মঙ্গলবার , ১৭ জুন ২০২৫ | ১১ই চৈত্র, ১৪৩২
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আইসিটি
  7. আজকের পত্রিকা
  8. আন্তর্জাতিক
  9. আবহাওয়া
  10. আমাদের পরিবার
  11. ইসলাম
  12. ইসলাম ও জীবন
  13. একদিন প্রতিদিন
  14. এশিয়া
  15. কৃষি

জমি নিয়ে বিরোধে চাচাতো ভাইকে পিটিয়ে হত্যা, আটক ২

প্রতিবেদক
surmaparerkotha
জুন ১৭, ২০২৫ ৪:০১ অপরাহ্ণ

সুরমা পারের কথা ডেস্কঃ

টাঙ্গাইলের মির্জাপুরে জমিতে গাছ লাগানোকে কেন্দ্র করে চাচাতো ভাইয়ের হাতে চাচাতো ভাই খুন হয়েছেন। এ ঘটনায় দুজনকে আটক করেছে পুলিশ। সোমবার দুপুরে উপজেলার বাশতৈল ইউনিয়নের হরিদ্রাচালা এলাকায় এ ঘটনা ঘটে।

মঙ্গলবার (১৭ জুন) বিষয়টি নিশ্চিত করেছেন মির্জাপুর থানার ওসি রাশেদুল ইসলাম।

নিহত রফিকুল ইসলাম রজব হরিদ্রাচালা এলাকার বাসিন্দা। আটক দুজন হলেন—নিহতের চাচাতো ভাই আয়নাল হক ও তার স্ত্রী সেলিনা।

নিহতের ভাই শামসুল আলম জানান, সকালে তার ভাইয়ের সঙ্গে চাচাতো ভাই আয়নালের জমিতে গাছ লাগানো নিয়ে কথা-কাটাকাটি হয়। এরপর চাচাতো ভাইয়ের স্ত্রী ও তার লোকজন এসে আমার ভাইয়ের ওপর দেশীয় অস্ত্র নিয়ে হামলা ও এলোপাতাড়ি কিল-ঘুষি মারতে থাকে। এ সময় বাধা দিতে গেলে আমার ওপরও হামলা করে। আহত অবস্থায় আমার ভাইকে মির্জাপুর কুমুদিনী হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে মির্জাপুর থানার ওসি রাশেদুল ইসলাম বলেন, হত্যার বিষয়টি জানার সঙ্গে সঙ্গে অভিযান চালিয়ে স্বামী-স্ত্রীকে আটক করেছি। মামলার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

সর্বশেষ - জাতীয়