শনিবার , ৯ নভেম্বর ২০২৪ | ১৮ই আষাঢ়, ১৪৩৩
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আইসিটি
  7. আজকের পত্রিকা
  8. আন্তর্জাতিক
  9. আবহাওয়া
  10. আমাদের পরিবার
  11. ইসলাম
  12. ইসলাম ও জীবন
  13. একদিন প্রতিদিন
  14. এশিয়া
  15. কৃষি

সিলেটে আবারো কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ

প্রতিবেদক
admin
নভেম্বর ৯, ২০২৪ ১০:৫৬ পূর্বাহ্ণ

    সিলেটে আবারো কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ

 

 

 

সিলেট সীমান্ত থেকে ৮ কোটি টাকার ভারতীয় পণ্য জব্দের তিন দিনের মধ্যে আবারো কোটি টাকার চালান আটক করেছে বিজিবি। সিলেট ও সুনামগঞ্জের বিভিন্ন সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে অবৈধভাবে আনা ভারতীয় পণ্যের একাধিক চালান জব্দ করে বিজিবি ৪৮ ব্যাটালিয়নের সদস্যরা।
গতকাল শুক্রবার (৮ নভেম্বর) বিজিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজিবি ৪৮ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল হাফিজুর রহমান জানান, গত বুধ থেকে গতকাল শুক্রবার পর্যন্ত সিলেট ও সুনামগঞ্জের সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় বিজিবির টহল দল অভিযান চালায়। এসময় বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ করা হয়।

জব্দকৃত ভারতীয় পণ্যের মধ্যে রয়েছে- সুপারি ১৫ হাজার ৬০০ পিস, ৩২০ প্যাকেট বিড়ি, ৭০ কেজি মেহেদী পাউডার, ৮১ বোতল মদ ও ২ বোতল বিয়ার। এছাড়া বাংলাদেশ থেকে ভারতে পাচারের সময় জব্দ করা হয় ৪ হাজার কেজি রসুন।
চোরাচালান ও পরিবহন কাজে ব্যবহৃত ১টি ট্রাক, ১টি মোটরসাইকেল ও ১টি ট্রলিও জব্দ করা হয়। এ ছাড়া অভিযানকালে সিলেটের বিভিন্ন কোয়ারি থেকে অবৈধভাবে পাথর উত্তোলন কাজে ব্যবহৃত ১২টি নৌকা আটক করা হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বিজিবি জানায়, জব্দকৃত পণ্যের বাজার মূল্য প্রায় ৯৪ লাখ ১৫০ টাকা।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

ডেঙ্গুতে একদিনে ৯ জনের মৃত্যু

আরাকান আর্মির দখলে মংডু, জান্তা জেনারেলসহ আটক শতাধিক সেনা

ইরানের পরমাণু প্রকল্পের নিরাপত্তায় যে প্রস্তাব দিলেন পুতিন

প্রবাসীদের রেমিট্যান্সে নতুন ইতিহাস

সিলেট সীমান্তে প্রায় দুই কোটি টাকার চোরাই পণ্য জব্দ

ইজতেমা মাঠ দখলের চেষ্টা করলে সাদপন্থীদের প্রতিহত করবে সাধারণ মুসল্লিরা

রোববার নিজ এলাকায় পুনরায় দাফন হবে বিএনপি নেতা হারিছ চৌধুরীর লাশ, দেওয়া হবে রাষ্ট্রীয় সম্মান।

চাকরির পড়াশোনায় ঢাবি কেন্দ্রীয় গ্রন্থাগারের ব্যবহার বাড়ছে

সিলেট-জকিগঞ্জ সড়কে চলছে পরিবহন ধর্মঘট

নিপাহ ভাইরাসের সংক্রমণ নিয়ে গুরুত্বপূর্ণ যে তথ্য দিলেন বিশেষজ্ঞরা