বৃহস্পতিবার , ২৬ ডিসেম্বর ২০২৪ | ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আইসিটি
  7. আজকের পত্রিকা
  8. আন্তর্জাতিক
  9. আবহাওয়া
  10. আমাদের পরিবার
  11. ইসলাম
  12. ইসলাম ও জীবন
  13. একদিন প্রতিদিন
  14. এশিয়া
  15. কৃষি

সিলেটে সড়ক দুর্ঘটনায় শিশু নিহত, আহত একই পরিবারের ৬ সদস্য

প্রতিবেদক
surmaparerkotha
ডিসেম্বর ২৬, ২০২৪ ৪:৩৯ অপরাহ্ণ

সুরমা পারের কথা ডেস্কঃ

 

সিলেটের কানাইঘাটে সিএনজিচালিত অটোরিকশা দুমড়ে-মুছড়ে ৩ বছরের এক শিশু নিহত এবং তার বাবাসহ পরিবারের ৬ সদস্য গুরুতর আহত হয়েছেন।
নিহত শিশু ইবা আক্তার ও দুমড়ে-মুছড়ে যাওয়া সিএনজিচালিত অটোরিকশা (বাঁয়ে)।

নিহত শিশু ইবা আক্তার ও দুমড়ে-মুছড়ে যাওয়া সিএনজিচালিত অটোরিকশা (বাঁয়ে)।

বুধবার (২৫ ডিসেম্বর) রাত ৮টার দিকে কানাইঘাট জুলাই ব্রিজের কাছে মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিশু ইবা আক্তার জকিগঞ্জ উপজেলার মানিকপুর ইউনিয়নের মাতারগ্রামের সিএনজিচালিত অটোরিকশা আবুল কালামের মেয়ে।

আহতরা হলেন: মারা যাওয়া শিশুর বাবা সিএনজিচালিত অটোরিকশা আবুল কালাম, তার স্ত্রী সিপা আক্তার, তাদের চার মাসের ছেলে আহনাফ, আবুল কালামের মা খাজুর বিবি, বোন সফাতুন নেছা ও ভাগনি তান্নি আক্তার। এর মধ্যে খাজুর বিবি ও সফাতুন নেছার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে দ্রুত সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

নিহতের স্বজন ও স্থানীয়রা জানান, বুধবার রাত ৮টার দিকে আবুল কালাম তার নিজ বাড়ি থেকে সিএনজি চালিয়ে পরিবারের সদস্যদের নিয়ে সিলেট শহরের বাসায় ফিরছিলেন। সিএনজিটি সিলেট-জকিগঞ্জ সড়কের কানাইঘাট বাংলাবাজারের পূর্বে জুলাই ব্রিজ এলাকায় পৌঁছলে বিপরীত দিকে থেকে আসা একটি মাইক্রোবাসকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা ট্র্যাক্টরে আবুল কালামের সিএনজিটি সজোরে ধাক্কা দেয়। এতে সিএনজিটি দুমড়ে-মুছড়ে যায় এবং ঘটনাস্থলেই এর চালক আবুল কালামের শিশুমেয়ে ইবা আক্তার মারা যায়। আশপাশ থেকে স্থানীয়রা এগিয়ে এসে গুরুতর আহতাবস্থায় অন্যদের উদ্ধার করে দ্রুত ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আউয়াল জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহত ইবা আক্তারের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
নানা অনিয়মে নাজুক ১০ ব্যাংক, নেপথ্যের নায়করা এখনো অধরা

