সোমবার , ২ ডিসেম্বর ২০২৪ | ১৭ই আশ্বিন, ১৪৩৩
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আইসিটি
  7. আজকের পত্রিকা
  8. আন্তর্জাতিক
  9. আবহাওয়া
  10. আমাদের পরিবার
  11. ইসলাম
  12. ইসলাম ও জীবন
  13. একদিন প্রতিদিন
  14. এশিয়া
  15. কৃষি

ফুটবল মাঠে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১০০, থানায় আগুন

প্রতিবেদক
surmaparerkotha
ডিসেম্বর ২, ২০২৪ ৩:৫৯ অপরাহ্ণ

সুরমা পারের কথা ডেস্কঃ

 

ফুটবল মাঠে বিভিন্ন ধরণের রেকর্ডের সাক্ষী হয়ে থাকেন দর্শকরা। তবে এবার একটি হতাশাজনক ঘটনার সাক্ষী হয়েছে গিনির ফুটবল দর্শকরা। দেশটির ফুটবল ম্যাচে রেফারির একটি সিদ্ধান্তকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই ঘটনায় অন্তত ১০০ জন সমর্থকের মৃত্যু হয়েছে।

ঘটনাটি ঘটেছে গিনির এনজেরেকোরে, সেখানে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ সৃষ্টি হয়। অন্তত ১০০ জন সমর্থকের মৃত্যু হয়েছে। পরে তা স্টেডিয়ামের বাইরেও ছড়িয়ে পড়ে। থানায় আগুন ধরিয়ে দেয় উন্মত্ত জনতা।

সংবাদ সংস্থা এএফপি জানিয়েছে, সংঘর্ষে নিহতের সংখ্যা নির্দিষ্ট করে জানা যায়নি। তবে হাসপাতালের মর্গ লাশে পরিপূর্ণ।

নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় হাসপাতালের এক ডাক্তার এএফপিকে জানিয়েছে, হাসপাতালে যতদূর চোখ যায়, শুধু লাশের সারি। অন্যরা হলওয়েতে মেঝেতে পড়ে আছেন। মর্গ লাশে পরিপূর্ণ। প্রায় ১০০ জনের মৃত্যু হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ঘটনার বেশ কয়েকটি ভিডিও ছড়িয়ে পড়েছে। তাতে দেখা যাচ্ছে, স্টেডিয়ামের বাইরের রাস্তায় বিশৃঙ্খলার দৃশ্য। এ ছাড়াও মাটিতে অসংখ্য মরদেহ পড়ে থাকতেও দেখা গেছে।

 

মাঠে থাকা এক ব্যক্তি জানিয়েছেন, রেফারির একটি সিদ্ধান্ত নিয়ে বিতর্ক শুরু হয়। মাঠে বেশ কয়েক জন সমর্থক ঢুকে পড়েন। তার পরে দু’দলের মধ্যে সংঘর্ষ শুরু হয়। তা ক্রমেই বড় হয়ে যায়। উত্তেজিত জনতা এনজেরেকোর থানায় আগুন ধরিয়ে দেয়।

জানা গেছে, গিনির জুনটা নেতা মামাদি দৌমবৌয়াকে সংবর্ধনা দেওয়ার জন্য এই ফুটবল ম্যাচ আয়োজন করা হয়েছিল। ২০২১ সালে জোর করে গিনির ক্ষমতা দখল করেছিলেন মামাদি। নিজেকে প্রেসিডেন্ট ঘোষণা করেছিলেন তিনি। পরে আন্তর্জাতিক বিরোধিতায় ক্ষমতা ফেরত দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।

আগামী বছর প্রেসিডেন্ট নির্বাচনের লড়াইয়ে দাঁড়াবেন বলে জানিয়েছেন মামাদি। এই রাজনৈতিক অস্থিরতার মাঝে ফুটবল খেলাকে কেন্দ্র করে হল সংঘর্ষ।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

