামপাশা ইউনিয়নের নওধার মাঝপাড়া গ্রামের মৃত আব্দুন নুরের ছেলে ইলিয়াস আলী, তার সৎমা করফুলা বেগম, ভাই মৃত আপ্তাব আলী ও ভাজিতা সুমন মিয়ার বসতঘরে আগুন লাগে। ফায়ার সার্ভিসের একদল কর্মী ও স্থানীয়রা মিলে প্রায় দুইঘন্টার চেষ্টায় আগুন নেভাতে সক্ষম হন। এর আগেই ৪টি আধাপাকা ঘরসহ ৬টি বসতঘর পুড়ে ছাই হয়ে যায়। এতে প্রায় ১২ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। বৈদ্যুতিক সুইচ বোর্ড থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারনা করা হয়েছে।

এদিকে, ঘটনার পর দুপুরে উপজেলা কর্মকর্তা অফিসার সুনন্দা রায় ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আলাউদ্দিন কাদের ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে শুকনো খাবার দিয়েছেন। পাশাপাশি পরিবারগুলোকে আর্থিক সহযোগিতা করবেন বলেও আশ্বস্থ করেন তারা। বিষয়টি নিশ্চিত করেন স্থানীয় ইউপি সদস্য মখন মিয়া।

উপজেলা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আকরামুল ইসলাম জানান, অগ্নিকান্ডের সংবাদ পাওয়ার পর দ্রুত ঘটনাস্থলে গিয়ে ২০ মিনিটের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এরপর পুরোপুরি আগুন নেভাতে প্রায় ২ঘন্টা সময় লাগে। অগ্নিকান্ডে ৬ পরিবারের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

দেশে এবার এইডস আক্রান্তের সংখ্যা সর্বোচ্চ, বিবাহিতদের মধ্যে বেশি

এর আগে ত্রিপুরার আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনে হামলা চালায় হিন্দু সংঘর্ষ সমিতি নামে একটি সংগঠনের সদস্যরা। সেখানে বাংলাদেশের পতাকা নামিয়ে তাতে আগুন দেয় তাঁরা। পরে এ ঘটনাকে ‘দুঃখজনক’ উল্লেখ করে বিবৃতি দেয় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। এদিকে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, এ ঘটনায় বাংলাদেশ ‘গভীরভাবে ক্ষুব্ধ’। এর আগে ভারতের পশ্চিমবঙ্গ থেকে হাসপাতাল ও চেম্বারে বাংলাদেশি রোগীদের চিকিৎসা দেওয়া হবে না বলে ঘোষণা দেওয়া হয়। সর্বপ্রথম কলকাতার জে এন রায় হাসপাতাল এবং সর্বশেষ ত্রিপুরার আগরতলার আইএলএস হাসপাতাল এ ঘোষণা দেয়। এরপর পশ্চিমবঙ্গের শিলিগুড়ির এক চিকিৎসক বলেন, তিনি বাংলাদেশি রোগীদের চিকিৎসা দেবেন। কিন্তু এর আগে ভারতীয় পতাকায় প্রণাম করে তাঁর চেম্বারে প্রবেশ করতে হবে। চন্দ্রনাথ অধিকারী নামের আরেক চিকিৎসক ইন্ডিয়ান এক্সপ্রেসকে বলেন, তিনি সরকারি হাসপাতালে কাজ করেন। সেখানে সবাইকে চিকিৎসা দেবেন। কিন্তু নিজের ব্যক্তিগত চেম্বারে কোনো বাংলাদেশি রোগীকে দেখবেন না। তবে পশ্চিমবঙ্গ মেডিকেল কাউন্সিল (ডব্লিউবিএমসি) বাংলাদেশি রোগীদের চিকিৎসাসেবা দেওয়া বন্ধের বিষয়টিকে সমর্থন করেনি। ডব্লিউবিএমসির সভাপতি ড. সুদীপ্ত রায় বলেছেন, তাঁরা রোগীদের মধ্যে কোনো বৈষম্য করেন না। সবার চিকিৎসা করবেন। বাংলাদেশি রোগীদের চিকিৎসা দেওয়ার পক্ষে অধিকাংশ ভারতীয় চিকিৎসকবাংলাদেশি রোগীদের চিকিৎসা দেওয়ার পক্ষে অধিকাংশ ভারতীয় চিকিৎসক গত মাসের মাঝামাঝি ঢাকার বিমানবন্দরে সম্মিলিত সনাতনী জাগরণ জোটের নেতা চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তার এবং পরদিন তাঁকে আদালতে হাজির করার পর চট্টগ্রামে সহিংসতায় আইনজীবীর প্রাণহানির পর দুই দেশের মধ্যে উত্তেজনা তৈরি হয়। দুই দেশই পরস্পরের বিরুদ্ধে জাতীয় পতাকা অবমাননার অভিযোগ করেছে। গত ৫ আগস্ট গণ-অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতন এবং তাঁর ভারতে চলে যাওয়ার পর থেকে দুই দেশের মধ্যকার সম্পর্কের জটিলতা বাড়তে থাকে। বাংলাদেশিদের ভিসা দেওয়া সাময়িক বন্ধ রাখে ভারত। এর পর থেকে দেশটিতে বাংলাদেশি রোগী ও পর্যটকের সংখ্যা কমতে থাকে।

ফ্রান্সে সশস্ত্র বাহিনী দিবস পালিত

শেখ হাসিনাকে প্যাথলজিক্যাল খুনি বললেন সারজিস

দেশে পৌঁছেছে চ্যাম্পিয়ন্স ট্রফি, কবে কোথায় দেখতে পাবেন

প্রিয়নবী (সা.) এর পালকপুত্র ছিলেন যে সাহাবি

আগামীর বাংলাদেশ কেমন হবে জানালেন: প্রধান উপদেষ্টা

‘অদ্ভুত’ ডিজাইনের সেতু বানিয়ে বরখাস্ত ৭ ইঞ্জিনিয়ার 

সীমান্তে অবৈধভাবে ভারত যাওয়ার সময় আটক ৪৭

ইরানের পরমাণু প্রকল্পের নিরাপত্তায় যে প্রস্তাব দিলেন পুতিন