মঙ্গলবার , ২৯ জুলাই ২০২৫ | ২৬শে বৈশাখ, ১৪৩৩
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আইসিটি
  7. আজকের পত্রিকা
  8. আন্তর্জাতিক
  9. আবহাওয়া
  10. আমাদের পরিবার
  11. ইসলাম
  12. ইসলাম ও জীবন
  13. একদিন প্রতিদিন
  14. এশিয়া
  15. কৃষি

চুনারুঘাটে জমি নিয়ে বিরোধে যুবক খুন

প্রতিবেদক
surmaparerkotha
জুলাই ২৯, ২০২৫ ৪:৪৬ অপরাহ্ণ

সুরমা পারের কথা ডেস্কঃ

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার মিরাশী ইউনিয়নের কাসটিলা গ্রামে জমি নিয়ে বিরোধের জের ধরে আলাউদ্দিন (৪০) নামে এক যুবক খুন হয়েছে। নিহত আলাউদ্দিন ওই গ্রামের হারুন মিয়ার ছেলে। এ ঘটনায় অভিযুক্তদের ধরতে বিভিন্ন স্থানে অভিযান চালাচ্ছে পুলিশ।

পুলিশ জানায়, রোববার সন্ধ্যায় জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে ওই গ্রামের আক্তার মিয়া ও আলাউদ্দিন মিয়ার মধ্যে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে আক্তার মিয়াসহ তাদের লোকজন উত্তেজিত হয়ে আলাউদ্দিনের উপর হামলা চালায়। এতে সে গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে সোমবার দুপুরে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সে।

এ বিষয়ে চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুর আলম জানান, ‘এ ঘটনায় অভিযুক্তদের ধরতে আমরা মাঠে অভিযান চালাচ্ছি।’

সর্বশেষ - জাতীয়