রবিবার , ১ ডিসেম্বর ২০২৪ | ২৭শে বৈশাখ, ১৪৩৩
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আইসিটি
  7. আজকের পত্রিকা
  8. আন্তর্জাতিক
  9. আবহাওয়া
  10. আমাদের পরিবার
  11. ইসলাম
  12. ইসলাম ও জীবন
  13. একদিন প্রতিদিন
  14. এশিয়া
  15. কৃষি

সাকিবের বিপিএল ও চ্যাম্পিয়ন্স ট্রফি খেলা নিয়ে যা বললেন বিসিবি সভাপতি

প্রতিবেদক
surmaparerkotha
ডিসেম্বর ১, ২০২৪ ২:৪৬ অপরাহ্ণ

সুরমা পারের কথা ডেস্কঃ

 

ওয়েস্ট-ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজ দিয়ে মাঠে ফেরার কথা জানিয়েছিলেন সাকিব আল হাসান। কিন্তু দল ঘোষণার আগে বদলে গেছে সব হিসাব নিকাশ। দেশসেরা এই তারকা ক্রিকেটারকে ছাড়াই দল ঘোষণা করার অনুমোদন দিয়েছে বিসিবি।

এমন অবস্থায় বিশ্লেষকরা ধারণা করছে আসন্ন চ্যাম্পিয়নস ট্রফি ও বিপিএল থেকেও ছিটকে গেছেন সাকিব। আজ এ বিষয়ে কথা বলেছেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ।

রোববার (১ ডিসেম্বর) রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে বিপিএল ২০২৫ এর মাসকাট উন্মোচন করা হয়েছে। সেখানে গণমাধ্যমের মুখোমুখি হন ফারুক আহমেদ।

চ্যাম্পিয়নস ট্রফিতে সাকিবের খেলা নিয়ে ফারুক বলেন, সাকিব এখনও আমাদের লিস্টে আছে। আশা করি যে ও যেভাবে চাচ্ছে এটাকে যদি সমাধান হয়। এটা অবশ্যই আমি মনে করি সাকিব এখনও ক্ষমতা রাখে জাতীয় দলে খেলার।’

মূলত, জাতীয় দলে খেলতে বিসিবিকে তিনটি শর্ত দিয়েছেন সাকিব। দেশের মাটিতে খেলার স্বাধীনতা, ব্যাংক অ্যাকাউন্ট উন্মুক্ত করে দেওয়া এবং দেশে ফেরা ও বিদেশে যাওয়ার নিশ্চয়তা চেয়েছিল সাকিব। এই তিনটি বিষয়ে অনুমোদন পেতে সরকারকে রাজি করাতে বিসিবিকে অনুরোধ করেছিলেন।

কিন্তু এই বিষয়ে কোনো সমাধান দিতে পারেনি বিসিবি। যার ফলে দেশে এসে বিপিএল খেলাও সাকিবের পক্ষে অসম্ভব হয়ে পড়েছে। তাই দেশসেরা ক্রিকেটারকে ছাড়া বিপিএল অনুষ্ঠিত হলে গ্ল্যামার কমবে কি না এমন প্রশ্ন করা হয় বিসিবি সভাপতিকে।

জবাবে তিনি বলেন, সাকিবের বিষয়টা আমি খুব বেশি উত্তর দিতে পারি না। আপনি আমাকে বারবার প্রশ্ন করেন, আমি বিব্রত না। আমি চাই সে খেলুক, কিন্তু ওর যে ব্যাপারটা পুরোপুরি আসলে…ও যে কারণে দেশে আসতে পারছে না।

‘এটার সাথে ক্রিকেট বোর্ড কোনোভাবেই সম্পৃক্ত না। এর উত্তর দেওয়া আমার পক্ষে সহজ না। আইনশৃঙ্খলা রক্ষাকারীবাহিনী আছে, তাদেরই এই ব্যাপারটা মীমাংসা করতে হবে।’

উল্লেখ্য, বিপিএলের ১১তম আসরে তিনটি নতুনসহ ৭টি দল অংশগ্রহণ করবে। প্রায় দেড় মাসব্যাপী এই টুর্নামেন্ট শেষ হবে আগামী বছরের ৭ ফেব্রুয়ারি।

