শনিবার , ৪ জানুয়ারি ২০২৫ | ২রা আষাঢ়, ১৪৩৩
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আইসিটি
  7. আজকের পত্রিকা
  8. আন্তর্জাতিক
  9. আবহাওয়া
  10. আমাদের পরিবার
  11. ইসলাম
  12. ইসলাম ও জীবন
  13. একদিন প্রতিদিন
  14. এশিয়া
  15. কৃষি

‘গাঁজা কিনতে’ সিলেটে এসে ধরা খেলেন এফডিসির রুহুল!

প্রতিবেদক
surmaparerkotha
জানুয়ারি ৪, ২০২৫ ১২:৪৬ অপরাহ্ণ

সুরমা পারের কথা ডেস্কঃ

 

ঢাকা থেকে  সিলেটে এসেছিলেন মো. রুহুল আমিন নামের এক যুবক। সিলেটে থেকে ফেরার পথে মহানগরীর হুমায়ুন রশিদ চত্বরের একটি বাস কাউন্টারে বাসের জন্য অপেক্ষা করছিলেন। হঠাৎ সেখানে হানা দেয়ে পুলিশ। রুহুলের সাথে থাকা ব্যাগ তল্লাশি করে পাওয়া যায় ৬ কেজি গাঁজা। গ্রেফতার করা হয় তাকে।

আজ শুক্রবার (৩ জানুয়ারি) দুপুরে মহানগরীর দক্ষিণ সুরমা থানা পুলিশ তাকে গ্রেফতার করে।

গ্রেফতার হওয়ার পর পুলিশের কাছে দেওয়া প্রাথমিক তথ্যে রুহুল জানায়, সে ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর থানার নলগড়িয়া গ্রামের জাহের মিয়ার ছেলে। সে ঢাকার বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনে (এফডিসি) কাজ করে।

এ ব্যাপারে দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান সিলেটভিউকে বলেন, রুহুল এফডিসিতে চাকুরী করে। তবে নির্দিষ্ট কোন পদ বা সেক্টরে তা জানা যায়নি। সে  সিলেটের কোম্পানীগঞ্জ থেকে গাঁজা নিয়ে ঢাকায় যাচ্ছিল। পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে বিষয়টি জানতে পেরে শুক্রবার দুপুরে হুমায়ুন রশীদ চত্বর এলাকায় একটি বাস কাউন্টারে অভিযান চালায়। এসময় রুহুল আমিনের সাথে থাকা একটি ব্যাগ থেকে স্কচটেপ দ্বারা মোড়ানো ১ প্যাকেট গাঁজা জব্দ করা হয়। যার ওজন ৬ কেজি। জব্দকৃত গাঁজার আনুমানিক মূল্য দেড় লাখ টাকা।

তিনি আরও জানান, এ ব্যাপারে পুলিশ বাদি হয়ে মামলা দায়ের করেছে। পরে শুক্রবার বিকেলে গ্রেফতারকৃত রুহুলকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

হবিগঞ্জে মাদকসহ ৩ কারবারি আটক

এর আগে ত্রিপুরার আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনে হামলা চালায় হিন্দু সংঘর্ষ সমিতি নামে একটি সংগঠনের সদস্যরা। সেখানে বাংলাদেশের পতাকা নামিয়ে তাতে আগুন দেয় তাঁরা। পরে এ ঘটনাকে ‘দুঃখজনক’ উল্লেখ করে বিবৃতি দেয় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। এদিকে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, এ ঘটনায় বাংলাদেশ ‘গভীরভাবে ক্ষুব্ধ’। এর আগে ভারতের পশ্চিমবঙ্গ থেকে হাসপাতাল ও চেম্বারে বাংলাদেশি রোগীদের চিকিৎসা দেওয়া হবে না বলে ঘোষণা দেওয়া হয়। সর্বপ্রথম কলকাতার জে এন রায় হাসপাতাল এবং সর্বশেষ ত্রিপুরার আগরতলার আইএলএস হাসপাতাল এ ঘোষণা দেয়। এরপর পশ্চিমবঙ্গের শিলিগুড়ির এক চিকিৎসক বলেন, তিনি বাংলাদেশি রোগীদের চিকিৎসা দেবেন। কিন্তু এর আগে ভারতীয় পতাকায় প্রণাম করে তাঁর চেম্বারে প্রবেশ করতে হবে। চন্দ্রনাথ অধিকারী নামের আরেক চিকিৎসক ইন্ডিয়ান এক্সপ্রেসকে বলেন, তিনি সরকারি হাসপাতালে কাজ করেন। সেখানে সবাইকে চিকিৎসা দেবেন। কিন্তু নিজের ব্যক্তিগত চেম্বারে কোনো বাংলাদেশি রোগীকে দেখবেন না। তবে পশ্চিমবঙ্গ মেডিকেল কাউন্সিল (ডব্লিউবিএমসি) বাংলাদেশি রোগীদের চিকিৎসাসেবা দেওয়া বন্ধের বিষয়টিকে সমর্থন করেনি। ডব্লিউবিএমসির সভাপতি ড. সুদীপ্ত রায় বলেছেন, তাঁরা রোগীদের মধ্যে কোনো বৈষম্য করেন না। সবার চিকিৎসা করবেন। বাংলাদেশি রোগীদের চিকিৎসা দেওয়ার পক্ষে অধিকাংশ ভারতীয় চিকিৎসকবাংলাদেশি রোগীদের চিকিৎসা দেওয়ার পক্ষে অধিকাংশ ভারতীয় চিকিৎসক গত মাসের মাঝামাঝি ঢাকার বিমানবন্দরে সম্মিলিত সনাতনী জাগরণ জোটের নেতা চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তার এবং পরদিন তাঁকে আদালতে হাজির করার পর চট্টগ্রামে সহিংসতায় আইনজীবীর প্রাণহানির পর দুই দেশের মধ্যে উত্তেজনা তৈরি হয়। দুই দেশই পরস্পরের বিরুদ্ধে জাতীয় পতাকা অবমাননার অভিযোগ করেছে। গত ৫ আগস্ট গণ-অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতন এবং তাঁর ভারতে চলে যাওয়ার পর থেকে দুই দেশের মধ্যকার সম্পর্কের জটিলতা বাড়তে থাকে। বাংলাদেশিদের ভিসা দেওয়া সাময়িক বন্ধ রাখে ভারত। এর পর থেকে দেশটিতে বাংলাদেশি রোগী ও পর্যটকের সংখ্যা কমতে থাকে।

তাসবিহ ও তাকবির পাঠের ফজিলত

আগামীর বাংলাদেশ কেমন হবে জানালেন: প্রধান উপদেষ্টা

দেখা গেছে রজব মাসের চাঁদ

দোলনায় ফাঁস লেগে কিশোরীর মৃত্যু

সুনামগঞ্জে স্ত্রীকে হত্যার অভিযোগে স্বামী আটক

চড়া দামেই পেঁয়াজ-আলু

সাংবাদিকদের সহযোগিতায় সরকারের এগিয়ে আসা উচিত: খন্দকার মুক্তাদির

এবার বাংলাদেশিদের চিকিৎসা না দেয়ার ঘোষণা ত্রিপুরার হাসপাতালের