বুধবার , ২৩ জুলাই ২০২৫ | ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আইসিটি
  7. আজকের পত্রিকা
  8. আন্তর্জাতিক
  9. আবহাওয়া
  10. আমাদের পরিবার
  11. ইসলাম
  12. ইসলাম ও জীবন
  13. একদিন প্রতিদিন
  14. এশিয়া
  15. কৃষি

ভরিতে ১৫০০ টাকা বাড়ল সোনার দাম

প্রতিবেদক
surmaparerkotha
জুলাই ২৩, ২০২৫ ৩:১৯ অপরাহ্ণ

সুরমা পারের কথা ডেস্কঃ

দেশের বাজারে সোনার দাম বাড়ানোর ঘোষণা দি‌য়ে‌ছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। প্রতি ভরিতে দাম সর্বোচ্চ এক হাজার ৫০০ টাকা বাড়ানো হ‌য়ে‌ছে। 

মঙ্গলবার (২২ জুলাই) এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে বাজুস। আগামীকাল বুধবার থেকে নতুন এ দাম কার্যকর হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) মূল্য বেড়েছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

নতুন দাম অনুযায়ী, সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম এক লাখ ৭১ হাজার ৬০১ টাকা, ২১ ক্যারেট প্রতি ভরি এক লাখ ৬৩ হাজার ৭৯৮ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম এক লাখ ৪০ হাজার ৪০০ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম এক লাখ ১৬ হাজার ১২৭ টাকা।

সোনার দাম কমানো হলেও দেশের বাজারে অপরিবর্তিত রয়েছে রুপার দাম। দেশে ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম নির্ধারণ করা হয়েছে ২ হাজার ৮১১ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ হাজার ৬৮৩ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ২ হাজার ২৯৮ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ১ হাজার ৭২৬ টাকা নির্ধারণ করা হয়েছে।

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত

আন্তর্জাতিক গণমাধ্যমে বাংলাদেশকে ভুলভাবে তুলে ধরা হয়েছে : প্রেস সচিব

বিগ ব্যাশ খেলার অনুমতি পেলেন রিশাদ

মাধবপুরে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে দালালসহ আটক ৭

মাধবপুরে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে দালালসহ আটক ৭

ভারত-বাংলাদেশের সাম্প্রতিক সংকটে বাধাগ্রস্ত হচ্ছে বাণিজ্যিক সম্পর্ক: পররাষ্ট্র উপদেষ্টা

ভারত-বাংলাদেশের সাম্প্রতিক সংকটে বাধাগ্রস্ত হচ্ছে বাণিজ্যিক সম্পর্ক: পররাষ্ট্র উপদেষ্টা

আগামী সপ্তাহেই গাজায় যুদ্ধবিরতি হতে পারে: ট্রাম্প

মসজিদে নববীর কোরআন মুখস্থ পাঠে বছরে ৬০ হাজার ব্যক্তির অংশগ্রহণ

ভোটে আ. লীগের অংশগ্রহণ নিয়ে কী ভাবছে কমিশন— প্রশ্নে সিইসি যা বলেছেন

ইরানের পক্ষে এরদোয়ানের জোরালো অবস্থান,‘আত্মরক্ষার অধিকার আছে তেহরানের’

ভারতে যে মামলা গ্রেফতার সিলেট আওয়ামী লীগের চার নেতা

দুই দিনের রিমান্ডে ব্যারিস্টার সুমন