বুধবার , ১৩ নভেম্বর ২০২৪ | ১লা ভাদ্র, ১৪৩৩
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আইসিটি
  7. আজকের পত্রিকা
  8. আন্তর্জাতিক
  9. আবহাওয়া
  10. আমাদের পরিবার
  11. ইসলাম
  12. ইসলাম ও জীবন
  13. একদিন প্রতিদিন
  14. এশিয়া
  15. কৃষি

হার্ট সুস্থ রাখে কুমড়ার বীজ

প্রতিবেদক
admin
নভেম্বর ১৩, ২০২৪ ৭:১০ অপরাহ্ণ

লাইফস্টাইল ডেস্ক : রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য বেশি বেশি শাকসবজি খেতে বলেন পুষ্টিবিদরা। কুমড়ায় ভিটামিন ‘এ’র পরিমাণ অনেক থাকে, যা কি না দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং চোখের জন্যও ভালো।

ওমেগা-৩ ফ্যাটি এসিডসম্পন্ন এই বীজ খাদ্যতালিকায় যুক্ত করলে পাবেন বেশ উপকার।
* অস্টিওপোরোসিসের মতো হাড়ের সমস্যা দূরীকরণে প্রয়োজন ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, জিংকের মতো উপাদান।

কুমড়ার বীজে প্রচুর পরিমাণে পেয়ে যাবেন এই উপাদানগুলো। বাতের সমস্যায় আরাম পেতেও খেতে পারেন এই বীজ।

* রক্তচাপ নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ উপাদান পটাসিয়াম। এই উপাদান কুমড়ার বীজে প্রচুর পরিমাণে থাকে। এতে থাকা ফাইবার রক্তের কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। তাই বলা যায়, কুমড়ার বীজ হার্টের জন্যও ভালো।

* ট্রিপটোফ্যান নামক অ্যামিনো এসিডসম্পন্ন কুমড়ার বীজ দেহের অক্সিটোসিন হরমোন ক্ষরণে সহায়তা করে। পাশাপাশি মেলাটোনিন ও সেরোটোনিনও নিঃসৃত করে। যা মনের অবসাদ দূর করে শরীরকে তরতাজা করতে সাহায্য করে। আবার অনিদ্রার সমস্যা কাটানোর মতো উপাদান সেরাটোনিনও রয়েছে কুমড়ার বীজে।

* চুলের জন্যও বেশ উপকারী এই কুমড়ার বীজ। এতে বিদ্যমান ওমেগা-৩ ফ্যাটি এসিড, ভিটামিন এ, বি, কে, জিংক, সালফার, কিউকারবিটিন চুলের জন্য বেশ উপকারী। এটি চুল উজ্জ্বল ও ঘন করে।

* কুমড়ার বীজে রয়েছে ভিটামিন সি, যা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সহায়তা করে। তাই ব্যাকটেরিয়া বা ভাইরাস থেকে সৃষ্ট রোগ ঠেকাতে নিয়মিত খেতে পারেন এই বীজ।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

জুলাই স্মৃতি ফাউন্ডেশন থেকে ৪৮ কোটি টাকা সহায়তা

তারেক রহমানের ফ্যামিলি কার্ড মা-বোনদের সংসারে অনেক কাজে আসবে: মির্জা ফখরুল

সাকিবের বিপিএল ও চ্যাম্পিয়ন্স ট্রফি খেলা নিয়ে যা বললেন বিসিবি সভাপতি

আগামী সপ্তাহেই গাজায় যুদ্ধবিরতি হতে পারে: ট্রাম্প

প্রধান উপদেষ্টার কাছে অর্থনীতির শ্বেতপত্র হস্তান্তর

রংপুরকে শিরোপা জিতিয়ে ম্যাচসেরার পর টুর্নামেন্ট সেরাও সৌম্য

কিশোর গ্যাংয়ের আরও ১১ সদস্য আটক

চিকিৎসা গ্রহণ করতে পারছেন খালেদা জিয়া, প্রয়োজনে বিদেশ নেওয়া হতে পারে: ডা. জাহিদ

দেশ স্বাধীনের পর জয় বাংলা স্লোগান সর্বজনীনতা হারায়

১৬ দিন ধরে বন্ধ কয়লা-পাথর আমদানি, রাজস্ব বঞ্চিত সরকার