বৃহস্পতিবার , ২৬ জুন ২০২৫ | ১৪ই আষাঢ়, ১৪৩৩
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আইসিটি
  7. আজকের পত্রিকা
  8. আন্তর্জাতিক
  9. আবহাওয়া
  10. আমাদের পরিবার
  11. ইসলাম
  12. ইসলাম ও জীবন
  13. একদিন প্রতিদিন
  14. এশিয়া
  15. কৃষি

ধান চাষিদের জন্য সুখবর

প্রতিবেদক
surmaparerkotha
জুন ২৬, ২০২৫ ৩:৩১ অপরাহ্ণ

সুরমা পারের কথা ডেস্কঃ


ধানচাষিদের জন্য ২৪ ঘণ্টার কল সেন্টার চালু করেছে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি)। সেচ, সার ব্যবস্থাপনা, আগাছা দমন ও বালাই নিয়ন্ত্রণসহ নানা বিষয়ে বিনা মূল্যে পরামর্শ মিলবে এ সেন্টারে।

বুধবার (২৫ জুন) গাজীপুরে ব্রির প্রধান কার্যালয়ে এই সেবার উদ্বোধন করা হয়। কৃষকেরা ০৯৬৪৪৩০০৩০০ নম্বরে ফোন করে বিশেষজ্ঞদের পরামর্শ নিতে পারবেন।

ব্রির মহাপরিচালক মোহাম্মদ খালেকুজ্জামান বলেন, ‘বৈরী আবহাওয়ার কারণে ধান উৎপাদনে কৃষকেরা ক্ষতির মুখে পড়ছেন। এসব সমস্যা সমাধানে করণীয় জানাতে ‘ধানের হেল্পলাইন’ চালু করা হয়েছে।’ এই সেবা দেবেন ব্রির এগ্রোমেট ল্যাবের বিজ্ঞানীরা।তিনি জানান, ১৯৭০ থেকে এ পর্যন্ত ব্রি ১২১টি ধানের জাত উদ্ভাবন করেছে, যার মধ্যে আটটি হাইব্রিড। ব্রির উদ্ভাবিত জাত মাঠপর্যায়ে ছড়িয়ে পড়ায় বাংলাদেশ এখন ধান উৎপাদনে বিশ্বের তৃতীয় অবস্থানে।

ব্রির পরিচালক (গবেষণা) মো. রফিকুল ইসলাম বলেন, ‘১৯৭১ সালে মাথাপিছু জমির পরিমাণ ছিল ২০ শতাংশ, এখন তা কমে দাঁড়িয়েছে ১০ শতাংশে। এই সময়ে জনসংখ্যা বেড়েছে আড়াই গুণ, আর খাদ্য উৎপাদন বেড়েছে চার গুণ।’

তিনি জানান, দেশে এখনো ২৫ শতাংশ জমি পতিত পড়ে আছে। এগুলো চাষের আওতায় আনতে হবে। ধান উৎপাদনের ধারা ধরে রাখতে হলে ধানি জমির পরিমাণ ছয় দশমিক দুই মিলিয়ন হেক্টরের নিচে নামানো যাবে না। বর্তমানে দেশে ধানি জমির পরিমাণ প্রায় ১১ দশমিক সাত মিলিয়ন হেক্টর।

রফিকুল ইসলাম বলেন, ১৯৭১ থেকে ১৯৯০ সাল পর্যন্ত প্রথম দফায় ৩৭টি জাত উদ্ভাবন করা হয়। পরে ১৯৯১ থেকে ২০২৪ সাল পর্যন্ত সময়ে উদ্ভাবন করা হয় আরও ৮৪টি জাত। এখন গবেষকেরা জিংক, আয়রন ও পুষ্টিসমৃদ্ধ জাত উদ্ভাবনে মনোযোগ দিচ্ছেন।

তিনি জানান, ব্রির জিনব্যাংকে সংরক্ষিত আছে ৯ হাজার ৬০০টি দেশি ধানের জাত। এসব জাত ভবিষ্যৎ গবেষণায় কাজে লাগানো হচ্ছে।

