শুক্রবার , ৬ ডিসেম্বর ২০২৪ | ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আইসিটি
  7. আজকের পত্রিকা
  8. আন্তর্জাতিক
  9. আবহাওয়া
  10. আমাদের পরিবার
  11. ইসলাম
  12. ইসলাম ও জীবন
  13. একদিন প্রতিদিন
  14. এশিয়া
  15. কৃষি

বঙ্গবন্ধু মৎস্যজীবী পরিষদের সভাপতি গ্রেপ্তার

প্রতিবেদক
surmaparerkotha
ডিসেম্বর ৬, ২০২৪ ৩:৫১ অপরাহ্ণ

ছাত্র-জনতার ওপর হামলার অভিযোগে করা মামলায় বঙ্গবন্ধু মৎস্যজীবী পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি নাসির উদ্দিন আহমেদ ফেরদৌসকে (৬৫) গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শুক্রবার (৬ ডিসেম্বর) দুপুরে ডিএমপি জনসংযোগ শাখা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

পুলিশ জানায়, গতকাল বৃহস্পতিবার রাতে রাজধানীর ধানমণ্ডি এলাকা থেকে নাসির উদ্দিনকে গ্রেপ্তার করে খিলগাঁও থানার পুলিশ ।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৯ জুলাই খিলগাঁও থানার মেরাদিয়া বাজার মোড়ে ছাত্র-জনতার শান্তিপূর্ণ মিছিলে অংশগ্রহণ করেছিল ভুক্তভোগী মো. আহাদুল ইসলাম। এ সময় ছাত্র-জনতার ওপর এলোপাথাড়ি গুলিবর্ষণ শুরু করে আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। তাদের গুলিতে আহাদুল ইসলাম গুরুতর আহত হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আহত আহাদুল ইসলামকে স্থানীয় ফেমাস স্পেশালাইজড হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তার শারীরিক অবস্থা অবনতি হলে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে স্থানান্তর করা হয়। এ ঘটনায় ভুক্তভোগীর বাবা মো. বাকের অভিযোগের পরিপ্রেক্ষিতে গত ১৭ অক্টোবর খিলগাঁও থানায় একটি মামলা করেন।

ডিএমপি জানিয়েছে, তদন্তাধীন এ মামলায় সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ, গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় মামলার এজাহারনামীয় আসামি নাসির উদ্দিন আহমেদ ফেরদৌসকে গ্রেপ্তার করা হয়।

 

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

প্রধান উপদেষ্টার কাছে অর্থনীতির শ্বেতপত্র হস্তান্তর

সিলেটে জাঁকজমকপূর্ণ এনসিএল টি-টোয়েন্টির পর্দা উঠছে আজ

১৭ বছর পর কারামুক্ত বিএনপির আবদুস সালাম পিন্টু

খালেদা জিয়া দলমত নির্বিশেষে সবার অভিভাবক: মির্জা আব্বাস

কানাইঘাটে বাড়িতে ঢুকে প্রবাসীর বৃদ্ধা মাকে প্রাণনাশের হুমকি || থানায় অভিযোগ দায়ের

মালয়েশিয়ায় আটক বাংলাদেশিরা আইএসের সঙ্গে যুক্ত: মালয়েশীয় পুলিশ মহাপরিদর্শক

ধর্ষণে বাধা দেওয়ায় ৩৪ বছরের নারীকে খুন করলো ১৮ বছরের তরুণ

আঞ্চলিক উত্তেজনায় সংযমের আহ্বান জানালেন তারেক রহমান

বাংলাদেশে কেউ হিন্দুদের ওপর নির্যাতন করছে না: কবির সুমন

বাদশা ও হানিয়া আমিরের ভিডিও ভাইরাল