শনিবার , ৭ ডিসেম্বর ২০২৪ | ৮ই অগ্রহায়ণ, ১৪৩৩
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আইসিটি
  7. আজকের পত্রিকা
  8. আন্তর্জাতিক
  9. আবহাওয়া
  10. আমাদের পরিবার
  11. ইসলাম
  12. ইসলাম ও জীবন
  13. একদিন প্রতিদিন
  14. এশিয়া
  15. কৃষি

রংপুরকে শিরোপা জিতিয়ে ম্যাচসেরার পর টুর্নামেন্ট সেরাও সৌম্য

প্রতিবেদক
surmaparerkotha
ডিসেম্বর ৭, ২০২৪ ৩:৪৫ অপরাহ্ণ

সুরমা পারের কথা ডেস্কঃ

 

টানা দুই হারে গ্লোবাল সুপার লিগে যাত্রা শুরু করা রংপুর রাইডার্স-ই শেষ পর্যন্ত গড়লো ইতিহাস। টানা তিন জয়ে টুর্নামেন্টটির প্রথম শিরোপা জিতে নিলো বাংলাদেশ প্রিমিয়ার লিগের এ ফ্র্যাঞ্চাইজি।

দলকে চ্যাম্পিয়নের স্বাদ এনে দিতে শনিবার (৭ ডিসেম্বর) ফাইনালে ব্যাট হাতে দারুণ ভূমিকা রেখেছেন সৌম্য সরকার।

প্রথমে ব্যাট করতে নেমে ৫৪ বলে ৭ চার ও ৫ ছক্কার মারে ৮৬ রানে অপরাজিত থাকেন সৌম্য। তাতে ৩ উইকেট হারিয়ে ১৭৮ রানের বড় পুঁজি পায় রংপুর। জবাব দিতে নেমে ১২২ রানে থামে অস্ট্রেলিয়ার ক্লাব ভিক্টোরিয়া।

 

 

ফাইনালে নায়কোচিত ইনিংসে দলকে চ্যাম্পিয়নের স্বাদ এনে দিয়ে ম্যাচসেরার পুরস্কার জেতেন সৌম্য। একইসঙ্গে ৪৭ গড় ও ১৪২.৪২ স্ট্রাইকরেটে ৫ ইনিংসে ১৮৮ রান করে টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহকও তিনি। তাতে তিনি জিতে নিয়েছেন টুর্নামেন্ট সেরার পুরস্কারও।

 

৫ ম্যাচের মধ্যে এক ম্যাচে বল করার সুযোগও পেয়েছেন সৌম্য। তবে ১ ওভার বল করে ১০ রান দিলেও কোনো উইকেটের দেখা পাননি তিনি।

 

বিভিন্ন দেশের ফ্র্যাঞ্চাইজি ও ঘরোয়া ক্রিকেট দল নিয়ে গায়ানায় এবার প্রথমবারের মতো আয়োজিত হয় গ্লোবাল সুপার লিগ। এবারের আসরে অংশ নিয়েছিল পাঁচ দেশের পাঁচটি দল। নিয়ম অনুযায়ী বাংলাদেশ থেকে বিপিএলের গত আসরের চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল সুযোগ পেলেও তারা অংশগ্রহণে ইচ্ছে প্রকাশ করেনি। আর রানার্স আপ দল কুমিল্লা ভিক্টোরিয়ান্স না থাকায় সুযোগ পেয়ে যায় রংপুর। এর বাইরে পাকিস্তান থেকে লাহোর কালান্দার্স, স্বাগতিক ক্যারিবীয় দল গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স, ইংল্যান্ডের টি-টোয়েন্টি ব্লাস্টের হ্যাম্পশায়ার হকস ও অস্ট্রেলিয়ার প্রাদেশিক দল ভিক্টোরিয়া অংশ নেয়। ২৬ নভেম্বর থেকে ৭ ডিসেম্বর ধরে চলা এ টুর্নামেন্টে শেষ পর্যন্ত শিরোপার স্বাদ পায় বাংলাদেশের প্রতিনিধি রংপুর।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

