মঙ্গলবার , ২৪ জুন ২০২৫ | ১৫ই চৈত্র, ১৪৩২
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আইসিটি
  7. আজকের পত্রিকা
  8. আন্তর্জাতিক
  9. আবহাওয়া
  10. আমাদের পরিবার
  11. ইসলাম
  12. ইসলাম ও জীবন
  13. একদিন প্রতিদিন
  14. এশিয়া
  15. কৃষি

ব্যবসায়ীর দাড়ি ধরে টানাটানি, মারধরের ভিডিও ভাইরাল

প্রতিবেদক
surmaparerkotha
জুন ২৪, ২০২৫ ৩:২১ অপরাহ্ণ

সুরমা পারের কথা ডেস্কঃ

মানিকগঞ্জের ঘিওরে এক ব্যবসায়ীকে দাড়ি ধরে টেনে মারধর করার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। ভিডিওতে ঘিওর উপজেলার থানা রোডের মানিক কম্পিউটার অ্যান্ড ট্রেনিং সেন্টারের স্বত্বাধিকারী আলী আজম মানিককে তার ব্যবসা প্রতিষ্ঠানে গিয়ে মারধর করতে দেখা যায়। পার্শ্ববর্তী ঘিওর বাজারের টিন ব্যবসায়ী নাসিম ভূঁইয়া এ কাজ করেছেন বলে জানা গেছে। সোমবার রাত ৯টায় এ ঘটনা ঘটে।

মঙ্গলবার (২৪ জুন) ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ঘিওর থানার অফিসার ইন চার্জ (ওসি) রফিকুল ইসলাম।

প্রত্যক্ষদর্শীরা জানান, ওই প্রতিষ্ঠানে গিয়ে টাকা ছাড়াই জোর করে কম্পিউটারে কাজ করাতে চান নাসিম ভূঁইয়া। আলী আজম মানিক এতে কাজ না করতে অস্বীকৃতি জানালে তাকে মারধর করেন নাসিম ভূঁইয়া।

অপরদিকে নাসিম ভূঁইয়ার দাবি, তিনি দোকানে কাজ করাতে গেলে আলী আজম মানিক কাজ করবে না বলে জানান। এতে তিনি ক্ষিপ্ত হয়ে এ কাজ করেন।

তবে এভাবে মারধর করা ঠিক হয়নি বলেও অনুতপ্ত হন তিনি।

এ বিষয়ে ঘিওর থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম বলেন, এ ঘটনায় আলী আজম মানিক থানায় লিখিত অভিযোগ করেছেন। নাসিম ভূঁইয়া ওই কম্পিউটার দোকানে কাজ করাতে গিয়ে এ কাজ করেছেন। আগের টাকা না দিলে কাজ করবে না বলার পর নাসিম ভূঁইয়া আলী আজম মানিককে মারধর করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। এ ব্যাপারে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত

সাগর-রুনির মতো কতবার যে বিচার পেছাবে, তা আল্লাহই জানে: হাদির স্ত্রী

দ্বিকক্ষের সংসদ নিয়ে যা বললেন বিশিষ্টজনরা

নয়নতারা ও ধানুশের দ্বন্দ চরমে

বিপিএলের কনসার্ট বয়কট করলেন কয়েস লোদী

রাজ্য সরকারকে না জানিয়ে বাংলাদেশে আলু পাঠাচ্ছে বিজেপি: পশ্চিমবঙ্গের কৃষিমন্ত্রী

ভারতীয় খাসিয়ার গুলিতে সিলেটের আরেক যুবক নিহত

এর আগে ত্রিপুরার আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনে হামলা চালায় হিন্দু সংঘর্ষ সমিতি নামে একটি সংগঠনের সদস্যরা। সেখানে বাংলাদেশের পতাকা নামিয়ে তাতে আগুন দেয় তাঁরা। পরে এ ঘটনাকে ‘দুঃখজনক’ উল্লেখ করে বিবৃতি দেয় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। এদিকে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, এ ঘটনায় বাংলাদেশ ‘গভীরভাবে ক্ষুব্ধ’। এর আগে ভারতের পশ্চিমবঙ্গ থেকে হাসপাতাল ও চেম্বারে বাংলাদেশি রোগীদের চিকিৎসা দেওয়া হবে না বলে ঘোষণা দেওয়া হয়। সর্বপ্রথম কলকাতার জে এন রায় হাসপাতাল এবং সর্বশেষ ত্রিপুরার আগরতলার আইএলএস হাসপাতাল এ ঘোষণা দেয়। এরপর পশ্চিমবঙ্গের শিলিগুড়ির এক চিকিৎসক বলেন, তিনি বাংলাদেশি রোগীদের চিকিৎসা দেবেন। কিন্তু এর আগে ভারতীয় পতাকায় প্রণাম করে তাঁর চেম্বারে প্রবেশ করতে হবে। চন্দ্রনাথ অধিকারী নামের আরেক চিকিৎসক ইন্ডিয়ান এক্সপ্রেসকে বলেন, তিনি সরকারি হাসপাতালে কাজ করেন। সেখানে সবাইকে চিকিৎসা দেবেন। কিন্তু নিজের ব্যক্তিগত চেম্বারে কোনো বাংলাদেশি রোগীকে দেখবেন না। তবে পশ্চিমবঙ্গ মেডিকেল কাউন্সিল (ডব্লিউবিএমসি) বাংলাদেশি রোগীদের চিকিৎসাসেবা দেওয়া বন্ধের বিষয়টিকে সমর্থন করেনি। ডব্লিউবিএমসির সভাপতি ড. সুদীপ্ত রায় বলেছেন, তাঁরা রোগীদের মধ্যে কোনো বৈষম্য করেন না। সবার চিকিৎসা করবেন। বাংলাদেশি রোগীদের চিকিৎসা দেওয়ার পক্ষে অধিকাংশ ভারতীয় চিকিৎসকবাংলাদেশি রোগীদের চিকিৎসা দেওয়ার পক্ষে অধিকাংশ ভারতীয় চিকিৎসক গত মাসের মাঝামাঝি ঢাকার বিমানবন্দরে সম্মিলিত সনাতনী জাগরণ জোটের নেতা চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তার এবং পরদিন তাঁকে আদালতে হাজির করার পর চট্টগ্রামে সহিংসতায় আইনজীবীর প্রাণহানির পর দুই দেশের মধ্যে উত্তেজনা তৈরি হয়। দুই দেশই পরস্পরের বিরুদ্ধে জাতীয় পতাকা অবমাননার অভিযোগ করেছে। গত ৫ আগস্ট গণ-অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতন এবং তাঁর ভারতে চলে যাওয়ার পর থেকে দুই দেশের মধ্যকার সম্পর্কের জটিলতা বাড়তে থাকে। বাংলাদেশিদের ভিসা দেওয়া সাময়িক বন্ধ রাখে ভারত। এর পর থেকে দেশটিতে বাংলাদেশি রোগী ও পর্যটকের সংখ্যা কমতে থাকে।

২১০০ সালের মধ্যে পৃথিবীর এক–তৃতীয়াংশ প্রজাতি বিলুপ্ত হয়ে যেতে পারে

ছাত্রীকে ধর্ষণ ও ভিডিও ধারণ, বিশ্ববিদ্যালয়ের ২ ছাত্র আটক

সিলেটে আবারো কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