বিরল প্রজাতির ময়ূর উদ্ধার

এর আগে ত্রিপুরার আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনে হামলা চালায় হিন্দু সংঘর্ষ সমিতি নামে একটি সংগঠনের সদস্যরা। সেখানে বাংলাদেশের পতাকা নামিয়ে তাতে আগুন দেয় তাঁরা। পরে এ ঘটনাকে ‘দুঃখজনক’ উল্লেখ করে বিবৃতি দেয় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। এদিকে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, এ ঘটনায় বাংলাদেশ ‘গভীরভাবে ক্ষুব্ধ’। এর আগে ভারতের পশ্চিমবঙ্গ থেকে হাসপাতাল ও চেম্বারে বাংলাদেশি রোগীদের চিকিৎসা দেওয়া হবে না বলে ঘোষণা দেওয়া হয়। সর্বপ্রথম কলকাতার জে এন রায় হাসপাতাল এবং সর্বশেষ ত্রিপুরার আগরতলার আইএলএস হাসপাতাল এ ঘোষণা দেয়। এরপর পশ্চিমবঙ্গের শিলিগুড়ির এক চিকিৎসক বলেন, তিনি বাংলাদেশি রোগীদের চিকিৎসা দেবেন। কিন্তু এর আগে ভারতীয় পতাকায় প্রণাম করে তাঁর চেম্বারে প্রবেশ করতে হবে। চন্দ্রনাথ অধিকারী নামের আরেক চিকিৎসক ইন্ডিয়ান এক্সপ্রেসকে বলেন, তিনি সরকারি হাসপাতালে কাজ করেন। সেখানে সবাইকে চিকিৎসা দেবেন। কিন্তু নিজের ব্যক্তিগত চেম্বারে কোনো বাংলাদেশি রোগীকে দেখবেন না। তবে পশ্চিমবঙ্গ মেডিকেল কাউন্সিল (ডব্লিউবিএমসি) বাংলাদেশি রোগীদের চিকিৎসাসেবা দেওয়া বন্ধের বিষয়টিকে সমর্থন করেনি। ডব্লিউবিএমসির সভাপতি ড. সুদীপ্ত রায় বলেছেন, তাঁরা রোগীদের মধ্যে কোনো বৈষম্য করেন না। সবার চিকিৎসা করবেন। বাংলাদেশি রোগীদের চিকিৎসা দেওয়ার পক্ষে অধিকাংশ ভারতীয় চিকিৎসকবাংলাদেশি রোগীদের চিকিৎসা দেওয়ার পক্ষে অধিকাংশ ভারতীয় চিকিৎসক গত মাসের মাঝামাঝি ঢাকার বিমানবন্দরে সম্মিলিত সনাতনী জাগরণ জোটের নেতা চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তার এবং পরদিন তাঁকে আদালতে হাজির করার পর চট্টগ্রামে সহিংসতায় আইনজীবীর প্রাণহানির পর দুই দেশের মধ্যে উত্তেজনা তৈরি হয়। দুই দেশই পরস্পরের বিরুদ্ধে জাতীয় পতাকা অবমাননার অভিযোগ করেছে। গত ৫ আগস্ট গণ-অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতন এবং তাঁর ভারতে চলে যাওয়ার পর থেকে দুই দেশের মধ্যকার সম্পর্কের জটিলতা বাড়তে থাকে। বাংলাদেশিদের ভিসা দেওয়া সাময়িক বন্ধ রাখে ভারত। এর পর থেকে দেশটিতে বাংলাদেশি রোগী ও পর্যটকের সংখ্যা কমতে থাকে।

ঘন কুয়াশায় পদ্মার বুকে দুই লঞ্চের মুখোমুখি সংঘর্ষ

র‍্যাবে আয়নাঘর আছে, স্বীকার করলেন ডিজি

ভরিতে ২৬২৪টাকা কমলো সোনার দাম

‘নতুন বাংলাদেশ দিবস’ পালনের সিদ্ধান্ত থেকে সরে এলো সরকার

দুই ‘গাদ্দারের’ ফাঁসি দিল ইরান

বেগুন ক্ষেতে জেমিনি ভাইরাসের থাবা, চাষিরা হতাশ

সীমান্তের চার শুল্ক স্টেশনে আমদানি-রপ্তানি বন্ধ

জুলাই গণ–অভ্যুত্থান অধিদপ্তর হচ্ছে