এর আগে ত্রিপুরার আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনে হামলা চালায় হিন্দু সংঘর্ষ সমিতি নামে একটি সংগঠনের সদস্যরা। সেখানে বাংলাদেশের পতাকা নামিয়ে তাতে আগুন দেয় তাঁরা। পরে এ ঘটনাকে ‘দুঃখজনক’ উল্লেখ করে বিবৃতি দেয় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। এদিকে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, এ ঘটনায় বাংলাদেশ ‘গভীরভাবে ক্ষুব্ধ’। এর আগে ভারতের পশ্চিমবঙ্গ থেকে হাসপাতাল ও চেম্বারে বাংলাদেশি রোগীদের চিকিৎসা দেওয়া হবে না বলে ঘোষণা দেওয়া হয়। সর্বপ্রথম কলকাতার জে এন রায় হাসপাতাল এবং সর্বশেষ ত্রিপুরার আগরতলার আইএলএস হাসপাতাল এ ঘোষণা দেয়। এরপর পশ্চিমবঙ্গের শিলিগুড়ির এক চিকিৎসক বলেন, তিনি বাংলাদেশি রোগীদের চিকিৎসা দেবেন। কিন্তু এর আগে ভারতীয় পতাকায় প্রণাম করে তাঁর চেম্বারে প্রবেশ করতে হবে। চন্দ্রনাথ অধিকারী নামের আরেক চিকিৎসক ইন্ডিয়ান এক্সপ্রেসকে বলেন, তিনি সরকারি হাসপাতালে কাজ করেন। সেখানে সবাইকে চিকিৎসা দেবেন। কিন্তু নিজের ব্যক্তিগত চেম্বারে কোনো বাংলাদেশি রোগীকে দেখবেন না। তবে পশ্চিমবঙ্গ মেডিকেল কাউন্সিল (ডব্লিউবিএমসি) বাংলাদেশি রোগীদের চিকিৎসাসেবা দেওয়া বন্ধের বিষয়টিকে সমর্থন করেনি। ডব্লিউবিএমসির সভাপতি ড. সুদীপ্ত রায় বলেছেন, তাঁরা রোগীদের মধ্যে কোনো বৈষম্য করেন না। সবার চিকিৎসা করবেন। বাংলাদেশি রোগীদের চিকিৎসা দেওয়ার পক্ষে অধিকাংশ ভারতীয় চিকিৎসকবাংলাদেশি রোগীদের চিকিৎসা দেওয়ার পক্ষে অধিকাংশ ভারতীয় চিকিৎসক গত মাসের মাঝামাঝি ঢাকার বিমানবন্দরে সম্মিলিত সনাতনী জাগরণ জোটের নেতা চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তার এবং পরদিন তাঁকে আদালতে হাজির করার পর চট্টগ্রামে সহিংসতায় আইনজীবীর প্রাণহানির পর দুই দেশের মধ্যে উত্তেজনা তৈরি হয়। দুই দেশই পরস্পরের বিরুদ্ধে জাতীয় পতাকা অবমাননার অভিযোগ করেছে। গত ৫ আগস্ট গণ-অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতন এবং তাঁর ভারতে চলে যাওয়ার পর থেকে দুই দেশের মধ্যকার সম্পর্কের জটিলতা বাড়তে থাকে। বাংলাদেশিদের ভিসা দেওয়া সাময়িক বন্ধ রাখে ভারত। এর পর থেকে দেশটিতে বাংলাদেশি রোগী ও পর্যটকের সংখ্যা কমতে থাকে।

বালুর টেন্ডার ঘিরে আ. লীগ-বিএনপি সং ঘ র্ষে, আ হ ত ৪

বালুর টেন্ডার ঘিরে আ. লীগ-বিএনপি সং ঘ র্ষে, আ হ ত ৪

প্রবাসী ভোটার নিবন্ধন ছাড়াল সাড়ে ৪ লাখ

বিয়ে নিয়ে যা বললেন: সাফা কবির

যুদ্ধবিরতি নিয়ে মুখ খুলল চীন

অস্ত্রধারী সন্ত্রাসীদের ডাটাবেজ তৈরি করা হচ্ছে: পুলিশ কমিশনার

হাম ডেকে আনতে পারে অন্ধত্ব!

শোন মহাজন আমরা হাজারজন

সচিবালয়ের আ গু ন নেভাতে গিয়ে প্রাণ গেল সিলেটে কর্মরত ফায়ার ফাইটারের

হাদির হামলাকারীদের ধরতে সর্বোচ্চ চেষ্টা চলছে: উপদেষ্টা রিজওয়ানা