বুধবার , ১১ ডিসেম্বর ২০২৪ | ১৮ই আষাঢ়, ১৪৩৩
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আইসিটি
  7. আজকের পত্রিকা
  8. আন্তর্জাতিক
  9. আবহাওয়া
  10. আমাদের পরিবার
  11. ইসলাম
  12. ইসলাম ও জীবন
  13. একদিন প্রতিদিন
  14. এশিয়া
  15. কৃষি

বাংলাদেশ জনগণের কথায় চলুক, ভারত তা চায় না : রিজভী

প্রতিবেদক
surmaparerkotha
ডিসেম্বর ১১, ২০২৪ ১২:৩৫ অপরাহ্ণ

সুরমা পারের কথা ডেস্কঃ

 

বাংলাদেশ জনগণের কথায় চলুক, ভারত তা চায় না বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

 

বুধবার (১১ ডিসেম্বর) সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ঢাকা-আগরতলা লংমার্চ শুরুর পূর্বে দেওয়া বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

 

রিজভী বলেন, ভারত নিজেরা গণতান্ত্রিক দেশ, কিন্তু ওরা চায় না বাংলাদেশ জনগণের কথায় চলুক। বাংলাদেশের মানুষের রক্তের যে তেজ, আত্মশক্তি, বীরত্ব- এটা দিল্লির শাসকরা বুঝতে পারেনি।

তিনি বলেন, ‘আমরা রক্ত দিয়ে স্বাধীনতা কিনেছি। এই স্বাধীনতা আমরা বিক্রি করে দেবো? আমরা পিন্ডির কাছ থেকে স্বাধীনতা ছিনিয়ে এনেছি, দিল্লির কাছে আমরা আত্মসমর্পণ করব?’

তিনি আরও বলেন, ‘আজকে দিল্লির যারা সাম্প্রদায়িক শাসকগোষ্ঠী তারা মনে রেখো, তোমরা একজন ভয়ঙ্কর রক্তপিপাসু লেডি ফেরাউনকে টিকিয়ে রাখার জন্য সমর্থন দিয়েছো। আজকে ভারতের শাসকগোষ্ঠী গোটা পৃথিবীর গণতান্ত্রিক দেশগুলোর কাছে সমালোচিত। অথচ ভারত গণতান্ত্রিক দেশ।’

 

পরে আগরতলা অভিমুখে লং মার্চ শুরু হয়। ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলার প্রতিবাদে ঢাকা থেকে আগরতলার উদ্দেশ্যে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল যৌথভাবে এই লং মার্চ করছে।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

পারমাণবিক হামলা থেকে রক্ষায় আশ্রয়কেন্দ্র নির্মাণ করছে: রাশিয়া

ডেঙ্গুতে ৪ জনের মৃত্যু, শনাক্ত ৮৮৮

স্কুলে ভর্তি : প্রথম দুই দিনে আবেদন পড়েছে ১ লাখ ৮৭ হাজার

পুকুরে মিললো নিখোঁজ শিশু মুনতাহার লাশ, আটক ৩

এলপি গ্যাস আমদানিতে ঋণ সুবিধা নিয়ে নতুন নির্দেশনা

সিলেট জেলা ইলেকট্রনিক্স ব্যবসায়ী কল্যাণ সমিতির নেতৃত্বে পাবেল, কামরুল

সুনামগঞ্জে মসজিদ নির্মাণ নিয়ে সংঘর্ষের ঘটনায় গ্রেফতার ৪

মেম্বার থেকে প্রধানমন্ত্রী সবাইকে জবাবদিহিতা করতে হবে: তারেক রহমান

বিএনপি নেতার মৃত্যু, সেনাপ্রধানের হস্তক্ষেপ চাইলেন মির্জা ফখরুল

কুমিল্লায় লাঞ্ছিত সেই মুক্তিযোদ্ধা আশ্রয় নিলেন ফেনীতে