বৃহস্পতিবার , ১৯ ডিসেম্বর ২০২৪ | ২৩শে কার্তিক, ১৪৩৩
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আইসিটি
  7. আজকের পত্রিকা
  8. আন্তর্জাতিক
  9. আবহাওয়া
  10. আমাদের পরিবার
  11. ইসলাম
  12. ইসলাম ও জীবন
  13. একদিন প্রতিদিন
  14. এশিয়া
  15. কৃষি

ইজতেমা মাঠ দখলের চেষ্টা করলে সাদপন্থীদের প্রতিহত করবে সাধারণ মুসল্লিরা

প্রতিবেদক
surmaparerkotha
ডিসেম্বর ১৯, ২০২৪ ৩:৩১ অপরাহ্ণ

সুরমা পারের কথা ডেস্কঃ

 

টঙ্গীর ইজতেমা মাঠ দখলের চেষ্টা করলে মাওলানা সাদের অনুসারীদের কঠোরভাবে প্রতিহত করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তাবলিগ জামাতের মাওলানা জোবায়ের পক্ষের মিডিয়া সমন্বয়ক হাবিবউল্লাহ রায়হান।

আজ বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) দুপুরে রাজধানীর গুলশানের একটি রেস্টুরেন্টে আয়োজিত এক সংবাদ সম্মেলন থেকে এ হুঁশিয়ারি দেন তিনি।

হাবিবউল্লাহ রায়হান বলেন, মঙ্গলবার (১৭ ডিসেম্বর) মধ্যরাতে সাদপন্থীদের হামলায় তাদের তিনজন সাথী নিহত হয়েছেন। এই ঘটনায় হত্যা মামলা করা হবে। তিনি যোগ করেন, ইজতেমা ময়দানে আগামি বছরের ৩১ জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারি নির্ধারিত সময়েই জোবায়েরপন্থীদের বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হবে।

জোবায়ের পক্ষের মিডিয়া সমন্বয়ক বলেন, মাওলানা সাদের অনুসারীরা প্রশাসনের আদেশ অমান্য করেছে। সাদপন্থীরা আবারও ইজতেমা মাঠ দখলের চেষ্টা করলে তাদের প্রতিহত করবে সাধারণ মুসল্লিরা।

সংবাদ সম্মেলনে জানানো হয় তাবলিগ জামাতের এই বিভক্তি ইজতেমার সাধারণ মুসল্লিদের মধ্যে কোনো প্রভাব ফেলবে না। তবে মাওলানা সাদ তার মতবাদ থেকে ফিরে এসে ক্ষমা চাইলে এই সমস্যার সমাধান সম্ভব বলেও মনে করেন জুবায়েরপন্থীরা।

এদিকে, দু’পক্ষের সংঘর্ষ ও প্রাণহানির ঘটনার পর আজ সকাল থেকেই টঙ্গীর ইজতেমা ময়দান এলাকার পরিস্থিতি থমথমে। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে নিরাপত্তা বলয় তৈরি করে রেখেছে।

সকাল থেকেই পুরোপুরি ফাঁকা দেখা গেছে ইজতেমা মাঠ। ময়দান ছেড়ে গেছেন মাওলানা সাদের অনুসারীরা। আইনশৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণে এখন মাঠটি।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

বিএনপির পদযাত্রা আটকে দিল পুলিশ, ভারতীয় হাইকমিশনে প্রতিনিধি দল

হাদির ছবি আঁকা হেলমেট পরে বিশ্ব রেকর্ড গড়তে যাচ্ছেন আশিক চৌধুরী

ইসরায়েলের সিসি ক্যামেরা হ্যাক করে হামলার ছক কষছে ইরান! শহরজুড়ে আতঙ্ক 

ফায়ার সার্ভিসের অবহেলার প্রতিবাদে জগন্নাথপুরে মানববন্ধন

সুনামগঞ্জে মসজিদ নির্মাণ নিয়ে সংঘর্ষের ঘটনায় গ্রেফতার ৪

খুলেছে সচিবালয়, ক্ষতিগ্রস্ত মন্ত্রণালয়ের কাজ চলছে অন্যত্র

জুলাই স্মৃতি ফাউন্ডেশন থেকে ৪৮ কোটি টাকা সহায়তা

মানুষ ভোটের খেলা দেখার অধীর আগ্রহ নিয়ে আছে: গয়েশ্বর

ইন্টিলেজেন্স এজেন্টরা কীভাবে কাজ করে একটা দেশকে ধ্বংস করতে

শুক্রবার রাত থেকে গ্যাস থাকবে না যেসব এলাকায়