রবিবার , ১ ডিসেম্বর ২০২৪ | ১০ই আষাঢ়, ১৪৩৩
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আইসিটি
  7. আজকের পত্রিকা
  8. আন্তর্জাতিক
  9. আবহাওয়া
  10. আমাদের পরিবার
  11. ইসলাম
  12. ইসলাম ও জীবন
  13. একদিন প্রতিদিন
  14. এশিয়া
  15. কৃষি

তীব্র শীত কবে থেকে, জানাল আবহাওয়া অফিস

প্রতিবেদক
surmaparerkotha
ডিসেম্বর ১, ২০২৪ ৩:০০ অপরাহ্ণ

সুরমা পারের কথা ডেস্কঃ

 

নভেম্বরের শুরুতে শীতের প্রভাব তেমন একটা না থাকলেও মাসের মাঝামাঝিতে দেশের বিভিন্ন অঞ্চলে শীত কিছুটা অনুভূত হতে থাকে। আর শেষের দিকে ঘূর্ণিঝড় ফিনজালের কারণে তাপমাত্রা কমে শীতের তীব্রতা একটু বেড়েছে। তবে, কোনো কোনো অঞ্চলে এখনো তেমন শীত পড়েনি।

আবহাওয়া অধিদপ্তর বলছে, ঘূর্ণিঝড়ের কারণে দেশের বিভিন্ন স্থানে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হয়েছে। এতে শেষ রাতের দিকে শীত কিছুটা বেশি অনুভূত হচ্ছে। তেঁতুলিয়ায় গত ২৪ ঘণ্টায় সর্বনিম্ন ১০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। তবে, দেশব্যাপী এখনই শীত জেঁকে না বসলেও ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে।

আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক বলেন, চলতি সপ্তাহের মধ্যে তীব্র শীত অনুভূত হওয়ার সম্ভাবনা নেই। তবে, তাপমাত্রা কমতে থাকবে। ১৫ ডিসেম্বরের মধ্যে শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

তিনি বলেন, স্বাভাবিকভাবে ডিসেম্বরে মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ হয় এবং শেষের দিকে তীব্র। মূলত রংপুর, রাজশাহী, খুলনা, ময়মনসিংহ এবং সিলেট বিভাগ থেকেই শৈত্যপ্রবাহ শুরু হয়। এরপর ঢাকা, চট্টগ্রাম, বরিশাল বিভাগে শৈত্যপ্রবাহ বয়ে যায়।

উল্লেখ্য, তাপমাত্রা ৮ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াস হলে মৃদু শৈত্যপ্রবাহ, ৬ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াসে নামলে মাঝারি শৈত্যপ্রবাহ এবং ৪ থেকে ৬ ডিগ্রি সেলসিয়াস হলে তীব্র শৈত্যপ্রবাহ ধরা হয়।

এ ছাড়া তাপমাত্রা চার ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে গেলে অতি তীব্র শৈত্যপ্রবাহ হয়।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

রাষ্ট্র পুনর্গঠনে জাতীয় সংহতির বিকল্প নেই

সিলেটে আবারও চো রা ই পথে নিয়ে আসা রয়েল এনফিল্ড মোটরসাইকেল জব্দ

এক দশকের মধ্যে এবছর সর্বোচ্চ অভিবাসী ফেরত পাঠিয়েছে যুক্তরাষ্ট্র

সীমান্তে অবৈধভাবে ভারত যাওয়ার সময় আটক ৪৭

রাজ্য সরকারকে না জানিয়ে বাংলাদেশে আলু পাঠাচ্ছে বিজেপি: পশ্চিমবঙ্গের কৃষিমন্ত্রী

কলকাতায় গ্রেফতার নাসির-মুক্তিসহ চার নেতা

বাংলাদেশিদের সেবা দেবে না ত্রিপুরার কোনো হোটেল–রেস্টুরেন্ট

আন্দোলন নিরসনে আমরা কঠোর হতে চাই না: স্বরাষ্ট্র উপদেষ্টা

সাতছড়িতে সিন্ডিকেটে অবৈধ লেবু চাষ, হুমকির মুখে জীববৈচিত্র‍্য!

হজরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করে নির্বাচনী প্রচারে নামবেন তারেক রহমান