শনিবার , ৭ ডিসেম্বর ২০২৪ | ১১ই আশ্বিন, ১৪৩৩
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আইসিটি
  7. আজকের পত্রিকা
  8. আন্তর্জাতিক
  9. আবহাওয়া
  10. আমাদের পরিবার
  11. ইসলাম
  12. ইসলাম ও জীবন
  13. একদিন প্রতিদিন
  14. এশিয়া
  15. কৃষি

৬৯ লাখ টাকার স্বর্ণ নিয়ে বিমানবন্দরে আটক অভিনেত্রী

প্রতিবেদক
surmaparerkotha
ডিসেম্বর ৭, ২০২৪ ৩:৩৫ অপরাহ্ণ

সুরমা পারের কথা ডেস্কঃ

 

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে এক অভিনেত্রীসহ দুই যাত্রীর কাছ থেকে ৭৩৩ গ্রাম স্বর্ণ উদ্ধার করা হয়েছে, যার বাজার মূল্য প্রায় ৬৯ লাখ টাকা। শনিবার (৭ ডিসেম্বর) সকাল ৯টা ৫০ মিনিটের দিকে তাদের আটক করে এনএসআই চট্টগ্রাম বিমানবন্দর টিম ও শুল্ক গোয়েন্দারা।

আটক দুই যাত্রী হলেন- ঢাকার মিরপুরের নাট্যাভিনেত্রী অনামিকা জুথী ও চট্টগ্রামের রাউজানের মোহাম্মদ রায়হান ইকবাল। বিষয়টি নিশ্চিত করেছেন শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে তল্লাশি করলে দুই যাত্রীর কাছ থেকে চুড়ি, চেইন ও হোয়াইট গোল্ডের চেইন সদৃশ নিখাদ স্বর্ণ উদ্ধার করা হয়। যার বাজারমূল্য ৬৮ লাখ ৯৬ হাজার টাকা। অনামিকা জুথী তার দুই হাতে চুড়িগুলো স্কচটেপ দিয়ে আটকে এবং চেইনগুলো তাদের গলায় সুকৌশলে লুকিয়ে বহন করছিলেন। এছাড়া স্বর্ণালংকারগুলো তারা তাদের হাতব্যাগে বহন করছিলেন।

বিমানন্দর সূত্র জানায়, দুই যাত্রী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি-১৪৮ ফ্লাইট (দুবাই-চট্টগ্রাম-ঢাকা) যোগে দুবাই থেকে সকাল ৯টা ৩৫ মিনিটে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। তবে তারা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের যাত্রী হওয়ায় এভিয়েশন রুল অনুযায়ী তাদের একই বিমানযোগে ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের টিমের কাছে হস্তান্তর করা হয়।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

ভোটে আ. লীগের অংশগ্রহণ নিয়ে কী ভাবছে কমিশন— প্রশ্নে সিইসি যা বলেছেন

এক অঙ্গ শুকানোর পর অন্য অঙ্গ ধৌত করলে অজু হবে

‘নিষিদ্ধ’ বোমা ব্যবহার করছে ইরান— অভিযোগ ইসরায়েলের

বিপিএলে খেলা অনিশ্চিত সাকিবের, বিকল্প ভেবে রেখেছে চট্টগ্রাম

সচিবালয়ে অগ্নিকাণ্ডের আলামত স্বাভাবিক নয়, পরীক্ষার জন্য পাঠানো হচ্ছে বিদেশে

প্রধানমন্ত্রীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় প্রোটেস্ট্যান্ট চার্চের নেতাদের

নিষিদ্ধ সংগঠনের নেতা গ্রে ফ তা র

এবার সিলেট সীমান্তে প্রায় সাড়ে ৩ কোটি টাকার চোরাই পণ্য জব্দ

এবার সিলেট সীমান্তে প্রায় সাড়ে ৩ কোটি টাকার চোরাই পণ্য জব্দ

ভূমিকম্পসহ বিভিন্ন ঘটনায় মেট্রোরেলের পরিস্থিতি নিয়ে যা জানাল কর্তৃপক্ষ

খালেদা জিয়ার সুস্থতা কামনায় বানিয়াচং দারুল কোরআন মাদ্রাসায় দোয়া