বৃহস্পতিবার , ২১ নভেম্বর ২০২৪ | ১১ই বৈশাখ, ১৪৩৩
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আইসিটি
  7. আজকের পত্রিকা
  8. আন্তর্জাতিক
  9. আবহাওয়া
  10. আমাদের পরিবার
  11. ইসলাম
  12. ইসলাম ও জীবন
  13. একদিন প্রতিদিন
  14. এশিয়া
  15. কৃষি

মালদ্বীপে বাংলাদেশিসহ ৩৯ অভিবাসী আটক

প্রতিবেদক
surmaparerkotha
নভেম্বর ২১, ২০২৪ ৮:২৫ অপরাহ্ণ

নিউজ ডেস্ক: মালদ্বীপের রাজধানী মালের মাছ বাজার এলাকায় নোঙর করা নৌকায় অভিযান চালিয়ে বাংলাদেশিসহ মোট ৩৯ জন অবৈধ অভিবাসীকে আটক করা হয়েছে।

মালদ্বীপ পুলিশ ও ইমিগ্রেশনের কর্মকর্তারা যৌথ অভিযান চালিয়ে তাদের আটক করেন। আটকের পর তাদের অভিবাসন হেফাজতে নেওয়া হয়েছে।

দেশটির অভিবাসন নিয়ন্ত্রক মোহাম্মদ শামান ওয়াহিদ অবৈধ অভিবাসীদের আটকের বিষয়টি নিশ্চিত করেছেন বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম।

জানা যায়, অভিবাসী নিয়ন্ত্রিত ওই অঞ্চলে সাম্প্রতিক সময়ে বেশ কয়েকটি মাছ ধরার নৌকা নিয়ে স্থানীয় জনসাধারণের উদ্বেগের কারণে গত সোমবার সন্ধ্যায় বিশেষ টাস্কফোর্সের মাধ্যমে অভিযান চালানো হয়েছিল। এ সময় বাংলাদেশিসহ ৩৯ জন অবৈধ অভিবাসীকে আটক করা হয়েছে।

অভিবাসন সুরক্ষা নীতি বাস্তবায়নের লক্ষ্যে ‘অপারেশন কুরাঙ্গি’ নামের এই বিশেষ অভিযানে এখন পর্যন্ত মালদ্বীপ থেকে পাঁচ হাজারের বেশি অবৈধ অভিবাসীকে ফেরত পাঠানো হয়েছে। যার বেশিরভাগই বাংলাদেশি।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

ভূমিকম্পসহ বিভিন্ন ঘটনায় মেট্রোরেলের পরিস্থিতি নিয়ে যা জানাল কর্তৃপক্ষ

সিলেট সীমান্তে ৭৫ লক্ষ টাকার ভারতীয় চোরাই পণ্য আটক

বড়লেখা বিএনপির কাউন্সিল ঘিরে উৎসবের আমেজ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সিলেট জেলা কমিটির মুখপাত্র হলেন সারা

বিশ্বনাথে বিএনপি নেতাকে হেনস্থা, সাবেক চেয়ারম্যানের সাজা

রোববার নিজ এলাকায় পুনরায় দাফন হবে বিএনপি নেতা হারিছ চৌধুরীর লাশ, দেওয়া হবে রাষ্ট্রীয় সম্মান।

সুনামগঞ্জে সড়কড়ে প্রাণ গেল ২ মোটরসাইকেল আরোহীর

পঞ্চগড়ের এডিসির গাড়ির ধাক্কায় মুয়াজ্জিন নিহত

দক্ষিণ সুরমায় বাস-অটোরিকশা সংঘর্ষে প্রাণ গেল দুই যাত্রীর

ইসরায়েলের সিসি ক্যামেরা হ্যাক করে হামলার ছক কষছে ইরান! শহরজুড়ে আতঙ্ক