সোমবার , ২৩ জুন ২০২৫ | ২রা ভাদ্র, ১৪৩৩
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আইসিটি
  7. আজকের পত্রিকা
  8. আন্তর্জাতিক
  9. আবহাওয়া
  10. আমাদের পরিবার
  11. ইসলাম
  12. ইসলাম ও জীবন
  13. একদিন প্রতিদিন
  14. এশিয়া
  15. কৃষি

টাঙ্গুয়ার হাওরে পর্যটকবাহী হাউসবোট প্রবেশে নিষেধাজ্ঞা

প্রতিবেদক
surmaparerkotha
জুন ২৩, ২০২৫ ২:০৬ অপরাহ্ণ

সুরমা পারের কথা ডেস্কঃ

সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরে এখন থেকে আর হাউসবোট নিয়ে যেতে পারবেন না পর্যটকরা। হাওরের পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় পর্যটকবাহী হাউসবোট প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে সুনামগঞ্জ জেলা প্রশাসন।

রোববার (২২ জুন) সুনামগঞ্জের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম স্বাক্ষরিত এক আদেশে এ নিষেধাজ্ঞা জারি করা হয়। বিষয়টি রাতে জেলা প্রশাসন ও তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসারের অফিসিয়াল ফেসবুকে প্রচার করা হয়।

জেলা প্রশাসনের নিষেধাজ্ঞার জারির আদেশে বলা হয়, টাঙ্গুয়ার হাওরের জীববৈচিত্র্য রক্ষা ও পরিবেশের ক্ষতি রোধকল্পে টাঙ্গুয়ার হাওরের ওয়াচ-টাওয়ার ও আশপাশের এলাকায় পর্যটকবাহী হাউসবোটের গমনাগমন পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত স্থগিত ঘোষণা করা হলো। একই সঙ্গে পরিবেশের জন্য ক্ষতিকারক যাবতীয় কার্যকলাপ থেকে সকলকে বিরত থাকতে নির্দেশ দেওয়া হলো।

এতে আরও বলা হয়, সুনামগঞ্জের সকল পর্যটন স্পটে জেলা প্রশাসনের বিভিন্নসময় জারিকৃত নির্দেশনা আবশ্যিকভাবে পালনের নির্দেশনা দেওয়া হলো। অন্যথায় কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এর আগে ২১ জুন শনিবার পর্যটকদের টাঙ্গুয়ার হাওর ভ্রমণে ১৩টি নির্দেশনা জারি করে জেলা প্রশাসন।

উল্লেখ্য, সুনামগঞ্জ জেলা শহর থেকে প্রায় ৪০ কিলোমিটার দূরে জেলার তাহিরপুর ও মধ্যনগর উপজেলায় টাঙ্গুয়ার হাওরের অবস্থান। এই হাওরের আয়তন ১২ হাজার ৬৫৫ হেক্টর। হাওরে ছোট-বড় ১০৯টি বিল রয়েছে। হাওরের ভেতরে জালের মতো ছড়িয়ে-ছিটিয়ে আছে অসংখ্য খাল ও নালা। মেঘালয় হাওরের পাদদেশে টাঙ্গুয়ার নীল জলরাশির প্রাকৃতিক নয়নাভিরাম দৃশ্য পর্যটকদের আকৃষ্ট করে।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

৫ টাকা ভাড়া নিয়ে বিতর্ক, সংঘর্ষে আহত অর্ধশতাধিক

চাঁদপুরে হাদি হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও পথসভা

‘কোটি টাকার মার্কেট’ খালি সিলেট নগরীর ফুটপাত ফের বেদখল

বাংলাদেশি গার্মেন্টসের বকেয়া দিচ্ছে না অস্ট্রেলিয়ান কোম্পানি

মাধবপুরে ৩ কোটি টাকার ভারতীয় মাল জব্দ

সারাদেশে হঠাৎ লকডাউনে ভোগান্তি

বিশ্বকাপের আগে ‘রোড টু ২৬’ সিরিজে খেলবে ব্রাজিল, ফ্রান্স, ক্রোয়েশিয়া ও কলম্বিয়া