নানা অনিয়মে নাজুক ১০ ব্যাংক, নেপথ্যের নায়করা এখনো অধরা

১২৫টির বেশি বিমান নিয়ে ইরানে হামলা চালিয়েছিল যুক্তরাষ্ট্র

আমানতের খেয়ানত করা মহাপাপ

তেহরানে দফায় দফায় বিস্ফোরণ  

হবিগঞ্জে পাগলা কুকুরের কামড়ে আহত ১৫০

এনসিএল টি-টোয়েন্টির প্রথম সেঞ্চুরিয়ান জিসান

ঋণ পরিশোধে ইসলামের নির্দেশনা

ডেঙ্গুতে ১০ জনের মৃত্যু, হাসপাতালে ৮৮৬

কোরআন-হাদিসের বর্ণনায় অশ্লীলতা প্রসারের শাস্তি

এর আগে ত্রিপুরার আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনে হামলা চালায় হিন্দু সংঘর্ষ সমিতি নামে একটি সংগঠনের সদস্যরা। সেখানে বাংলাদেশের পতাকা নামিয়ে তাতে আগুন দেয় তাঁরা। পরে এ ঘটনাকে ‘দুঃখজনক’ উল্লেখ করে বিবৃতি দেয় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। এদিকে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, এ ঘটনায় বাংলাদেশ ‘গভীরভাবে ক্ষুব্ধ’। এর আগে ভারতের পশ্চিমবঙ্গ থেকে হাসপাতাল ও চেম্বারে বাংলাদেশি রোগীদের চিকিৎসা দেওয়া হবে না বলে ঘোষণা দেওয়া হয়। সর্বপ্রথম কলকাতার জে এন রায় হাসপাতাল এবং সর্বশেষ ত্রিপুরার আগরতলার আইএলএস হাসপাতাল এ ঘোষণা দেয়। এরপর পশ্চিমবঙ্গের শিলিগুড়ির এক চিকিৎসক বলেন, তিনি বাংলাদেশি রোগীদের চিকিৎসা দেবেন। কিন্তু এর আগে ভারতীয় পতাকায় প্রণাম করে তাঁর চেম্বারে প্রবেশ করতে হবে। চন্দ্রনাথ অধিকারী নামের আরেক চিকিৎসক ইন্ডিয়ান এক্সপ্রেসকে বলেন, তিনি সরকারি হাসপাতালে কাজ করেন। সেখানে সবাইকে চিকিৎসা দেবেন। কিন্তু নিজের ব্যক্তিগত চেম্বারে কোনো বাংলাদেশি রোগীকে দেখবেন না। তবে পশ্চিমবঙ্গ মেডিকেল কাউন্সিল (ডব্লিউবিএমসি) বাংলাদেশি রোগীদের চিকিৎসাসেবা দেওয়া বন্ধের বিষয়টিকে সমর্থন করেনি। ডব্লিউবিএমসির সভাপতি ড. সুদীপ্ত রায় বলেছেন, তাঁরা রোগীদের মধ্যে কোনো বৈষম্য করেন না। সবার চিকিৎসা করবেন। বাংলাদেশি রোগীদের চিকিৎসা দেওয়ার পক্ষে অধিকাংশ ভারতীয় চিকিৎসকবাংলাদেশি রোগীদের চিকিৎসা দেওয়ার পক্ষে অধিকাংশ ভারতীয় চিকিৎসক গত মাসের মাঝামাঝি ঢাকার বিমানবন্দরে সম্মিলিত সনাতনী জাগরণ জোটের নেতা চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তার এবং পরদিন তাঁকে আদালতে হাজির করার পর চট্টগ্রামে সহিংসতায় আইনজীবীর প্রাণহানির পর দুই দেশের মধ্যে উত্তেজনা তৈরি হয়। দুই দেশই পরস্পরের বিরুদ্ধে জাতীয় পতাকা অবমাননার অভিযোগ করেছে। গত ৫ আগস্ট গণ-অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতন এবং তাঁর ভারতে চলে যাওয়ার পর থেকে দুই দেশের মধ্যকার সম্পর্কের জটিলতা বাড়তে থাকে। বাংলাদেশিদের ভিসা দেওয়া সাময়িক বন্ধ রাখে ভারত। এর পর থেকে দেশটিতে বাংলাদেশি রোগী ও পর্যটকের সংখ্যা কমতে থাকে।