রবিবার , ১১ জানুয়ারি ২০২৬ | ৪ঠা চৈত্র, ১৪৩২
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আইসিটি
  7. আজকের পত্রিকা
  8. আন্তর্জাতিক
  9. আবহাওয়া
  10. আমাদের পরিবার
  11. ইসলাম
  12. ইসলাম ও জীবন
  13. একদিন প্রতিদিন
  14. এশিয়া
  15. কৃষি

সর্বনিম্ন তাপমাত্রা আবার কমল, ৯ জেলায় শৈত্যপ্রবাহ

প্রতিবেদক
surmaparerkotha
জানুয়ারি ১১, ২০২৬ ২:৪৬ অপরাহ্ণ

সুরমা পারের কথা ডেস্কঃ

এক দিনের ব্যবধানে দেশে সর্বনিম্ন তাপমাত্রা ১ ডিগ্রি সেলসিয়াস কমে গেল আজ রোববার। তবে আজ শৈত্যপ্রবাহ বয়ে যাওয়া এলাকার সংখ্যা কমেছে। আজ দেশের ৯ জেলায় বইছে শৈত্যপ্রবাহ। গতকাল শনিবার এর সংখ্যা ছিল ১৯। আবহাওয়া অধিদপ্তর সূত্র জানিয়েছে, আগামীকাল সোমবার থেকে তাপমাত্রা আবার একটু একটু করে কমতে পারে। বাড়তে পারে শৈত্যপ্রবাহের এলাকা। আজ রাজধানীর তাপমাত্রাও অনেকটা বেড়ে গেছে।

আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৭ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস পঞ্চগড়ের তেঁতুলিয়ায়। গতকাল এই তেঁতুলিয়াতেই দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৮ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। টানা চার দিন ধরে এই জনপদে থাকছে দেশের সর্বনিম্ন তাপমাত্রা।

তবে গতকালের চেয়ে আজ দেশের বিভিন্ন অঞ্চলে তাপমাত্রা খানিকাটা বেড়েছে এবং সেই সঙ্গে কমেছে শৈত্যপ্রবাহের এলাকা। আজ সকাল সাড়ে ৯টার দিকে আবহাওয়া অধিদপ্তর সূত্র জানিয়েছে, আজ রাজশাহী, পাবনা, নওগাঁ, দিনাজপুর, নীলফামারী, পঞ্চগড়, কুড়িগ্রাম, যশোর ও চুয়াডাঙ্গায় শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. ওমর ফারুক প্রথম আলোকে বলেন, আজ সার্বিকভাবে তাপমাত্রা বাড়তে পারে। তবে তাতে যে শৈত্যপ্রবাহ একেবারে কমে যাবে, তা নয়। আগামীকাল থেকে তাপমাত্রা আবার কমতে শুরু করবে।

গত শুক্রবার দেশের ২০ জেলায় শৈত্যপ্রবাহ বয়ে গেছে। গত বৃহস্পতিবার দেশের ২৪ জেলায় শৈত্যপ্রবাহ ছিল। গতকাল দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল তেঁতুলিয়ায়, ৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। বুধবার নওগাঁর বদলগাছীতে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৬ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। এটি ছিল এই শীত মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা।

যখন কোনো এলাকায় সর্বনিম্ন তাপমাত্রা ৮ দশমিক ১ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াস থাকে, তখন তাকে মৃদু শৈত্যপ্রবাহ বলে। তাপমাত্রা ৬ দশমিক ১ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াস হলে তাকে বলা হয় মাঝারি শৈত্যপ্রবাহ। তাপমাত্রা ৪ দশমিক ১ থেকে ৬ ডিগ্রি সেলসিয়াস হলে তা তীব্র শৈত্যপ্রবাহ বলে গণ্য করা হয়। আর তাপমাত্রা ৪ ডিগ্রি সেলসিয়াসের নিচে গেলে তাকে অতি তীব্র শৈত্যপ্রবাহ বলা হয়।

রাজধানীতে তাপমাত্রা বাড়ল

রাজধানীতে সর্বনিম্ন তাপমাত্রা বেড়ে যাচ্ছে। আজ রাজধানীর সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৫ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। গতকাল রাজধানীর সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। শুক্রবার এ তাপমাত্রা ছিল ১২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

এর মধ্যে রাজধানীর সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রার ব্যবধানও বাড়ছে। এ দুইয়ের ব্যবধান বাড়লে তাপমাত্রা বাড়তে থাকে।

 

সর্বশেষ - রাজনীতি