রবিবার , ২৯ জুন ২০২৫ | ২৬শে আশ্বিন, ১৪৩৩
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আইসিটি
  7. আজকের পত্রিকা
  8. আন্তর্জাতিক
  9. আবহাওয়া
  10. আমাদের পরিবার
  11. ইসলাম
  12. ইসলাম ও জীবন
  13. একদিন প্রতিদিন
  14. এশিয়া
  15. কৃষি

সিলেট ও সুনামগঞ্জে সাড়ে ৭ কোটি টাকার ভারতীয় চোরাই মাল আটক

প্রতিবেদক
surmaparerkotha
জুন ২৯, ২০২৫ ২:২১ অপরাহ্ণ

সুরমা পারের কথা ডেস্কঃ

সিলেট ও সুনামগঞ্জ এর বিভিন্ন সীমান্ত এলাকা থেকে প্রায় সাড়ে সাত কোটি টাকার অবৈধ মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার(২৮ জুন) সিলেট ৪৮ বিজিবি ব্যাটালিয়ন সদরে সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ সাইফুল ইসলাম এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেছেন। বিজিবি সুত্রে জানা যায়, শুক্রবার (২৭ জুন) গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর দায়িত্বাধীন সিলেট এবং সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকায় তামাবিল, সংগ্রাম, দমদমিয়া, বিছনাকান্দি, উৎমা, বাংলাবাজার, সোনালীচেলা, পান্থুমাই, মিনাটিলা, শ্রীপুর বিওপি কর্তৃক চোরাচালানী অভিযান করে বিপুল পরিমান ভারতীয় সানগ্লাস, ক্লপ জি ক্রিম, গরু, সুপারি, কম্বল, চকলেট, আইবল ক্যান্ডি, জুস, মদ এবং অবৈধভাবে পাথর উত্তোলনকারী নৌকা আটক করে। এছাড়াও ব্যাটালিয়ন সদরের একটি টহলদল বাংলাদেশ সেনাবাহিনীর সাথে টাস্কফোর্সের অংশ হিসেবে রাধানগর ও জাফলং সীমান্ত এলাকার বিভিন্ন গোডাউন হতে ট্রাকের মাধ্যমে নিয়ে যাওয়ার সময় তামাবিল-সিলেট মহাসড়কের হরিপুর এলাকার ফতেপুর নামক স্থানে যৌথ অভিযান পরিচালনা করে বিপুল পরিমান ভারতীয় শাড়ী এবং কসমেটিকস সামগ্রী আটক করে। সম্মিলিতভাবে পরিচালিত অভিযানে আটককৃত মালামালের আনুমানিক মূল্য প্রায় সাড়ে ৭ কোটি টাকা। এ ব্যাপারে বিজিবির সিলেট সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ সাইফুল ইসলাম চৌধুরী বলেন, উর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান এবং মাদকদ্রব্য পাচার প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোতভাবে অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় চোরাচালানী অভিযান পরিচালনা করে বিপুল পরিমানে চোরাচালানী মালামাল জব্দ করা হয়। আটককৃত চোরাচালানী মালামাল সমূহের বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

হবিগঞ্জে মাদকসহ ৩ কারবারি আটক

ফের রিমাণ্ডে সালমান, নতুন মামলায় গ্রেফতার আনিসুল

দুর্নীতির মামলায় গ্রেফতার দক্ষিণ আফ্রিকার তিন ক্রিকেটার

ইরানের আকাশ পুরোপুরি নিয়ন্ত্রণে নিয়েছি: ট্রাম্প আন্তর্জাতিক ডেস্ক,সুরমা পারের কথা প্রকাশিত: মঙ্গলবার, ১৭ জুন ২০২৫ ,

আদালত-বিচারকদের বাসভবনের নিরাপত্তা ব্যবস্থা জানতে চিঠি

আদালত রায় দিলো পাকিস্তানের পক্ষে, ক্ষুব্ধ ভারত।

পোল্যান্ডের বাকোয়েক উইকি এলাকা থেকে চাষের জন্য মাটি খুঁড়তে গিয়ে গুপ্তধন পেলেন ২ কৃষক

দুদিনে সীমান্তে কোটি টাকার চো রা ই পণ্য জব্দ

হকি দলকে ২০ লাখ টাকা পুরস্কারের ঘোষণা ক্রীড়া উপদেষ্টার

জুলাইয়ের গণঅভ্যুত্থান নিয়ে গল্প আহ্বান কুবি বসুন্ধরা শুভসংঘের