রবিবার , ১৭ নভেম্বর ২০২৪ | ২৩শে কার্তিক, ১৪৩৩
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আইসিটি
  7. আজকের পত্রিকা
  8. আন্তর্জাতিক
  9. আবহাওয়া
  10. আমাদের পরিবার
  11. ইসলাম
  12. ইসলাম ও জীবন
  13. একদিন প্রতিদিন
  14. এশিয়া
  15. কৃষি

পালমেইরাস মেডিক্যাল নয়, তাই নেইমারকে চাই না’

প্রতিবেদক
surmaparerkotha
নভেম্বর ১৭, ২০২৪ ৭:২৪ অপরাহ্ণ

ক্রীড়া ডেস্ক :নেইমারের প্রতিভা নিয়ে কারো কোনো সন্দেহ নেই। তবে প্রতিভার কতটুকু ব্যবহার করতে পেরেছেন তা নিয়ে অনেকেরই প্রশ্ন আছে। অবশ্য এর দায় পুরোটাই ব্রাজিলিয়ান তারকারও নয়। চোট যে তাকে প্রতিভার সর্বোচ্চটুকু ব্যবহার করার সুযোগ দেয়নি।

তাই তো চোট আর নেইমার যেন সমার্থকই হয়ে গেছে। এ কারণেই সাবেক বার্সেলোনা ও পিএসজি তারকাকে কেনার সময় তার চোটপ্রবণতার বিষয়কে বেশি গুরুত্ব দেয় ক্লাবরা। এবারের ঘটনায়ও তার ব্যতিক্রম কিছু হচ্ছে না। আল হিলালের সঙ্গে আগামী বছরের জুনে চুক্তির মেয়াদ শেষ হবে নেইমারের।

সৌদি আরবের ক্লাবের সঙ্গে সম্পর্ক শেষে তাই শৈশবের ক্লাবে ফিরতে চাচ্ছেন তিনি। যেখান থেকে বিশ্বকে জানান দিয়েছেন সেই সান্তোসে। চুক্তি শেষ হলেই পুরোনো ‘ঘরে’ ফেরাটা এক রকম প্রায় নিশ্চিত বলেই শোনা যাচ্ছে।
তবে নেইমারের মতো একজন খেলোয়াড়কে দলে পেতে কে না চায়।

সেদিক থেকেই সান্তোসের নগরপ্রতিদ্বন্দ্বী পালমেইরাসের সভাপতির কাছে জানতে চাওয়া হয়েছিল ৩২ বছর বয়সী স্ট্রাইকারকে দলে পেতে তারা আগ্রহী কিনা। এমন প্রশ্নের জবাবে সরাসরি না করে দিয়েছেন ক্লাবের সভাপতি লেইলা পেরেইরা। নেইমারের প্রশংসা করলেও চোট নিয়ে তাচ্ছিল্যও করেছেন পালমেইরাস সভাপতি।

নেইমারের বিষয়ে ৬০ বছর বয়সী পালমেইরাসের নারী সভাপতি বলেছেন, ‘আমি এমন একজন খেলোয়াড়ের পেছনে অর্থ ঢালতে চাই যে সঠিক পথে আসতে পারে। যদি কোচ সিদ্ধান্ত নেয় সে আগামীকালই আসতে পারে।

পালমেইরাস একটা মেডিক্যাল ডিপার্টমেন্ট নয়। এমন খেলোয়াড়ের সঙ্গে চুক্তি করতে আগ্রহী নই, যে পালমেইরাসের হয়ে সঙ্গে সঙ্গে খেলতে না পারে।’নেইমার যে সান্তোসে যাচ্ছে সেটিও অনেকটা নিশ্চিত করেছেন পেরেইরা। ক্রীড়া সংগঠক ও ব্যবসার পাশাপাশি আইনজীবী হিসেবে পরিচিত পালমেইরাস সভাপতি বলেছেন, ‘না, সে এখানে আসতে চায় না (পালমেইরাস)। সে দারুন এক খেলোয়াড়। সে সান্তোসে যাবে। এতে কোনো অসুবিধা নেই। তবে আমি ঠিক জানি না (সান্তোসে যাবে কিনা)। সান্তোসকেই জিজ্ঞেস করতে হবে।’

চোট কাটিয়ে দীর্ঘ এক বছর পর সম্প্রতি মাঠে ফিরেছিলেন নেইমার। কিন্তু ফিরতে না ফিরতেই আবার এক মাসের জন্য মাঠের বাইরে ছিটকে যান তিনি। এমন চোট প্রবণতার কারণেই তার সম্পর্কে এমনটি জানিয়েছেন পেরেইরা।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

