বুধবার , ১৮ জুন ২০২৫ | ৩০শে বৈশাখ, ১৪৩৩
  • জাতীয়
  • সিলেট
  • আন্তর্জাতিক
  • লাইফস্টাইল
  • খেলা
  • বাণিজ্য
  • রাজনীতি
  • বিনোদন
  • চাকরি
  • মতামত
  • en
  • জাতীয়
  • সিলেট
  • আন্তর্জাতিক
  • লাইফস্টাইল
  • খেলা
  • বাণিজ্য
  • রাজনীতি
  • বিনোদন
  • চাকরি
  • মতামত
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আইসিটি
  7. আজকের পত্রিকা
  8. আন্তর্জাতিক
  9. আবহাওয়া
  10. আমাদের পরিবার
  11. ইসলাম
  12. ইসলাম ও জীবন
  13. একদিন প্রতিদিন
  14. এশিয়া
  15. কৃষি
  /  জাতীয়

দেশে ফিরছেন তারেক রহমান, প্রস্তুত গুলশানের বাড়ি

প্রতিবেদক
surmaparerkotha
জুন ১৮, ২০২৫ ৩:২৭ অপরাহ্ণ

সুরমা পারের কথা ডেস্কঃ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফিরতে বাধা নেই, সম্প্রতি এমন তথ্য জানিয়েছে অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। লন্ডনে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে তারেক রহমানের একান্ত বৈঠকও হয়েছে। এর পর থেকে বিএনপি নেতাকর্মীসহ সবার আগ্রহ কবে দেশে ফিরছেন তারেক রহমান। 

বিএনপির একটি নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, জাতীয় নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণা হলে দেশে ফিরবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান।

দেশে ফিরে মা খালেদা জিয়ার গুলশানের নিজ বাড়িতে থাকবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সংস্কার করে বাড়িটি বসবাসের উপযোগী করা হয়েছে। গুলশান-২ নম্বরের এভিনিউ রোডের ১৯৬ নম্বর এই বাড়িটি খালেদা জিয়ার ভাড়া বাসভবন ফিরোজার কাছেই।

খালেদা জিয়ার পারিবারিক সূত্র জানায়, দেড় বিঘা জমির ওপর এই ডুপ্লেক্স বাড়িটির নামজারির কাগজ কয়েক দিন আগে অন্তর্বর্তী সরকার তাঁর হাতে তুলে দেন।

বাড়িটি আগে ভাড়ায় ব্যবহার করত মাল্টিন্যাশনাল কম্পানি ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ।
নাম প্রকাশে অনিচ্ছুক বিএনপির একজন গুরুত্বপূর্ণ নেতা বলেন, ছয় মাস আগে বাড়িটি এই কম্পানি ছেড়ে দিয়েছে। এরপর এটি তারেক রহমানের থাকার উপযোগী করে প্রয়োজনীয় সংস্কার করা হয়েছে।

এই বিষয়ে জানতে চাইলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, তারেক রহমান দেশে ফিরলে অবশ্যই তাঁর থাকার মতো উপযুক্ত বাড়িতে থাকবেন। দেশে ফেরার তারিখ ঘনিয়ে এলে তাঁর বাসস্থানের বিষয়ে দল ও পরিবারের উদ্যোগ দৃশ্যমান হবে।’

১৯৮১ সালের ৩১ মে রাষ্ট্রপতি থাকা অবস্থায় জিয়াউর রহমানের মৃত্যুর পর তাঁর স্ত্রী খালেদা জিয়াকে রাজধানীর গুলশান এলাকায় দেড় বিঘা জমির ওপর অবস্থিত এই বাড়ি বরাদ্দ দেওয়া হয়। এর বাইরে ঢাকা সেনানিবাসের ভেতরও আরেকটি বাড়ি খালেদা জিয়াকে বরাদ্দ দেওয়া হয়েছিল। তবে বিগত আওয়ামী লীগ সরকার সেনানিবাসের বাড়িটির বরাদ্দ অন্যায়ভাবে বাতিল করে।

দলীয় সূত্রে জানা গেছে, বাড়ির ভেতরটাও অত্যন্ত নান্দনিকভাবে সাজানো হয়েছে। কয়েক মাস ধরে এই সাজানোর কাজ চলেছে। তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমানও লন্ডনে যাওয়ার আগে বাড়িটি দেখে গেছেন।

দলের বেশ কয়েকজন জ্যেষ্ঠ নেতা নিশ্চিত করেছেন, বিএনপি চেয়ারপারসনের গুলশান অফিসের কাছে একটি নতুন রাজনৈতিক অফিস তাঁর জন্য ভাড়া করা হচ্ছে, যা তারেক রহমান দলের পরবর্তী নির্বাচন সম্পর্কিত কার্যক্রম পরিচালনা করার জন্য ব্যবহার করবেন। ওয়ান-ইলেভেন সরকারের সময় ২০০৭ সালের ৭ মার্চ তারেক রহমানকে গ্রেপ্তার করা হয়। পরের বছর ২০০৮ সালের ৩ সেপ্টেম্বর জামিনে মুক্তি পেয়ে ১১ সেপ্টেম্বর চিকিৎসার জন্য সপরিবারে লন্ডন যান তিনি। তখন থেকেই তিনি লন্ডনে অবস্থান করছেন। লন্ডনে থাকাকালে ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া দুদকের মামলায় সাজাপ্রাপ্ত হয়ে কারাগারে যাওয়ার পর দলের গঠনতন্ত্র অনুযায়ী ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব নেন ‘সিনিয়র ভাইস চেয়ারম্যান’ তারেক রহমান। এরপর সেখান থেকেই দল পরিচালনা করছেন তিনি।

বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে তারেক রহমানের অনুপস্থিতিতে পাঁচ মামলায় তাঁকে সাজা দেওয়া হয়। ছাত্র-জনতার অভ্যুত্থানে গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর আইনি প্রক্রিয়ায় আদালতের মাধ্যমে একে একে সাজাপ্রাপ্ত সব মামলায় খালাস পান তিনি। একই প্রক্রিয়ায় অন্য সব মামলা থেকেও মুক্ত হন। বর্তমানে তাঁর বিরুদ্ধে আর কোনো মামলা নেই।

তারেক রহমানের দেশে ফিরতে কোনো অসুবিধা নেই বলে কয়েক দিন আগে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। এদিকে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও জানিয়েছেন যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান শিগগিরই দেশে ফিরবেন।

সুরমা পারের কথা সর্বশেষ

গোলাপগঞ্জে অস্ত্রের মুখে ইসলামী ব্যাংকের ২০ লাখ টাকা ছিনতাই
অন্যান্য
মজুদ প্রায় শেষের পথে ভয়ংকর ক্রুজ মিসাইলের, মাথায় হাত যুক্তরাষ্ট্রের
আন্তর্জাতিক
পরিচালকের পদত্যাগ নিয়ে যা বললেন বিসিবি সভাপতি
খেলা
প্রধানমন্ত্রীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় প্রোটেস্ট্যান্ট চার্চের নেতাদের
ধর্ম

সুরমা পারের কথা জনপ্রিয়

সরকারি সহযোগিতার দাবিতে পীরগঞ্জে আমচাষিদের মানববন্ধন
সারাদেশ
সকল বার ও ক্লাবে নিষিদ্ধ হতে পারেন পরী মনি!
বিনোদন
সিলেটে ট্রাক চাপায় প্রাণ হারালেন যুবক
দুর্ঘটনা
সমুদ্র উপকূলে পাওয়া গেলো ডাইনোসরের পায়ের ছাপ!
সোশ্যাল মিডিয়া

সর্বশেষ - জাতীয়

    • সন্ধ্যার পর বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া: বিএনপি
    • তারেক রহমানের ফ্যামিলি কার্ড মা-বোনদের সংসারে অনেক কাজে আসবে: মির্জা ফখরুল
    • মেয়ে জাইমাকে নিয়ে ‘মিট অ্যান্ড গ্রিট’-এ অংশ নেবেন তারেক রহমান
    • স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা খুন, চাঞ্চল্যকর তথ্য দিলো পুলিশ
    • সাগর-রুনির মতো কতবার যে বিচার পেছাবে, তা আল্লাহই জানে: হাদির স্ত্রী

পাঠকপ্রিয় - জাতীয়

    • সকল বার ও ক্লাবে নিষিদ্ধ হতে পারেন পরী মনি!
    • সিলেটে ট্রাক চাপায় প্রাণ হারালেন যুবক
    • সমুদ্র উপকূলে পাওয়া গেলো ডাইনোসরের পায়ের ছাপ!
    • ভারতে বাংলাদেশি নারী গ্রেপ্তার
    • আলোচিত মুনতাহা হত্যা: জড়িতরা রিমান্ড শেষে কারাগারে
আপনার জন্য নির্বাচিত

শ্রীমঙ্গলে দলছুট ‘রেসাস বানর’ লোকালয় থেকে উদ্ধার

ভারতে শেখ হাসিনার ১০০ দিন: কীভাবে রয়েছেন, সামনেই বা কী?

সিলেটে সড়ক দুর্ঘটনায় শিশু নিহত, আহত একই পরিবারের ৬ সদস্য

বিশ্ব ইজতেমার দুই পর্বের তারিখ চূড়ান্ত

৫ টাকা ভাড়া নিয়ে বিতর্ক, সংঘর্ষে আহত অর্ধশতাধিক

‘অহংকারী’ ট্রাম্পও ‘পতনের মুখে পড়বেন’: খামেনি

ফাইনালের রেসে থাকতে সিডনিতে ভারতকে জিততেই হবে, অস্ট্রেলিয়া-শ্রীলঙ্কার সমীকরণ কী

বিয়ে নিয়ে মুখ খুললেন তৌহিদ আফ্রিদি

বিপ্লবের চেতনা ধ্বংস হলে জাতির কপালে দুর্ভোগ আছে

২৪ ঘণ্টায় ১৪০ ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েল

অন্যান্য

  • আমদের পরিবার

GET THE APP

Goole play store link Apple App Store
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় উপশহর,সিলেট-৩১০০,বাংলাদেশ
সম্পাদক ও প্রকাশকঃ মাহফুজুর রহমান বিজ্ঞাপনঃ 01560011232 ...... বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ উপশহর,সিলেট-৩১০০,বাংলাদেশ। । বার্তাঃ 01875-392224 বিপননঃsurmaparerkothanews@gmail.com .............. copyright © 2024 surmaparerkotha
  • আমদের পরিবার
শিরোনাম

গোলাপগঞ্জে অস্ত্রের মুখে ইসলামী ব্যাংকের ২০ লাখ টাকা ছিনতাই

মজুদ প্রায় শেষের পথে ভয়ংকর ক্রুজ মিসাইলের, মাথায় হাত যুক্তরাষ্ট্রের

পরিচালকের পদত্যাগ নিয়ে যা বললেন বিসিবি সভাপতি

প্রধানমন্ত্রীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় প্রোটেস্ট্যান্ট চার্চের নেতাদের

দুই ‘গাদ্দারের’ ফাঁসি দিল ইরান

সন্ধ্যার পর বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া: বিএনপি

ট্রাম্পকে পাগল বললেন জাতিসংঘের পারমাণবিক তদারকি সংস্থার সাবেক প্রধান