রবিবার , ৫ এপ্রিল ২০২৬ | ২৬শে চৈত্র, ১৪৩২
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আইসিটি
  7. আজকের পত্রিকা
  8. আন্তর্জাতিক
  9. আবহাওয়া
  10. আমাদের পরিবার
  11. ইসলাম
  12. ইসলাম ও জীবন
  13. একদিন প্রতিদিন
  14. এশিয়া
  15. কৃষি

সন্ধ্যার পর বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া: বিএনপি

প্রতিবেদক
surmaparerkotha
এপ্রিল ৫, ২০২৬ ১:২৯ অপরাহ্ণ

বাসা-বাড়িতে সন্ধ্যার পর অকারণে লাইট-ফ্যান ব্যবহার না করার নির্দেশনা দিয়ে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী একটি বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এই ধরনের খবরকে সম্পূর্ণ মিথ্যা, মনগড়া ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছে বিএনপি।

শনিবার (৪ এপ্রিল) রাতে বিএনপির সহদপ্তর সম্পাদক মো. মুনির স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর নামে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো একটি বক্তব্য সম্পূর্ণ মিথ্যা, মনগড়া ও উদ্দেশ্যপ্রণোদিত।

‘খুব দ্রুত আমরা দলকে কাউন্সিলের দিকে নিয়ে যেতে চেষ্টা করব’

বাসাবাড়িতেও সন্ধ্যার পর অকারণে লাইট, ফ্যান ব্যবহার করা যাবে না, তদারকিতে থাকবে ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা— এমন বক্তব্য কোনো কুচক্রী মহল ফেসবুকসহ বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে প্রচার করছে, যার সঙ্গে বিএনপির কোনো সংশ্লিষ্টতা নেই।

বিএনপি নেতারা এসব বিভ্রান্তিকর প্রচারণায় বিভ্রান্ত না হওয়ার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন রুহুল কবির রিজভী। একই সঙ্গে দলটির নেতাকর্মীদেরও এ ধরনের অপপ্রচারের বিষয়ে সতর্ক থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, রাজনৈতিক উদ্দেশ্যে এ ধরনের গুজব ছড়িয়ে বিভ্রান্তি তৈরির অপচেষ্টা চালানো হচ্ছে, যা থেকে সবাইকে সচেতন থাকার আহ্বান জানানো হয়েছে।

সর্বশেষ - জাতীয়