শনিবার , ২১ জুন ২০২৫ | ২৩শে ভাদ্র, ১৪৩৩
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আইসিটি
  7. আজকের পত্রিকা
  8. আন্তর্জাতিক
  9. আবহাওয়া
  10. আমাদের পরিবার
  11. ইসলাম
  12. ইসলাম ও জীবন
  13. একদিন প্রতিদিন
  14. এশিয়া
  15. কৃষি

ইসরায়েলের পরবর্তী লক্ষ্য পাকিস্তান

প্রতিবেদক
surmaparerkotha
জুন ২১, ২০২৫ ১:৫৮ অপরাহ্ণ

সুরমা পারের কথা ডেস্কঃ

ইসরায়েলের সাবেক প্রতিরক্ষা প্রতিমন্ত্রী মেইর মাসরি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে তিনি বলেন, ইরানে অভিযান চালানোর পর ইসরায়েলের পরবর্তী লক্ষ্য হবে পাকিস্তানের পারমাণবিক প্রকল্প।

এই মন্তব্য ঘিরে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে দক্ষিণ এশিয়াজুড়ে, বিশেষ করে এমন সময়ে যখন ইরানের সঙ্গে ইসরায়েলের যুদ্ধ পরিস্থিতি আরও বিস্তৃত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

এর আগে আন্তর্জাতিক কয়েকটি গণমাধ্যমে দাবি করা হয়, ইসরায়েল যদি ইরানে পরমাণু হামলা চালায়, তবে পাকিস্তান এর পাল্টা জবাব দিতে পারে। তবে এমন অভিযোগ সরাসরি নাকচ করে দেয় ইসলামাবাদ।

পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী এক বিবৃতিতে বলেন, ‘আমাদের পরমাণু কর্মসূচি শুধু জাতীয় স্বার্থ ও প্রতিরক্ষার উদ্দেশ্যেই ব্যবহৃত হবে। এটি কোনো দেশের বিরুদ্ধে আগ্রাসনের অস্ত্র নয়।’

কিন্তু এই শান্তিপূর্ণ অবস্থান ঘোষণার পরপরই ইসরায়েলের সাবেক মন্ত্রীর এমন মন্তব্য সামনে আসায় পাকিস্তানের পরমাণু স্থাপনাগুলো এখন আন্তর্জাতিক আলোচনার কেন্দ্রে চলে এসেছে।

এদিকে কূটনৈতিকভাবে এক ভিন্ন মাত্রা যোগ করেছে পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মুনিরের হোয়াইট হাউস সফর। সেখানে তিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে মধ্যাহ্নভোজে অংশ নেন। বৈঠক শেষে ট্রাম্প বলেন, ‘আমি আসিম মুনিরের সঙ্গে দেখা করে সম্মানিত বোধ করছি।’

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

রংপুরকে শিরোপা জিতিয়ে ম্যাচসেরার পর টুর্নামেন্ট সেরাও সৌম্য

সাদা পোশাকে কাওকেই গ্রেফতার করা যাবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা

সিলেট সীমান্তে ১ কোটি ৬৫ লক্ষ টাকার চোরাই পণ্য জব্দ

অন্তর্বর্তী সরকারের ব্যর্থতায় আগের অবস্থায় ফিরতে পারে বাংলাদেশ

সিলেটে ফের কোটি টাকার চো রা ই পণ্য জব্দ

প্রবাসীদের রেমিট্যান্সে নতুন ইতিহাস

সিরিয়ায় বলীয়ান তুরস্ক, সামরিক শক্তিতেও অপ্রতিরোধ্য

যখনই নির্বাচনের প্রস্তুতি নিয়ে অগ্রসর হচ্ছি, তখনই ষড়যন্ত্র আসছে: প্রধান উপদেষ্টা

পারমাণবিক হামলা থেকে রক্ষায় আশ্রয়কেন্দ্র নির্মাণ করছে: রাশিয়া

পরিষেবা বাড়াচ্ছে বিমান, বাড়ছে আন্তর্জাতিক রুটও