মঙ্গলবার , ২৪ ডিসেম্বর ২০২৪ | ৪ঠা আষাঢ়, ১৪৩৩
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আইসিটি
  7. আজকের পত্রিকা
  8. আন্তর্জাতিক
  9. আবহাওয়া
  10. আমাদের পরিবার
  11. ইসলাম
  12. ইসলাম ও জীবন
  13. একদিন প্রতিদিন
  14. এশিয়া
  15. কৃষি

মাধবপুরে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে দালালসহ আটক ৭

প্রতিবেদক
surmaparerkotha
ডিসেম্বর ২৪, ২০২৪ ১১:৪০ পূর্বাহ্ণ
মাধবপুরে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে দালালসহ আটক ৭

সুরমা পারের কথা ডেস্কঃ

 

হবিগঞ্জের মাধবপুরে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে দালালসহ ৭ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার (২৩ ডিসেম্বর) রাত ৮টায় সরাইল ব্যাটালিয়নের (২৫ বিজিবি) অধীনস্থ ধর্মঘর বিওপির একটি টহল দল উপজেলার ধর্মঘর ইউনিয়নের সীমান্তবর্তী সস্তামোড়া এলাকায় অভিযান চালিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে দুই দালালসহ ৭ জনকে আটক করেন।

ধৃত ব্যাক্তির হলেন নরসিংদী জেলার রায়পুর উপজেলার রাজপ্রাসাদ গ্রামের চান মিয়ার ছেলের মো. মনির (৪৫), ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার তীরকোনা গ্রামের সামু সরকারের ছেলে ঘনুরঞ্জন সরকার (২৩), নাসিরনগর উপজেলার সিংহগ্রাম এর রাজকুমার দাসের ছেলে রাম গোবিন্দ দাস (৩৭) ও তার ছোট ভাই ধর্মদাস (২৩), লালমোহন শাহাজীর ছেলে সুশীল শাহাজী (২০, মাধবপুর উপজেলার সন্তোষপুর গ্রামের মো. কামাল মিয়ার ছেলে মো. হৃদয় মিয়া (২৫) ও মৃত ওলি রহমানের ছেলে মো. মোখলেছুর রহমান (৩০)।

সরাইল ব্যাটালিয়নের (২৫ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল ফারাহ্ মোহাম্মদ ইমতিয়াজ, বিজিওএম, পিএসসি, সত্যতা নিশ্চিত করে জানান, আটককৃত ব্যাক্তিদের মাধবপুর থানায় মামলা দায়েরপূর্বক হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

এর আগে ত্রিপুরার আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনে হামলা চালায় হিন্দু সংঘর্ষ সমিতি নামে একটি সংগঠনের সদস্যরা। সেখানে বাংলাদেশের পতাকা নামিয়ে তাতে আগুন দেয় তাঁরা। পরে এ ঘটনাকে ‘দুঃখজনক’ উল্লেখ করে বিবৃতি দেয় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। এদিকে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, এ ঘটনায় বাংলাদেশ ‘গভীরভাবে ক্ষুব্ধ’। এর আগে ভারতের পশ্চিমবঙ্গ থেকে হাসপাতাল ও চেম্বারে বাংলাদেশি রোগীদের চিকিৎসা দেওয়া হবে না বলে ঘোষণা দেওয়া হয়। সর্বপ্রথম কলকাতার জে এন রায় হাসপাতাল এবং সর্বশেষ ত্রিপুরার আগরতলার আইএলএস হাসপাতাল এ ঘোষণা দেয়। এরপর পশ্চিমবঙ্গের শিলিগুড়ির এক চিকিৎসক বলেন, তিনি বাংলাদেশি রোগীদের চিকিৎসা দেবেন। কিন্তু এর আগে ভারতীয় পতাকায় প্রণাম করে তাঁর চেম্বারে প্রবেশ করতে হবে। চন্দ্রনাথ অধিকারী নামের আরেক চিকিৎসক ইন্ডিয়ান এক্সপ্রেসকে বলেন, তিনি সরকারি হাসপাতালে কাজ করেন। সেখানে সবাইকে চিকিৎসা দেবেন। কিন্তু নিজের ব্যক্তিগত চেম্বারে কোনো বাংলাদেশি রোগীকে দেখবেন না। তবে পশ্চিমবঙ্গ মেডিকেল কাউন্সিল (ডব্লিউবিএমসি) বাংলাদেশি রোগীদের চিকিৎসাসেবা দেওয়া বন্ধের বিষয়টিকে সমর্থন করেনি। ডব্লিউবিএমসির সভাপতি ড. সুদীপ্ত রায় বলেছেন, তাঁরা রোগীদের মধ্যে কোনো বৈষম্য করেন না। সবার চিকিৎসা করবেন। বাংলাদেশি রোগীদের চিকিৎসা দেওয়ার পক্ষে অধিকাংশ ভারতীয় চিকিৎসকবাংলাদেশি রোগীদের চিকিৎসা দেওয়ার পক্ষে অধিকাংশ ভারতীয় চিকিৎসক গত মাসের মাঝামাঝি ঢাকার বিমানবন্দরে সম্মিলিত সনাতনী জাগরণ জোটের নেতা চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তার এবং পরদিন তাঁকে আদালতে হাজির করার পর চট্টগ্রামে সহিংসতায় আইনজীবীর প্রাণহানির পর দুই দেশের মধ্যে উত্তেজনা তৈরি হয়। দুই দেশই পরস্পরের বিরুদ্ধে জাতীয় পতাকা অবমাননার অভিযোগ করেছে। গত ৫ আগস্ট গণ-অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতন এবং তাঁর ভারতে চলে যাওয়ার পর থেকে দুই দেশের মধ্যকার সম্পর্কের জটিলতা বাড়তে থাকে। বাংলাদেশিদের ভিসা দেওয়া সাময়িক বন্ধ রাখে ভারত। এর পর থেকে দেশটিতে বাংলাদেশি রোগী ও পর্যটকের সংখ্যা কমতে থাকে।

খালি পেটে গ্রিন টি পান করেন?

সোনার দাম কমল

থাইল্যান্ডকে ৭ গোল দিয়ে প্রথমবার হকির বিশ্বকাপে বাংলাদেশ

নেতানিয়াহুক নেদারল্যান্ডসে গেলেই গ্রেপ্তার করবে

আগামী সপ্তাহেই গাজায় যুদ্ধবিরতি হতে পারে: ট্রাম্প

‘অহংকারী’ ট্রাম্পও ‘পতনের মুখে পড়বেন’: খামেনি

আশুলিয়ায় লাশ পোড়ানোর মামলায় কনস্টেবল মুকুল কারাগারে

শ্রীমঙ্গলে দলছুট ‘রেসাস বানর’ লোকালয় থেকে উদ্ধার

জামিনে কারামুক্ত হচ্ছেন সাবেক এসপি: বাবুল আক্তার