বুধবার , ১০ ডিসেম্বর ২০২৫ | ১১ই চৈত্র, ১৪৩২
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আইসিটি
  7. আজকের পত্রিকা
  8. আন্তর্জাতিক
  9. আবহাওয়া
  10. আমাদের পরিবার
  11. ইসলাম
  12. ইসলাম ও জীবন
  13. একদিন প্রতিদিন
  14. এশিয়া
  15. কৃষি

মোহাম্মদপুরে মা-মেয়ে হ/ত্যা, গৃহকর্মীর পর স্বামীও গ্রে/প্তা/র

প্রতিবেদক
surmaparerkotha
ডিসেম্বর ১০, ২০২৫ ৪:১৬ অপরাহ্ণ

সুরমা পারের কথা ডেস্কঃ

রাজধানীর মোহাম্মদপুরে লায়লা আফরোজ (৪৮) ও তার মেয়ে নাফিসা লাওয়াল বিনতে আজিজ (১৫) হত্যার ঘটনায় গৃহকর্মী আয়েশা ও তার স্বামী রাব্বীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (১০ ডিসেম্বর) ঝালকাঠির নলছিটি এলাকা থেকে আয়েশাকে গ্রেপ্তার করা হয়। যেখানে সে আত্মগোপনে ছিল। তার স্বামী রাব্বীকে একইসঙ্গে আটক করা হয়েছে। পুলিশ জানিয়েছে, রাব্বীর বিরুদ্ধে প্রাথমিক তদন্ত চলছে, প্রয়োজনে তাকে গ্রেপ্তার দেখানো হবে।

মোহাম্মদপুর জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) জুয়েল রানা বলেন, বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে গৃহকর্মী আয়েশাকে গ্রেপ্তার করা হয়েছে। তারা বর্তমানে ঢাকায় আসছে এবং জিজ্ঞাসাবাদের মাধ্যমে আরও তথ্য জানা যাবে।

আরও পড়ুন

গ্রেপ্তারের পর গৃহকর্মী আয়েশা সম্পর্কে পুলিশের গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ
মঙ্গলবার (৮ ডিসেম্বর) সকালে লায়লা আফরোজ ও তার মেয়ে নাফিসা নিজেদের বাসায় খুন হন। সিসিটিভি ফুটেজে দেখা গেছে, সকাল ৭টা ৫১ মিনিটে বোরকা পরে আয়েশা লিফটে উঠে ফ্ল্যাটে যায় এবং সকাল ৯টা ৩৫ মিনিটে মুখে মাস্ক ও কাঁধে ব্যাগ নিয়ে বের হয়। নিহত নাফিসা মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুলের নবম শ্রেণির শিক্ষার্থী ছিলেন।

সর্বশেষ - জাতীয়