রবিবার , ১৭ নভেম্বর ২০২৪ | ৮ই আশ্বিন, ১৪৩৩
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আইসিটি
  7. আজকের পত্রিকা
  8. আন্তর্জাতিক
  9. আবহাওয়া
  10. আমাদের পরিবার
  11. ইসলাম
  12. ইসলাম ও জীবন
  13. একদিন প্রতিদিন
  14. এশিয়া
  15. কৃষি

ডেঙ্গুতে প্রাণ গেল ৮ জনের

প্রতিবেদক
surmaparerkotha
নভেম্বর ১৭, ২০২৪ ১০:২৬ অপরাহ্ণ

নিউজ ডেস্ক : ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরো ৮ জনের মৃত্যু হয়েছে। এছাড়াও এসময়ে ভাইরাসটি আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ১৩৮৯ জন, যা এই বছরের এখন পর্যন্ত একদিনে সর্বোচ্চ ডেঙ্গু শনাক্ত। রোববার (১৭ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, হাসপাতালে নতুন ভর্তিদের মধ্যে বরিশাল বিভাগে ১২৩ জন, চট্টগ্রাম বিভাগে ১৭২ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৪১২, ঢাকা উত্তর সিটিতে ২০৯, ঢাকা দক্ষিণ সিটিতে ১৪৬, খুলনা বিভাগে ১৫৯ জন রয়েছেন। এছাড়াও রাজশাহী বিভাগে ৯৬ জন, ময়মনসিংহ বিভাগে ৪৪ জন, রংপুর বিভাগে ১৯ জন এবং সিলেট বিভাগে ৯ জন নতুন রোগী ভর্তি হয়েছেন। এদিকে গত এক দিনে সারাদেশে ১৫১৯ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এ নিয়ে চলতি বছর ছাড়পত্র পেয়েছেন ৭৫ হাজার ৫৩৪ জন।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, এ বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত সবমিলিয়ে ৭৯ হাজার ৯৮৪ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে বছরের এখন পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ৪১৫ জনের। এছাড়াও গত বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন। মারা যান ১ হাজার ৭০৫ জন।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

মালয়েশিয়ায় সশস্ত্র বাহিনী দিবস উদযাপন

র‌্যালি শেষে নয়াপল্টন এলাকার সড়কের ময়লা-আবর্জনা সরিয়ে নেন বিএনপির নেতাকর্মীরা। ছবি ভিডিও থেকে নেয়া

র্যালী শেষে সড়কের জঞ্জাল সরালেন বিএনপির কর্মীরা

বিজয় দিবসে দেওয়ান বাজার ইউনিয়ন বিএনপির শ্রদ্ধা

গাজায় তীব্র ঠাণ্ডায় মারা যাচ্ছে শিশুরা

চিকিৎসা গ্রহণ করতে পারছেন খালেদা জিয়া, প্রয়োজনে বিদেশ নেওয়া হতে পারে: ডা. জাহিদ

ঢাবির ১৫০০ শিক্ষার্থীকে কোরআন দিয়ে বরণ

ইরানের দফায় দফায় হামলা, শত্রুদেশে হতাহতের সংখ্যা বাড়ছে

ক্ষুব্ধ বিএনপি নেতা খান জামাল ও জুলাই বিপ্লবে চোখ হারানো টিপু বিপিএল এর কনসার্টে উপেক্ষিত জুলাই বিপ্লবের আহতরা

সার্বক্ষণিক ইন্টারনেট প্রাপ্তির অধিকারের স্বীকৃতি দিলো বাংলাদেশ

পাকিস্তান থেকে ২৫ হাজার টন চিনি কিনল বাংলাদেশ