বৃহস্পতিবার , ১৯ ডিসেম্বর ২০২৪ | ৪ঠা চৈত্র, ১৪৩২
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আইসিটি
  7. আজকের পত্রিকা
  8. আন্তর্জাতিক
  9. আবহাওয়া
  10. আমাদের পরিবার
  11. ইসলাম
  12. ইসলাম ও জীবন
  13. একদিন প্রতিদিন
  14. এশিয়া
  15. কৃষি

জাতীয় যাদুঘরে জুলাই বিপ্লবের ঘটনা যুক্ত করা হবে: ফারুকী

প্রতিবেদক
surmaparerkotha
ডিসেম্বর ১৯, ২০২৪ ৩:০৪ অপরাহ্ণ

সুরমা পারের কথা ডেস্কঃ

 

সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরওয়ার ফারুকী বলেছেন, এ প্রজন্মের কাছে জাতীয় যাদুঘরকে নতুন করে পরিচয় করানোর জন্য আধুনিকরণ করা এবং কাঠামোগত পরিবর্তন করা হবে জাতীয় যাদুঘরের। জাতীয় যাদুঘরে জুলাই বিপ্লবের ঘটনা যুক্ত করা হবে বলেও জানান তিনি। আজ বৃহস্পতিবার সচিবালয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

ফারুকী বলেন, গেল ১৫ বছরে আওয়ামী লীগ সরকার ৭১-কে নিজেদের কুক্ষিগত করে ইতিহাস রচনা করেছে, যা ভুল ইতিহাস। অন্তর্বর্তী সরকার সেখান থেকে বের হয়ে জাতীয় যাদুঘরকে নতুন করে ঢেলে সাজাতে চায়। মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরা হবে যাদুঘরের মাধ্যমে। যাতে আগামীতেও কোনো সরকার এসে তা মুছে ফেলতে না পারে।

তিনি আরও বলেন, ৭১ এর মুক্তিযুদ্ধকে বিকৃতভাবে উপস্থাপন করেছে আওয়ামী লীগ। একজনকে কেন্দ্র করে ইতিহাস রচনা করেছে। যুদ্ধের জন্য আওয়ামী লীগ বঙ্গবন্ধুকে একা অবদান দিয়েছে। এটা ভুল। মুক্তিযুদ্ধে আরও অনেকের অবদান ছিল।

এসময় তিনি আরও বলেন, জাতীয় যাদুঘরের চেয়ারম্যান হলেন স্হপতি মেরিনা তাবাসসুম। সংস্কৃতি মন্ত্রণালয় থেকে এ নিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

সুনামগঞ্জে ছাগলকান্ডে নারী খুন

গাজায় ইসরায়েলি বিমান হামলায় নিহত ২৬ ফিলিস্তিনি

এর আগে ত্রিপুরার আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনে হামলা চালায় হিন্দু সংঘর্ষ সমিতি নামে একটি সংগঠনের সদস্যরা। সেখানে বাংলাদেশের পতাকা নামিয়ে তাতে আগুন দেয় তাঁরা। পরে এ ঘটনাকে ‘দুঃখজনক’ উল্লেখ করে বিবৃতি দেয় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। এদিকে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, এ ঘটনায় বাংলাদেশ ‘গভীরভাবে ক্ষুব্ধ’। এর আগে ভারতের পশ্চিমবঙ্গ থেকে হাসপাতাল ও চেম্বারে বাংলাদেশি রোগীদের চিকিৎসা দেওয়া হবে না বলে ঘোষণা দেওয়া হয়। সর্বপ্রথম কলকাতার জে এন রায় হাসপাতাল এবং সর্বশেষ ত্রিপুরার আগরতলার আইএলএস হাসপাতাল এ ঘোষণা দেয়। এরপর পশ্চিমবঙ্গের শিলিগুড়ির এক চিকিৎসক বলেন, তিনি বাংলাদেশি রোগীদের চিকিৎসা দেবেন। কিন্তু এর আগে ভারতীয় পতাকায় প্রণাম করে তাঁর চেম্বারে প্রবেশ করতে হবে। চন্দ্রনাথ অধিকারী নামের আরেক চিকিৎসক ইন্ডিয়ান এক্সপ্রেসকে বলেন, তিনি সরকারি হাসপাতালে কাজ করেন। সেখানে সবাইকে চিকিৎসা দেবেন। কিন্তু নিজের ব্যক্তিগত চেম্বারে কোনো বাংলাদেশি রোগীকে দেখবেন না। তবে পশ্চিমবঙ্গ মেডিকেল কাউন্সিল (ডব্লিউবিএমসি) বাংলাদেশি রোগীদের চিকিৎসাসেবা দেওয়া বন্ধের বিষয়টিকে সমর্থন করেনি। ডব্লিউবিএমসির সভাপতি ড. সুদীপ্ত রায় বলেছেন, তাঁরা রোগীদের মধ্যে কোনো বৈষম্য করেন না। সবার চিকিৎসা করবেন। বাংলাদেশি রোগীদের চিকিৎসা দেওয়ার পক্ষে অধিকাংশ ভারতীয় চিকিৎসকবাংলাদেশি রোগীদের চিকিৎসা দেওয়ার পক্ষে অধিকাংশ ভারতীয় চিকিৎসক গত মাসের মাঝামাঝি ঢাকার বিমানবন্দরে সম্মিলিত সনাতনী জাগরণ জোটের নেতা চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তার এবং পরদিন তাঁকে আদালতে হাজির করার পর চট্টগ্রামে সহিংসতায় আইনজীবীর প্রাণহানির পর দুই দেশের মধ্যে উত্তেজনা তৈরি হয়। দুই দেশই পরস্পরের বিরুদ্ধে জাতীয় পতাকা অবমাননার অভিযোগ করেছে। গত ৫ আগস্ট গণ-অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতন এবং তাঁর ভারতে চলে যাওয়ার পর থেকে দুই দেশের মধ্যকার সম্পর্কের জটিলতা বাড়তে থাকে। বাংলাদেশিদের ভিসা দেওয়া সাময়িক বন্ধ রাখে ভারত। এর পর থেকে দেশটিতে বাংলাদেশি রোগী ও পর্যটকের সংখ্যা কমতে থাকে।

জাহাঙ্গীর গেটে চাকরিচ্যুত সেনা সদস্যদের অবস্থান, ৩ দাবি

সম্প্রীতি বজায় রাখতে সেনাবাহিনী সদা প্রস্তুত: সেনাপ্রধান

মাধবপুরে ৩ কোটি টাকার ভারতীয় মাল জব্দ

চিকিৎসা গ্রহণ করতে পারছেন খালেদা জিয়া, প্রয়োজনে বিদেশ নেওয়া হতে পারে: ডা. জাহিদ

খালি পেটে গ্রিন টি পান করেন?

চুনারুঘাটে জমি নিয়ে বিরোধে যুবক খুন

কামরুল-সোলায়মান ৪ দিনের রি মা ন্ডে