রবিবার , ২৯ জুন ২০২৫ | ৪ঠা চৈত্র, ১৪৩২
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আইসিটি
  7. আজকের পত্রিকা
  8. আন্তর্জাতিক
  9. আবহাওয়া
  10. আমাদের পরিবার
  11. ইসলাম
  12. ইসলাম ও জীবন
  13. একদিন প্রতিদিন
  14. এশিয়া
  15. কৃষি

বিজয় সরণিতে মাইক্রোবাসের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

প্রতিবেদক
surmaparerkotha
জুন ২৯, ২০২৫ ১:৫৯ অপরাহ্ণ

সুরমা পারের কথা ডেস্কঃ

রাজধানীর বিজয় সরণি এলাকায় মাইক্রোবাস ও একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নিহত হয়েছেন মোটরসাইকেলে থাকা দুই আরোহী।

শনিবার (২৮ জুন) দিবাগত রাত ৩টার দিকে প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।

তেজগাঁও থানার উপপরিদর্শক (এসআই) জান্নাতুল ফেরদৌস বাদল বলেন, ঘটনাটি কাফরুল থানার সীমানায় হয়েছে। তবে, ৯৯৯ এ খবর পেয়ে ঘটনাস্থলে আমি নিজে উপস্থিত হই। পরে দুজনকে উদ্ধার করে একজনকে নেওয়া হয় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে, অপরজনকে নেওয়া হয় শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে।  কিন্তু, দুজনকেই মৃত ঘোষণা করেন চিকিৎসকরা।তিনি বলেন, নিহত দুজন একটি মোটরসাইকেলে ছিলেন। তাদের মাথায় কোনো হেলমেট ছিল না। দুজনের পরনেই হাফপ্যান্ট ও গেঞ্জি ছিল। একটি মাইক্রোবাসের সঙ্গে সংঘর্ষে দুজনের মৃত্যু হয়। ঘটনাটি কাফরুল থানা এলাকায় পড়েছে। তাই ক্ষতিগ্রস্ত মোটরসাইকেল ও মাইক্রোবাস কাফরুল থানার কাছে হস্তান্তর করা হয়েছে।

পরে কাফরুল থানায় যোগাযোগ করা হলে সেখানকার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, নিহত দুই যুবকের পরিচয় পাওয়া যায়নি। তাদের পরিচয় জানার চেষ্টা করা হচ্ছে। একজনের মরদেহ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে, আরেকজনের মরদেহ ঢামেক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

সর্বশেষ - জাতীয়