বৃহস্পতিবার , ২১ নভেম্বর ২০২৪ | ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আইসিটি
  7. আজকের পত্রিকা
  8. আন্তর্জাতিক
  9. আবহাওয়া
  10. আমাদের পরিবার
  11. ইসলাম
  12. ইসলাম ও জীবন
  13. একদিন প্রতিদিন
  14. এশিয়া
  15. কৃষি

দুই দিনের রিমান্ডে ব্যারিস্টার সুমন

প্রতিবেদক
surmaparerkotha
নভেম্বর ২১, ২০২৪ ৮:৫৪ অপরাহ্ণ

নিউজ ডেস্ক : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার মামলায় জিজ্ঞাসাবাদের জন্য সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনের দুদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

হবিগঞ্জের জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কামরুল হাসান বৃহস্পতিবার (২১ নভেম্বর) দুপুর সোয়া ১টায় এ আদেশ দেন।

দুপুর ১টার দিকে পুলিশের একটি প্রিজনভ্যানে করে হবিগঞ্জ জেলা কারাগার থেকে ব্যারিস্টার সুমনকে আদালতে নেওয়া হয়। তাকে ভ্যান থেকে নামিয়ে আদালত ভবনে নেওয়ার সময় বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা তার শাস্তি চেয়ে স্লোগান দেন।

কয়েকশ’ লোকের ভিড় থেকে কয়েকজন ব্যারিস্টার সুমনকে লক্ষ্য করে ডিম ছুড়ে মারেন। তবে আগে থেকেই আদালতে নিরাপত্তা জোরদার ছিল।

মামলার তদন্তকারী কর্মকর্তা ও চুনারুঘাট থানার উপ-পরিদর্শক (এসআই) লিটন রায় আদালতে ব্যারিস্টার সুমনের ১০ দিনের রিমান্ড চেয়েছিলেন। বিচারক শুনানি শেষে দুদিনের রিমান্ড মঞ্জুর করেন। লিটন রায় এ তথ্য জানিয়েছেন।

গত ১৬ জুলাই শায়েস্তাগঞ্জ নতুন ব্রিজ গোলচত্বরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচিতে হামলার অভিযোগে গত ১১ সেপ্টেম্বর সুমনসহ ৯৭ আসামির নাম উল্লেখ করে প্রায় ২০০ জনকে আসামি করে চুনারুঘাট থানায় মামলা করা হয়।

হবিগঞ্জের মাধবপুরে সরকারি ডাকবাংলোয় হামলা ও অগ্নিসংযোগের অভিযোগ এবং রাজধানীর বনশ্রীতে আন্দোলনে হামলার মামলায়ও তিনি আসামি।

গত ২২ অক্টোবর রাজধানীর মিরপুর থেকে সুমনকে গ্রেপ্তার করা হয়। বুধবার (২০ নভেম্বর) তাকে ঢাকার কারাগার থেকে হবিগঞ্জ জেলা কারাগারে নেওয়া হয়।

আমি কারাগারে রয়েছি, এতে আমার কোনো দুঃখ নেই। আমি চাই বাংলাদেশ ভালো থাকুক, হবিগঞ্জ ভালো থাকুক- বলে ব্যারিস্টার সুমন প্রতিক্রিয়া জানান।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

সরকারি সহযোগিতার দাবিতে পীরগঞ্জে আমচাষিদের মানববন্ধন

এর আগে ত্রিপুরার আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনে হামলা চালায় হিন্দু সংঘর্ষ সমিতি নামে একটি সংগঠনের সদস্যরা। সেখানে বাংলাদেশের পতাকা নামিয়ে তাতে আগুন দেয় তাঁরা। পরে এ ঘটনাকে ‘দুঃখজনক’ উল্লেখ করে বিবৃতি দেয় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। এদিকে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, এ ঘটনায় বাংলাদেশ ‘গভীরভাবে ক্ষুব্ধ’। এর আগে ভারতের পশ্চিমবঙ্গ থেকে হাসপাতাল ও চেম্বারে বাংলাদেশি রোগীদের চিকিৎসা দেওয়া হবে না বলে ঘোষণা দেওয়া হয়। সর্বপ্রথম কলকাতার জে এন রায় হাসপাতাল এবং সর্বশেষ ত্রিপুরার আগরতলার আইএলএস হাসপাতাল এ ঘোষণা দেয়। এরপর পশ্চিমবঙ্গের শিলিগুড়ির এক চিকিৎসক বলেন, তিনি বাংলাদেশি রোগীদের চিকিৎসা দেবেন। কিন্তু এর আগে ভারতীয় পতাকায় প্রণাম করে তাঁর চেম্বারে প্রবেশ করতে হবে। চন্দ্রনাথ অধিকারী নামের আরেক চিকিৎসক ইন্ডিয়ান এক্সপ্রেসকে বলেন, তিনি সরকারি হাসপাতালে কাজ করেন। সেখানে সবাইকে চিকিৎসা দেবেন। কিন্তু নিজের ব্যক্তিগত চেম্বারে কোনো বাংলাদেশি রোগীকে দেখবেন না। তবে পশ্চিমবঙ্গ মেডিকেল কাউন্সিল (ডব্লিউবিএমসি) বাংলাদেশি রোগীদের চিকিৎসাসেবা দেওয়া বন্ধের বিষয়টিকে সমর্থন করেনি। ডব্লিউবিএমসির সভাপতি ড. সুদীপ্ত রায় বলেছেন, তাঁরা রোগীদের মধ্যে কোনো বৈষম্য করেন না। সবার চিকিৎসা করবেন। বাংলাদেশি রোগীদের চিকিৎসা দেওয়ার পক্ষে অধিকাংশ ভারতীয় চিকিৎসকবাংলাদেশি রোগীদের চিকিৎসা দেওয়ার পক্ষে অধিকাংশ ভারতীয় চিকিৎসক গত মাসের মাঝামাঝি ঢাকার বিমানবন্দরে সম্মিলিত সনাতনী জাগরণ জোটের নেতা চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তার এবং পরদিন তাঁকে আদালতে হাজির করার পর চট্টগ্রামে সহিংসতায় আইনজীবীর প্রাণহানির পর দুই দেশের মধ্যে উত্তেজনা তৈরি হয়। দুই দেশই পরস্পরের বিরুদ্ধে জাতীয় পতাকা অবমাননার অভিযোগ করেছে। গত ৫ আগস্ট গণ-অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতন এবং তাঁর ভারতে চলে যাওয়ার পর থেকে দুই দেশের মধ্যকার সম্পর্কের জটিলতা বাড়তে থাকে। বাংলাদেশিদের ভিসা দেওয়া সাময়িক বন্ধ রাখে ভারত। এর পর থেকে দেশটিতে বাংলাদেশি রোগী ও পর্যটকের সংখ্যা কমতে থাকে।

১৭ বছর পর কারামুক্ত বিএনপির আবদুস সালাম পিন্টু

শৈত্যপ্রবাহ নিয়ে এলো নতুন তথ্য

সিলেট জেলা আইনজীবী সমিতির শোক সভা ও দোয়া মহফিল

ঢাবির ১৫০০ শিক্ষার্থীকে কোরআন দিয়ে বরণ

পেরুতে বৈঠকে বসতে যাচ্ছেন বাইডেন-শি চিনপিং

উত্তপ্ত ইজতেমা ময়দানে ১৪৪ ধারা জারি

হবিগঞ্জে গ্যাস সাবস্টেশন লাইনে বিস্ফোরণে নিহত ৪

দুর্নীতি তদন্তে জাতীয় বিশ্ববিদ্যালয়ে সত্যানুসন্ধান কমিটি