এর আগে ত্রিপুরার আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনে হামলা চালায় হিন্দু সংঘর্ষ সমিতি নামে একটি সংগঠনের সদস্যরা। সেখানে বাংলাদেশের পতাকা নামিয়ে তাতে আগুন দেয় তাঁরা। পরে এ ঘটনাকে ‘দুঃখজনক’ উল্লেখ করে বিবৃতি দেয় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। এদিকে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, এ ঘটনায় বাংলাদেশ ‘গভীরভাবে ক্ষুব্ধ’। এর আগে ভারতের পশ্চিমবঙ্গ থেকে হাসপাতাল ও চেম্বারে বাংলাদেশি রোগীদের চিকিৎসা দেওয়া হবে না বলে ঘোষণা দেওয়া হয়। সর্বপ্রথম কলকাতার জে এন রায় হাসপাতাল এবং সর্বশেষ ত্রিপুরার আগরতলার আইএলএস হাসপাতাল এ ঘোষণা দেয়। এরপর পশ্চিমবঙ্গের শিলিগুড়ির এক চিকিৎসক বলেন, তিনি বাংলাদেশি রোগীদের চিকিৎসা দেবেন। কিন্তু এর আগে ভারতীয় পতাকায় প্রণাম করে তাঁর চেম্বারে প্রবেশ করতে হবে। চন্দ্রনাথ অধিকারী নামের আরেক চিকিৎসক ইন্ডিয়ান এক্সপ্রেসকে বলেন, তিনি সরকারি হাসপাতালে কাজ করেন। সেখানে সবাইকে চিকিৎসা দেবেন। কিন্তু নিজের ব্যক্তিগত চেম্বারে কোনো বাংলাদেশি রোগীকে দেখবেন না। তবে পশ্চিমবঙ্গ মেডিকেল কাউন্সিল (ডব্লিউবিএমসি) বাংলাদেশি রোগীদের চিকিৎসাসেবা দেওয়া বন্ধের বিষয়টিকে সমর্থন করেনি। ডব্লিউবিএমসির সভাপতি ড. সুদীপ্ত রায় বলেছেন, তাঁরা রোগীদের মধ্যে কোনো বৈষম্য করেন না। সবার চিকিৎসা করবেন। বাংলাদেশি রোগীদের চিকিৎসা দেওয়ার পক্ষে অধিকাংশ ভারতীয় চিকিৎসকবাংলাদেশি রোগীদের চিকিৎসা দেওয়ার পক্ষে অধিকাংশ ভারতীয় চিকিৎসক গত মাসের মাঝামাঝি ঢাকার বিমানবন্দরে সম্মিলিত সনাতনী জাগরণ জোটের নেতা চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তার এবং পরদিন তাঁকে আদালতে হাজির করার পর চট্টগ্রামে সহিংসতায় আইনজীবীর প্রাণহানির পর দুই দেশের মধ্যে উত্তেজনা তৈরি হয়। দুই দেশই পরস্পরের বিরুদ্ধে জাতীয় পতাকা অবমাননার অভিযোগ করেছে। গত ৫ আগস্ট গণ-অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতন এবং তাঁর ভারতে চলে যাওয়ার পর থেকে দুই দেশের মধ্যকার সম্পর্কের জটিলতা বাড়তে থাকে। বাংলাদেশিদের ভিসা দেওয়া সাময়িক বন্ধ রাখে ভারত। এর পর থেকে দেশটিতে বাংলাদেশি রোগী ও পর্যটকের সংখ্যা কমতে থাকে।

টঙ্গীর ইজতেমা ময়দানে দুপক্ষের সং ঘ র্ষ, নি হ ত বেড়ে ৩

টঙ্গীর ইজতেমা ময়দানে দুপক্ষের সং ঘ র্ষ, নি হ ত বেড়ে ৩

ট্রাম্পের স্বাস্থ্যমন্ত্রী হচ্ছেন ‘টিকাবিরোধী’ রবার্ট কেনেডি

হাম ডেকে আনতে পারে অন্ধত্ব!

সেঞ্চুরি মিস করা জাকেরকে মন খারাপ করতে নিষেধ মুশফিকের

রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণবিধির খসড়া চূড়ান্ত

কুলাউড়া দিয়ে ১৯ দিন পর রপ্তানি শুরু, ভারতে গেল ২ কোটি টাকার মাছ

নির্বাচনের ট্রেন যাত্রা শুরু করেছে, এটা থামবে না: ড. ইউনূস

মতপার্থক্য থাকলেও মতবিরোধ যেন না হয়: তারেক রহমান

নেতানিয়াহুক নেদারল্যান্ডসে গেলেই গ্রেপ্তার করবে