শনিবার , ২৮ জুন ২০২৫ | ১৭ই বৈশাখ, ১৪৩৩
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আইসিটি
  7. আজকের পত্রিকা
  8. আন্তর্জাতিক
  9. আবহাওয়া
  10. আমাদের পরিবার
  11. ইসলাম
  12. ইসলাম ও জীবন
  13. একদিন প্রতিদিন
  14. এশিয়া
  15. কৃষি

দেশে ফিরেছেন ৫৬ হাজার ৭৪৮ হাজি

প্রতিবেদক
surmaparerkotha
জুন ২৮, ২০২৫ ৪:১৫ অপরাহ্ণ

পবিত্র হজ পালন শেষে এখন পর্যন্ত সৌদি আরব থেকে দেশে ফিরেছেন ৫৬ হাজার ৭৪৮ জন হাজি। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৫ হাজার ৭ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ফিরেছেন ৫১ হাজার ৭৪১ জন।

শনিবার (২৮ জুন) ধর্ম মন্ত্রণালয়ের হজ অফিস থেকে এ তথ্য জানানো হয়েছে।

হজযাত্রী পরিবহনে এবার বিমান বাংলাদেশ এয়ারলাইনস, সৌদি এয়ারলাইনস ও ফ্লাইনাস এয়ারলাইন্স নামে তিনটি বিমান সংস্থা যুক্ত রয়েছে। তারা এ পর্যন্ত ১৪৯টি ফিরতি হজ ফ্লাইট পরিচালনা করেছে। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনস ৬৬ ও সৌদি এয়ারলাইনস ৬০ ও ফ্লাইনাস পরিচালনা করেছে ২৩টি ফ্লাইট।

এসব ফ্লাইটের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসে ২৪ হাজার ৯৭২ জন, সৌদি এয়ারলাইনসে ২৩ হাজার ও ফ্লাইনাস এয়ারলাইনসে এখন পর্যন্ত দেশে ফিরেছেন ৮ হাজার ৭৭৬ জন হাজি।

এদিকে, হজ পালন করতে গিয়ে এ বছর এখন পর্যন্ত ৪১ বাংলাদেশি মারা গেছেন। তাদের মধ্যে ৩০ জন পুরুষ এবং ১১ জন নারী।

প্রসঙ্গত, গত ২৮ এপ্রিল রাজধানীর আশকোনা হজ ক্যাম্পে আনুষ্ঠানিকভাবে ২০২৫ সালের হজ ফ্লাইটের উদ্বোধন করেন অন্তর্বর্তী সরকারের ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন। এরপর একই দিন রাত ২টা ২০ মিনিটে চার শতাধিক যাত্রী নিয়ে হজযাত্রীদের বহনকারী প্রথম বিমানটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জেদ্দার উদ্দেশ্যে ছেড়ে যায়।

হজযাত্রীদের প্রথম ফিরতি ফ্লাইট শুরু হয় গত ১০ জুন। এদিন সকাল ১০টা ৫৪ মিনিটে সৌদি এয়ারলাইনসের ফ্লাইট ‘এসভি-৩৮০৩’ ৩৭৭ হাজিকে নিয়ে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। হজযাত্রীদের ফিরতি ফ্লাইট শেষ হবে আগামী ১০ জুলাই।

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেটে শীতবস্ত্র বিতরণ

চট্টগ্রামে ৫৫ মিলিমিটার বৃষ্টি, তলিয়ে গেল বিভিন্ন সড়ক

সিলেট আদালতপাড়ায় জনরোষের শিকার আওয়ামী লীগ নেতা

তামিমের ডাকেই শাহিন আফ্রিদি বিপিএল খেলতে এলেন

নি ষি দ্ধ সংগঠন ছাত্রলীগের ৩ কর্মী আ ট ক

৩ মামলায় কারাগারে আ.লীগ নেতা বিজিত চৌধুরী, বৃহস্পতিবার রিমান্ড শুনানি

ইরানের দফায় দফায় হামলা, শত্রুদেশে হতাহতের সংখ্যা বাড়ছে

স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা খুন, চাঞ্চল্যকর তথ্য দিলো পুলিশ

সর্বনিম্ন তাপমাত্রা: কুয়াশার চাদরে ঢাকছে শ্রীমঙ্গল

শুক্রবার সিলেটে যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না