বিপিএলে খেলা অনিশ্চিত সাকিবের, বিকল্প ভেবে রেখেছে চট্টগ্রাম

এর আগে ত্রিপুরার আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনে হামলা চালায় হিন্দু সংঘর্ষ সমিতি নামে একটি সংগঠনের সদস্যরা। সেখানে বাংলাদেশের পতাকা নামিয়ে তাতে আগুন দেয় তাঁরা। পরে এ ঘটনাকে ‘দুঃখজনক’ উল্লেখ করে বিবৃতি দেয় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। এদিকে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, এ ঘটনায় বাংলাদেশ ‘গভীরভাবে ক্ষুব্ধ’। এর আগে ভারতের পশ্চিমবঙ্গ থেকে হাসপাতাল ও চেম্বারে বাংলাদেশি রোগীদের চিকিৎসা দেওয়া হবে না বলে ঘোষণা দেওয়া হয়। সর্বপ্রথম কলকাতার জে এন রায় হাসপাতাল এবং সর্বশেষ ত্রিপুরার আগরতলার আইএলএস হাসপাতাল এ ঘোষণা দেয়। এরপর পশ্চিমবঙ্গের শিলিগুড়ির এক চিকিৎসক বলেন, তিনি বাংলাদেশি রোগীদের চিকিৎসা দেবেন। কিন্তু এর আগে ভারতীয় পতাকায় প্রণাম করে তাঁর চেম্বারে প্রবেশ করতে হবে। চন্দ্রনাথ অধিকারী নামের আরেক চিকিৎসক ইন্ডিয়ান এক্সপ্রেসকে বলেন, তিনি সরকারি হাসপাতালে কাজ করেন। সেখানে সবাইকে চিকিৎসা দেবেন। কিন্তু নিজের ব্যক্তিগত চেম্বারে কোনো বাংলাদেশি রোগীকে দেখবেন না। তবে পশ্চিমবঙ্গ মেডিকেল কাউন্সিল (ডব্লিউবিএমসি) বাংলাদেশি রোগীদের চিকিৎসাসেবা দেওয়া বন্ধের বিষয়টিকে সমর্থন করেনি। ডব্লিউবিএমসির সভাপতি ড. সুদীপ্ত রায় বলেছেন, তাঁরা রোগীদের মধ্যে কোনো বৈষম্য করেন না। সবার চিকিৎসা করবেন। বাংলাদেশি রোগীদের চিকিৎসা দেওয়ার পক্ষে অধিকাংশ ভারতীয় চিকিৎসকবাংলাদেশি রোগীদের চিকিৎসা দেওয়ার পক্ষে অধিকাংশ ভারতীয় চিকিৎসক গত মাসের মাঝামাঝি ঢাকার বিমানবন্দরে সম্মিলিত সনাতনী জাগরণ জোটের নেতা চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তার এবং পরদিন তাঁকে আদালতে হাজির করার পর চট্টগ্রামে সহিংসতায় আইনজীবীর প্রাণহানির পর দুই দেশের মধ্যে উত্তেজনা তৈরি হয়। দুই দেশই পরস্পরের বিরুদ্ধে জাতীয় পতাকা অবমাননার অভিযোগ করেছে। গত ৫ আগস্ট গণ-অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতন এবং তাঁর ভারতে চলে যাওয়ার পর থেকে দুই দেশের মধ্যকার সম্পর্কের জটিলতা বাড়তে থাকে। বাংলাদেশিদের ভিসা দেওয়া সাময়িক বন্ধ রাখে ভারত। এর পর থেকে দেশটিতে বাংলাদেশি রোগী ও পর্যটকের সংখ্যা কমতে থাকে।

পরমাণু কর্মসূচি উন্নত করার ঘোষণা ইরানের