সোমবার , ১ ডিসেম্বর ২০২৫ | ১৪ই আষাঢ়, ১৪৩৩
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আইসিটি
  7. আজকের পত্রিকা
  8. আন্তর্জাতিক
  9. আবহাওয়া
  10. আমাদের পরিবার
  11. ইসলাম
  12. ইসলাম ও জীবন
  13. একদিন প্রতিদিন
  14. এশিয়া
  15. কৃষি

ভূমিকম্পসহ বিভিন্ন ঘটনায় মেট্রোরেলের পরিস্থিতি নিয়ে যা জানাল কর্তৃপক্ষ

প্রতিবেদক
surmaparerkotha
ডিসেম্বর ১, ২০২৫ ২:১৯ অপরাহ্ণ

সুরমা পারের কথা ডেস্কঃ

বিয়ারিং প্যাড বিচ্যুতি ও ভূমিকম্পসহ বিভিন্ন ঘটন-অঘটন ব্যাপকভাবে প্রভাব ফেলছে রাজধানীর সবচেয়ে জনপ্রিয় ও দ্রুততম গণপরিবহন মেট্রোরেলের ওপর। এসব নিয়ে সংবাদ সম্মেলনে বিস্তারিত কথা বলেছেন ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক ফারুক আহমেদ।

 

সোমবার (১ ডিসেম্বর) সকালে রাজধানীর উত্তরার দিয়াবাড়ি মেট্রোরেল ভবনে এ সংবাদ সম্মেলন আয়োজিত হয়।

ডিএমটিসিএলের এমডি জানান, মেট্রোরেলের বিয়ারিং প্যাডের দুর্ঘটনার পর থেকে গড়ে ১০ শতাংশ যাত্রী কম যাতায়াত করছে। আগে দৈনিক গড়ে চার লাখ ৬০ হাজার যাত্রী যাতায়াত করতেন। এ সংখ্যা এখন চার লাখের আশেপাশে রয়েছে।

 

ভূমিকম্পের প্রভাব নিয়ে তিনি বলেন, ভূমিকম্পে মেট্রোরেলের ফিজিক্যাল কোনও ক্ষতি হয় নি। গত ২১ নভেম্বর সারা দেশে অনুভূত ৫.৭ মাত্রার ভূমিকম্পে কেবল দুইটা টেইলস পড়ছে। ফাটলের বিষয়টি জানা নেই। আপনার আমার বাসা-বাড়িতেও এমন জিনিস পড়েছে।

ভূমিকম্পের দিন নির্ধারিত সময়ের ২৭ মিনিট পর ট্রেন চলাচলের বিষয়ে ফারুক আহমেদ বলেন, শুক্রবার ৩ টার পরিবর্তে ৩টা ২৭ মিনিটে ট্রেন চলাচল শুরু হয়। পাবলিক সেফটির জন্য লেট করছি। কারণ, চাইলেই তো পরীক্ষা-নিরীক্ষা ছাড়া চালিয়ে দেয় যায় না।

তিনি আরও বলেন, প্রতিদিন আমরা পাবলিক সার্ভিস শুরুর আগে একটা সুইফার ট্রেন চালায় সব কিছু চেক করার জন্য, কিন্তু সেদিন (২১ নভেম্বরের ভূমিকম্পের দিন) আমরা দুইটি সুইফার চালিয়েছে। যার কারণে লেট হয়েছে।

এদিকে রোববার সচিবালয় রেলস্টেশনে মেট্রোরেলের দুই কোচের মাঝখান দিয়ে এক কিশোর ছাদে উঠে যাওয়ার ঘটনায় রাত ৮টার পর ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। এই বিষয়ে ডিএমটিসিএলের এমডি বলেন, একটা ছেলে ছাদে উঠে গেছে এটা জানার পর পরই আমাদের সিকিউরিটি সঙ্গে সঙ্গে তাকে নামিয়ে ফেলে। আল্লাহর রহমত কোনো ক্ষতি হয়নি। সে (ওই কিশোর) কারওয়ান বাজার থেকে আগারগাঁও যায়, সেখান থেকে সে দুই ট্রেনের মধ্যখানে বসে সেখান থেকে সচিবালয় যায়। ওখানেই তাকে নামিয়ে ফেলা হয়।

ফারুক আহমেদ বলেন, সে সময় পুরো ট্রেন সার্ভিস বন্ধ করা হয়। যার কারণে আমরা ট্রেন বন্ধ করে প্রতিটি ট্রেকে সার্চ করেছি। আজ সকালে সুফার ট্রেন দিয়ে চেক করি, কেউ আছে কিনা। আমাদের কাছে সেফটি ফাস্ট।