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত

এর আগে ত্রিপুরার আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনে হামলা চালায় হিন্দু সংঘর্ষ সমিতি নামে একটি সংগঠনের সদস্যরা। সেখানে বাংলাদেশের পতাকা নামিয়ে তাতে আগুন দেয় তাঁরা। পরে এ ঘটনাকে ‘দুঃখজনক’ উল্লেখ করে বিবৃতি দেয় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। এদিকে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, এ ঘটনায় বাংলাদেশ ‘গভীরভাবে ক্ষুব্ধ’। এর আগে ভারতের পশ্চিমবঙ্গ থেকে হাসপাতাল ও চেম্বারে বাংলাদেশি রোগীদের চিকিৎসা দেওয়া হবে না বলে ঘোষণা দেওয়া হয়। সর্বপ্রথম কলকাতার জে এন রায় হাসপাতাল এবং সর্বশেষ ত্রিপুরার আগরতলার আইএলএস হাসপাতাল এ ঘোষণা দেয়। এরপর পশ্চিমবঙ্গের শিলিগুড়ির এক চিকিৎসক বলেন, তিনি বাংলাদেশি রোগীদের চিকিৎসা দেবেন। কিন্তু এর আগে ভারতীয় পতাকায় প্রণাম করে তাঁর চেম্বারে প্রবেশ করতে হবে। চন্দ্রনাথ অধিকারী নামের আরেক চিকিৎসক ইন্ডিয়ান এক্সপ্রেসকে বলেন, তিনি সরকারি হাসপাতালে কাজ করেন। সেখানে সবাইকে চিকিৎসা দেবেন। কিন্তু নিজের ব্যক্তিগত চেম্বারে কোনো বাংলাদেশি রোগীকে দেখবেন না। তবে পশ্চিমবঙ্গ মেডিকেল কাউন্সিল (ডব্লিউবিএমসি) বাংলাদেশি রোগীদের চিকিৎসাসেবা দেওয়া বন্ধের বিষয়টিকে সমর্থন করেনি। ডব্লিউবিএমসির সভাপতি ড. সুদীপ্ত রায় বলেছেন, তাঁরা রোগীদের মধ্যে কোনো বৈষম্য করেন না। সবার চিকিৎসা করবেন। বাংলাদেশি রোগীদের চিকিৎসা দেওয়ার পক্ষে অধিকাংশ ভারতীয় চিকিৎসকবাংলাদেশি রোগীদের চিকিৎসা দেওয়ার পক্ষে অধিকাংশ ভারতীয় চিকিৎসক গত মাসের মাঝামাঝি ঢাকার বিমানবন্দরে সম্মিলিত সনাতনী জাগরণ জোটের নেতা চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তার এবং পরদিন তাঁকে আদালতে হাজির করার পর চট্টগ্রামে সহিংসতায় আইনজীবীর প্রাণহানির পর দুই দেশের মধ্যে উত্তেজনা তৈরি হয়। দুই দেশই পরস্পরের বিরুদ্ধে জাতীয় পতাকা অবমাননার অভিযোগ করেছে। গত ৫ আগস্ট গণ-অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতন এবং তাঁর ভারতে চলে যাওয়ার পর থেকে দুই দেশের মধ্যকার সম্পর্কের জটিলতা বাড়তে থাকে। বাংলাদেশিদের ভিসা দেওয়া সাময়িক বন্ধ রাখে ভারত। এর পর থেকে দেশটিতে বাংলাদেশি রোগী ও পর্যটকের সংখ্যা কমতে থাকে।

সিলেট-জকিগঞ্জ সড়কে চলছে পরিবহন ধর্মঘট

নানা অনিয়মে নাজুক ১০ ব্যাংক, নেপথ্যের নায়করা এখনো অধরা

নানা অনিয়মে নাজুক ১০ ব্যাংক, নেপথ্যের নায়করা এখনো অধরা

পরমাণু কর্মসূচি উন্নত করার ঘোষণা ইরানের

সচিবালয়ে কর্মচারীদের মহাসমাবেশ স্থগিত

জামিন পেয়ে ফের ভারতে যাওয়ার চেষ্টা, ৪ নারী-শিশু আটক

ট্রাম্পের স্বাস্থ্যমন্ত্রী হচ্ছেন ‘টিকাবিরোধী’ রবার্ট কেনেডি

ব্যবসায়ীর দাড়ি ধরে টানাটানি, মারধরের ভিডিও ভাইরাল

ডলার নিয়ে ব্রিকসকে কড়া হুঁশিয়ারি ট্রাম্পের

সারাদেশে হঠাৎ লকডাউনে ভোগান্তি