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত

ট্রাকচাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানি: বাংলাদেশের কমলেও বেড়েছে ভারত-পাকিস্তানের

হঠাৎ মাংসপেশিতে টান লাগলে যা করবেন

হবিগঞ্জে মাদকসহ ৩ কারবারি আটক

উত্তেজনার মধ্যে ভারত থেকে আসলো আরও একটি দুঃসংবাদ

ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলার কথা অস্বীকার ইরানের

শূন্যে আউট হয়ে লজ্জার রেকর্ডে মুমিনুল

এর আগে ত্রিপুরার আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনে হামলা চালায় হিন্দু সংঘর্ষ সমিতি নামে একটি সংগঠনের সদস্যরা। সেখানে বাংলাদেশের পতাকা নামিয়ে তাতে আগুন দেয় তাঁরা। পরে এ ঘটনাকে ‘দুঃখজনক’ উল্লেখ করে বিবৃতি দেয় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। এদিকে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, এ ঘটনায় বাংলাদেশ ‘গভীরভাবে ক্ষুব্ধ’। এর আগে ভারতের পশ্চিমবঙ্গ থেকে হাসপাতাল ও চেম্বারে বাংলাদেশি রোগীদের চিকিৎসা দেওয়া হবে না বলে ঘোষণা দেওয়া হয়। সর্বপ্রথম কলকাতার জে এন রায় হাসপাতাল এবং সর্বশেষ ত্রিপুরার আগরতলার আইএলএস হাসপাতাল এ ঘোষণা দেয়। এরপর পশ্চিমবঙ্গের শিলিগুড়ির এক চিকিৎসক বলেন, তিনি বাংলাদেশি রোগীদের চিকিৎসা দেবেন। কিন্তু এর আগে ভারতীয় পতাকায় প্রণাম করে তাঁর চেম্বারে প্রবেশ করতে হবে। চন্দ্রনাথ অধিকারী নামের আরেক চিকিৎসক ইন্ডিয়ান এক্সপ্রেসকে বলেন, তিনি সরকারি হাসপাতালে কাজ করেন। সেখানে সবাইকে চিকিৎসা দেবেন। কিন্তু নিজের ব্যক্তিগত চেম্বারে কোনো বাংলাদেশি রোগীকে দেখবেন না। তবে পশ্চিমবঙ্গ মেডিকেল কাউন্সিল (ডব্লিউবিএমসি) বাংলাদেশি রোগীদের চিকিৎসাসেবা দেওয়া বন্ধের বিষয়টিকে সমর্থন করেনি। ডব্লিউবিএমসির সভাপতি ড. সুদীপ্ত রায় বলেছেন, তাঁরা রোগীদের মধ্যে কোনো বৈষম্য করেন না। সবার চিকিৎসা করবেন। বাংলাদেশি রোগীদের চিকিৎসা দেওয়ার পক্ষে অধিকাংশ ভারতীয় চিকিৎসকবাংলাদেশি রোগীদের চিকিৎসা দেওয়ার পক্ষে অধিকাংশ ভারতীয় চিকিৎসক গত মাসের মাঝামাঝি ঢাকার বিমানবন্দরে সম্মিলিত সনাতনী জাগরণ জোটের নেতা চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তার এবং পরদিন তাঁকে আদালতে হাজির করার পর চট্টগ্রামে সহিংসতায় আইনজীবীর প্রাণহানির পর দুই দেশের মধ্যে উত্তেজনা তৈরি হয়। দুই দেশই পরস্পরের বিরুদ্ধে জাতীয় পতাকা অবমাননার অভিযোগ করেছে। গত ৫ আগস্ট গণ-অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতন এবং তাঁর ভারতে চলে যাওয়ার পর থেকে দুই দেশের মধ্যকার সম্পর্কের জটিলতা বাড়তে থাকে। বাংলাদেশিদের ভিসা দেওয়া সাময়িক বন্ধ রাখে ভারত। এর পর থেকে দেশটিতে বাংলাদেশি রোগী ও পর্যটকের সংখ্যা কমতে থাকে।

সাবেক এমপি এবাদুল করিম আর নেই

চিকিৎসা গ্রহণ করতে পারছেন খালেদা জিয়া, প্রয়োজনে বিদেশ নেওয়া হতে পারে: ডা. জাহিদ