রবিবার , ২২ ডিসেম্বর ২০২৪ | ২রা অগ্রহায়ণ, ১৪৩৩
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আইসিটি
  7. আজকের পত্রিকা
  8. আন্তর্জাতিক
  9. আবহাওয়া
  10. আমাদের পরিবার
  11. ইসলাম
  12. ইসলাম ও জীবন
  13. একদিন প্রতিদিন
  14. এশিয়া
  15. কৃষি

ঘন কুয়াশায় পদ্মার বুকে দুই লঞ্চের মুখোমুখি সংঘর্ষ

প্রতিবেদক
surmaparerkotha
ডিসেম্বর ২২, ২০২৪ ১:৫৯ অপরাহ্ণ

সুরমা পারের কথা ডেস্কঃ

 

চাঁদপুরের হরিনায় পদ্মা নদীতে কীর্তনখোলা-১০ এবং প্রিন্স আওলাদ-১০ নামে দুটি লঞ্চের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। শনিবার (২১ ডিসেম্বর) ঘটা এ দুর্ঘটনায় উভয় লঞ্চের সামনের অংশ দুমড়ে-মুচড়ে গেছে। তবে, কোনো যাত্রী হতাহত হয়নি বলে দাবি কর্তৃপক্ষের।

গুগল নিউজে ফলো করুন আরটিভি অনলাইন
রোববার (২২ ডিসেম্বর) ভোরে দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেন বরিশাল নদী বন্দর কর্মকর্তা আবদুর রাজ্জাক।

জানা গেছে, শনিবার রাতে বরিশাল থেকে যাত্রী নিয়ে কীর্তনখোলা-১০ ঢাকার উদ্দেশে যাত্রা করে। অপরদিকে, ঢাকা থেকে প্রিন্স আওলাদ-১০ নামের একটি লঞ্চ বরিশালের নদীপথে রওনা হয়। পথে পদ্মানদীর চাঁদপুরের হরিনা এলাকায় মুখোমুখি সংঘর্ষ হয় লঞ্চ দুটির। ঘন কুয়াশার কারণে এ দুর্ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন বন্দর কর্মকর্তারা। তবে, কোনো যাত্রী হতাহত হয়নি বলে দাবি তাদের।

বরিশাল নদী বন্দর কর্মকর্তা আবদুর রাজ্জাক বলেন, রাতেই কীর্তনখোলা ১০ লঞ্চ ঢাকার পথে ছেড়ে যায়৷ তবে, প্রিন্স আওলাদ-১০ লঞ্চটি বেশি ক্ষতিগ্রস্ত হওয়ায় শুভরাজ নামে আরেকটি লঞ্চ যাত্রীদের উদ্ধার করে রোববার সকালে বরিশালের উদ্দেশে রওনা হয়। উভয় লঞ্চে প্রায় তিন হাজার যাত্রী ছিল বলে ধারণা করা হচ্ছে।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

নির্বাচনের ট্রেন স্টেশন ছেড়েছে,পথে কিছুটা থামতে হবে: প্রধান উপদেষ্টা

প্যারাগুয়ে ম্যাচের আগে আর্জেন্টাইন শিবিরে বড় ধাক্কা

যখনই নির্বাচনের প্রস্তুতি নিয়ে অগ্রসর হচ্ছি, তখনই ষড়যন্ত্র আসছে: প্রধান উপদেষ্টা

ইতালির সড়কেই শেষ হলো নবীগঞ্জের নাঈমের স্বপ্ন

ইফতেখার আহমদ দিনার গুমের ১৪ বছর, সন্ধান কামনায় পরিবারের দোয়া মাহফিল

কুমিল্লায় লাঞ্ছিত সেই মুক্তিযোদ্ধা আশ্রয় নিলেন ফেনীতে

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়কদের গাড়িবহরে হামলা

ফের রণক্ষেত্র কোম্পানীগঞ্জ, মাইকিং করে সংঘর্ষে দুই গ্রামের মানুষ

জামিনে কারামুক্ত হচ্ছেন সাবেক এসপি: বাবুল আক্তার

প্রিয়নবী (সা.) এর পালকপুত্র ছিলেন যে সাহাবি