মেট্রোরেলের নিরাপত্তা আরও বাড়ানোর কথা জানিয়ে ডিএমটিসিএল এমডি বলেন, স্টেশনের নিচে এন্ট্রি পথে সিসি টিভি লাগানো হবে। যাতে উৎসটা কোথায়, কোথা থেকে এলো, সব দেখা যাবে। ফার্মগেট পার্ক মাঠের ৬৫ শতাংশ জনগণকে বুঝিয়ে দেওয়া হয়েছে।

 

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

এর আগে ত্রিপুরার আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনে হামলা চালায় হিন্দু সংঘর্ষ সমিতি নামে একটি সংগঠনের সদস্যরা। সেখানে বাংলাদেশের পতাকা নামিয়ে তাতে আগুন দেয় তাঁরা। পরে এ ঘটনাকে ‘দুঃখজনক’ উল্লেখ করে বিবৃতি দেয় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। এদিকে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, এ ঘটনায় বাংলাদেশ ‘গভীরভাবে ক্ষুব্ধ’। এর আগে ভারতের পশ্চিমবঙ্গ থেকে হাসপাতাল ও চেম্বারে বাংলাদেশি রোগীদের চিকিৎসা দেওয়া হবে না বলে ঘোষণা দেওয়া হয়। সর্বপ্রথম কলকাতার জে এন রায় হাসপাতাল এবং সর্বশেষ ত্রিপুরার আগরতলার আইএলএস হাসপাতাল এ ঘোষণা দেয়। এরপর পশ্চিমবঙ্গের শিলিগুড়ির এক চিকিৎসক বলেন, তিনি বাংলাদেশি রোগীদের চিকিৎসা দেবেন। কিন্তু এর আগে ভারতীয় পতাকায় প্রণাম করে তাঁর চেম্বারে প্রবেশ করতে হবে। চন্দ্রনাথ অধিকারী নামের আরেক চিকিৎসক ইন্ডিয়ান এক্সপ্রেসকে বলেন, তিনি সরকারি হাসপাতালে কাজ করেন। সেখানে সবাইকে চিকিৎসা দেবেন। কিন্তু নিজের ব্যক্তিগত চেম্বারে কোনো বাংলাদেশি রোগীকে দেখবেন না। তবে পশ্চিমবঙ্গ মেডিকেল কাউন্সিল (ডব্লিউবিএমসি) বাংলাদেশি রোগীদের চিকিৎসাসেবা দেওয়া বন্ধের বিষয়টিকে সমর্থন করেনি। ডব্লিউবিএমসির সভাপতি ড. সুদীপ্ত রায় বলেছেন, তাঁরা রোগীদের মধ্যে কোনো বৈষম্য করেন না। সবার চিকিৎসা করবেন। বাংলাদেশি রোগীদের চিকিৎসা দেওয়ার পক্ষে অধিকাংশ ভারতীয় চিকিৎসকবাংলাদেশি রোগীদের চিকিৎসা দেওয়ার পক্ষে অধিকাংশ ভারতীয় চিকিৎসক গত মাসের মাঝামাঝি ঢাকার বিমানবন্দরে সম্মিলিত সনাতনী জাগরণ জোটের নেতা চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তার এবং পরদিন তাঁকে আদালতে হাজির করার পর চট্টগ্রামে সহিংসতায় আইনজীবীর প্রাণহানির পর দুই দেশের মধ্যে উত্তেজনা তৈরি হয়। দুই দেশই পরস্পরের বিরুদ্ধে জাতীয় পতাকা অবমাননার অভিযোগ করেছে। গত ৫ আগস্ট গণ-অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতন এবং তাঁর ভারতে চলে যাওয়ার পর থেকে দুই দেশের মধ্যকার সম্পর্কের জটিলতা বাড়তে থাকে। বাংলাদেশিদের ভিসা দেওয়া সাময়িক বন্ধ রাখে ভারত। এর পর থেকে দেশটিতে বাংলাদেশি রোগী ও পর্যটকের সংখ্যা কমতে থাকে।

বিপিএলে খেলা অনিশ্চিত সাকিবের, বিকল্প ভেবে রেখেছে চট্টগ্রাম

আইনজীবী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার!

কবে বিয়ে করছেন ববি?

সিরিয়ায় বিদ্রোহীদের ওপর রুশ বিমান হামলা, নিহত ২৫

সাবেক পরিকল্পনামন্ত্রী গ্রেফতার

যুদ্ধবিরতিতে ভরসা করতে পারছে না ইরান

জাকের-শামিমকে ‘স্পিরিট অব ক্রিকেট’ দেয়ার সুপারিশ বিশপের

সিরিয়ায় এক সপ্তাহে নিহত অন্তত ৩৭০ : জাতিসংঘ

ঐতিহাসিক জুলাই অভ্যুত্থানের বার্ষিকীতে জুলাই সনদ ঘোষণা’